ETV Bharat / bharat

সংসদের বাদল অধিবেশন শুরু 20 জুলাই, নজরে একাধিক গুরুত্বপূর্ণ বিল

কেন্দ্রীয় সরকারের সুপারিশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2026 সালের সংসদের বাদল অধিবেশন অনুমোদন করেছেন। অধিবেশনটি 20 জুলাই থেকে 13 অগস্ট পর্যন্ত চলবে ৷

Monsoon Session Of Parliament
সংসদের বাদল অধিবেশন শুরু 20 জুলাই (ছবি: আইএএনএস)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 4, 2026 at 7:14 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 4 জুলাই: কেন্দ্রীয় সরকারের সুপারিশে সংসদের বাদল অধিবেশন অনুমোদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সংসদের বাদল অধিবেশন 20 জুলাই থেকে 13 অগস্ট পর্যন্ত চলবে ৷ কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন যে, কেন্দ্রীয় সরকারের সুপারিশে রাষ্ট্রপতি বর্ষাকালীন অধিবেশন আয়োজনের অনুমোদন দিয়েছেন।

সংসদের আসন্ন অধিবেশন 20 জুলাই 2026 তারিখে শুরু হয়ে 13 অগস্ট 2026 পর্যন্ত চলবে। এই সময়কালে উভয় কক্ষ জাতীয় গুরুত্বের বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ বিতর্ক ও আলোচনা করবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে। পশ্চিমবঙ্গ, অসম এবং পুদুচেরিতে বিজেপির জয়ের পর এই বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে। তৃণমূল কংগ্রেস এবং শিবসেনা (ইউবিটি)-র বিদ্রোহের প্রভাবও এই অধিবেশনে স্পষ্ট হবে। লোকসভার স্পিকার ওম বিরলা একটি পৃথক গোষ্ঠী হিসাবে স্বীকৃতির জন্য তৃণমূল কংগ্রেসের 20 জন এবং শিবসেনা (ইউবিটি)-র ছয়জন সাংসদের দাবির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

রাজ্যসভায় নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের পর শাসক এনডিএ জোটের পক্ষে সংখ্যাগত শক্তি আরও জোরদার হয়েছে। গত অধিবেশনটি সরকারের জন্য হতাশাজনক ছিল, কারণ বিধানসভা ও সংসদে মহিলাদের জন্য সংরক্ষণ বাস্তবায়ন এবং 2029 সাল থেকে লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংবিধান সংশোধনী বিলটি লোকসভায় পরাজিত হয়েছিল।

কেন্দ্রীয় সসরকার এখন একটি নতুন বিলের খসড়া তৈরি করছে, যার মাধ্যমে সমস্ত রাজ্যে লোকসভার আসন 50 শতাংশ সমানভাবে বৃদ্ধি করা হবে। জনসংখ্যার ভিত্তিতে এই আসন বৃদ্ধি দক্ষিণের রাজ্যগুলির রাজনৈতিক দলগুলির জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরকার বর্ষাকালীন অধিবেশনে নারী সংরক্ষণ ও আসন পুনর্নির্ধারণ সম্পর্কিত 131তম সাংবিধানিক সংশোধনী বিলটি পেশ করতে পারে। সরকার এই বিলটিতে একটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনতে পারে, যা এপ্রিলে পরাজিত হয়েছিল। এই সংশোধনীর আওতায় বিলটির মধ্যেই লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির আসন সংখ্যা 50 শতাংশ বৃদ্ধির একটি বিধান অন্তর্ভুক্ত করা হতে পারে।

রাজ্যসভায় নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সাংসদদের শপথ গ্রহণের পর রাজনৈতিক শক্তির ভারসাম্য আরও বেশি করে শাসক জোট এনডিএ-র অনুকূলে ঝুঁকেছে। উচ্চকক্ষের তিনজন বিদ্রোহী তৃণমূল সাংসদ পদত্যাগ করেছেন এবং উপনির্বাচনগুলি বিজেপিকে রাজ্যসভায় আরও শক্তি অর্জনে সহায়তা করবে। গত মে মাসে অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের পর দ্রাবিড় মুনেত্র কড়গম (ডিএমকে) ও কংগ্রেসের দীর্ঘদিনের জোটের অবসান ঘটেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই বাদল অধিবেশনে কেন্দ্রীয় সরকার ‘এক দেশ, এক নির্বাচন’ বিলটি পাসের জন্যেও চাপ দিতে পারে। এছাড়াও, এফসিআরএ বিল, ডেভলপড ইন্ডিয়া এডুকেশন ফাউন্ডেশন বিল এবং অ্যান্টি-ডোপিং বিলও উত্থাপন করা হতে পারে। মজুরি বিধি (কেন্দ্রীয় নিয়মাবলী), কর্পোরেট আইন এবং সিকিউরিটিজ মার্কেট কোডের মতো বিলগুলিও উত্থাপন করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

  1. এবার লক্ষ্য লোকসভা; দিল্লি-জয়ে কতজন তৃণমূল সাংসদের সমর্থন প্রয়োজন ঋতব্রতর ?
  2. লোকসভায় ভোটাভুটিতে খারিজ মহিলা সংরক্ষণ সংশোধনী বিল, সংবিধানের জয়; প্রতিক্রিয়া রাহুলের