বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত বেড়ে 21; শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
বাজি কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ ৷ 21 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ এই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

Published : February 28, 2026 at 3:36 PM IST
কাকিনাড়া, 28 ফেব্রুয়ারি: ভয়াবহ বিস্ফোরণে পুড়ে মৃতের সংখ্যা 18 থেকে বেড়ে হল 21 ৷ শনিবার দুপুর 2টো নাগাদ অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার সামারালাকোটা মণ্ডলের ভেটলাপালেম গ্রামে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ জেলার এসপি জি বিন্দু মাধব জানিয়েছেন, সেই সময় বাজি কারখানায় 34 জন কর্মী কাজ করছিলেন ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 21 জনের ৷ গুরুতর জখম 9 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ বাকি চারজন সামান্য আহত হয়েছে ৷ মৃতদের অধিকাংশ মহিলা বলে জানা গিয়েছে ৷
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ৷ প্রধানমন্ত্রী তাঁর ত্রাণ তহবিল থেকে প্রত্য়েক মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন ৷ এছাড়া আহতদের জন্য় 50 হাজার টাকা দেওয়া হবে ৷ মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন বলে খবর ৷ এক আধিকারিক বলেন, "রাজ্যে এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বড় বিস্ফোরণ ৷ কয়েকজনের চিকিৎসা চলছে ৷" এদিকে জেলা সরকারি হাসপাতালের সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, হাসপাতালে যাঁরা ভর্তি হয়েছেন, তাঁদের দেহের 90-100 শতাংশ পুড়ে গিয়েছে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকজন মহিলা বাজি তৈরির মশলা নিয়ে কাজ করছিলেন ৷ সেই সময় বিকট শব্দে বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরণের অভিঘাত এতটাই জোরালো যে, দেহগুলি ছিটকে দূরে গিয়ে পড়ে ৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷
এখনও কয়েকজন ওই কারখানার মধ্যে আটকে রয়েছেন বলে খবর ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যে উদ্ধারকার্যের নির্দেশ দিয়েছেন ৷ স্বরাষ্ট্র মন্ত্রী ভাঙ্গালাপুড়ি অনিতাকে বিস্ফোরণ স্থলে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন তিনি এবং নির্দেশ পেয়ে রওনা দিয়েছেন মন্ত্রী ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অনিতা ইতিমধ্যে সোশাল মিডিয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ৷ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু বিজয়ানগরম জেলার সফরে রয়েছেন ৷
Pained by the loss of lives in the explosion at a factory in Kakinada district of Andhra Pradesh. I extend my condolences to those who lost their loved ones. May the injured recover soon.
— PMO India (@PMOIndia) February 28, 2026
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased.…
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু জানিয়েছেন, "কাকিনাড়া জেলার ভেটলাপালেমে বনসাঞ্চায় উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় আমি স্তম্ভিত ৷ এই দুর্ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে ৷ এটা অত্যন্ত দুঃখের বিষয় ৷ আমি এই বিষয়ে শীর্ষ স্থানীয় আধিকারিকদের সঙ্গে কথা বলেছি ৷ আমি তাঁদের নির্দেশ দিয়েছি, ক্ষতিগ্রস্তদের জন্য অবিলম্বে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করতে হবে ৷ আমরা উদ্ধারকার্যের দিকে নজর রাখছি ৷ শোকাহত পরিবারগুলির পাশে রয়েছি ৷"
కాకినాడ జిల్లా వేట్లపాలెంలోని బాణాసంచా తయారీ కేంద్రంలో జరిగిన పేలుడు ఘటన తీవ్ర దిగ్భాంతిని కలిగించింది. ఈ ప్రమాదంలో పలువురు ప్రాణాలు కోల్పోవడం విచారకరం. ఘటనపై ఉన్నతాధికారులతో మాట్లాడాను. బాధితులకు అవసరమైన తక్షణ సాయం అందించాలని ఆదేశించాను. సహాయక చర్యలను పర్యవేక్షిస్తున్నాము. బాధిత…
— N Chandrababu Naidu (@ncbn) February 28, 2026
ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া বেরিয়ে আশপাশের গ্রামের আকাশ ঢেকে ফেলেছে ৷ স্বভাবত বিকট শব্দের সঙ্গে বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার লোকজন ৷ অতীতেও এই গ্রামে একই ধরনের ঘটনা ঘটেছে ৷

