মধ্যপ্রাচ্যের অশান্তিতে বিপর্যস্ত বিমান পরিষেবা, বিশ্বজুড়ে কয়েক হাজার উড়ান বাতিল
ইরানের বিরুদ্ধে ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় বিপর্যস্ত বিমান পরিষেবা ৷ মধ্যপ্রাচ্যের একাধিক দেশ আকাশপথ বন্ধ রেখেছে ৷ বিমান সংস্থাগুলি উড়ান বাতিল করেছে ৷

By PTI
Published : March 1, 2026 at 5:11 PM IST
নয়াদিল্লি, 1 মার্চ: অশান্ত মধ্যপ্রাচ্য ৷ এই আবহে বন্ধ একাধিক দেশের আকাশপথ ৷ তার প্রবল প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবায় ৷ ইতিমধ্যে আন্তর্জাতিক বিমান পরিষেবা বাতিল করেছে একাধিক সংস্থা ৷ শুধু দিল্লি বিমানবন্দর থেকেই অন্তত 100টি আন্তর্জাতিক বিমানের উড়ান বাতিল হয়েছে ৷ স্বভাবত, এই অবস্থায় বিভিন্ন দেশের বিমানবন্দরে আটকে পড়েছেন বহু ভারতীয় ৷
অসামরিক বিমান মন্ত্রকের তরফে সোশাল মিডিয়ায় জানিয়েছে, শুধু 1 মার্চ ভারতীয় বিমান সংস্থা পরিচালিত 350 টি বিমান বাতিল হয়েছে ৷ এই অবস্থায় যাত্রীরা যেন তাঁদের সংশ্লিষ্ট বিমানের সময়সূচি দেখে নেন ৷ বিশ্বজুড়ে বিমান চলাচলের খবরাখবর দেয় Flightradar24 ৷ এই সংস্থাটি সোশাল মিডিয়ায় জানিয়েছে, আকাশপথ বন্ধ থাকা ও নিরাপত্তার দিকটি মাথায় রেখে মধ্যপ্রাচ্যের সাতটি বিমানবন্দরে 3 হাজার 400টিরও বেশি বিমানের উড়ান ও অবতরণ বাতিল করা হয়েছে ৷
In view of airspace restrictions arising from geopolitical developments in the Middle East, a total of 350 flights operated by Indian domestic carriers have been cancelled on 01.03.2026.
— MoCA_GoI (@MoCA_GoI) March 1, 2026
Passengers are advised to check their flight status with the concerned airlines and remain…
শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েল ও আমেরিকা ৷ সেই শুরু ৷ এরপর ইরানও পাল্টা মধ্যপ্রাচ্যে প্রতিবেশী দেশগুলির মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে ৷ গতকালই এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ফ্লাইট, কুয়েত এয়ারওয়েজ, এমিরেটস-এর মতো বিমান সংস্থাগুলি বিমান পরিষেবা বাতিলের ঘোষণা করে ৷
Travel Advisory
— IndiGo (@IndiGo6E) March 1, 2026
We continue to observe developments across parts of the Middle East and surrounding regions with utmost attentiveness. We understand that this period may feel uncertain, and we want to reassure you that every decision is being taken with care and prudence.
In…
এর মধ্যে দিল্লি আন্তর্জাতিক এয়ারপোর্ট লিমিটেড রাজধানীতে অধীনে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান চলাচল নিয়ন্ত্রণ করে ৷ আইজিআইএ থেকে 60টি বিমানের যাত্রা এবং 40টি বিমানের অবতরণ বাতিল হয়েছে ৷ দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ সোশাল মিডিয়ায় বিষয়টি জানিয়েছে ৷
Updated list of airspace closures and current NOTAM expiration times. Extension of these NOTAMs is probable. https://t.co/AU0KOdzprt pic.twitter.com/rFU7SlSRwv
— Flightradar24 (@flightradar24) March 1, 2026
পশ্চিমি দেশগুলিতে আন্তর্জাতিক বিমান পরিষেবা ব্যাহত হতে পারে অথবা সময়সূচি পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে ৷ গতকাল মধ্যরাতে দেশের অসামরিক বিমান মন্ত্রক জানিয়েছে, 444টি আন্তর্জাতিক বিমানের উড়ান বাতিল হতে পারে ৷
Due to airspace restrictions over Iran and parts of the Middle East, 410 flights of domestic carriers were cancelled on 28 February, and 444 flights are expected to be cancelled on 1 March.
— MoCA_GoI (@MoCA_GoI) February 28, 2026
DGCA is maintaining close coordination with airlines to ensure full compliance with…
দিল্লির মতোই অবস্থা পঞ্জাবের অমৃতসর, তামিলনাড়ুর চেন্নাই বিমানবন্দরের ৷ এদিন সকালে অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 10টি বিমানের উড়ান বাতিল হয়েছে ৷ নির্দেশিকায় জানানো হয়েছে, কাতার এয়ার ওয়েজ-এর একটি বিমান দোহা থেকে অমৃতসরে অবতরণের কথা ছিল এবং আরেকটি দোহার উদ্দেশে রওনা দিত ৷ দুটি বিমানই বাতিল হয়েছে ৷
#TravelAdvisory
— Air India (@airindia) March 1, 2026
“Close monitoring and careful assessment of the evolving situation in the Middle East have necessitated further curtailment of our scheduled operations, with the safety and security of our customers and crew remaining our highest priority.
In addition to the…
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দুবাই থেকে অমৃতসর এবং সেখান থেকে শারজা এবং অমৃতসরে ফেরার কথা ছিল ৷ আরেকটি বিমানের অমৃতসর থেকে সরাসরি দুবাই যাওয়ার কথা ছিল ৷ এই সব বিমানগুলিই বাতিল হয়েছে ৷ পাশাপাশি স্পাইসজেট-এর দুবাইগামী এবং দুবাই থেকে অমৃতসরে ফেরার বিমান, ইন্ডিগোর শারজাগামী বিমান বাতিল হয়েছে ৷
Due to multiple regional airspace closures, Emirates has temporarily suspended all operations to and from Dubai, up until 1500hrs UAE time on Monday, 2 March.
— Emirates Support (@EmiratesSupport) March 1, 2026
If you are booked to travel before or on 5 March, your options are:
✈️Rebook on an alternate flight. You can rebook on… pic.twitter.com/NRUrm7IMdI
একাধিক দেশ আকাশপথ বন্ধ রাখায় 2 মার্চ পর্যন্ত দুবাই থেকে এবং দুবাইগামী সব বিমান সাময়িক বাতিল করেছে এমিরেটস ৷ আরব আমির শাহির স্থানীয় সময় দুপুর তিনটে পর্যন্ত এই বিমান পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে ৷ একই বিষয় সোশাল মিডিয়ায় জানিয়েছে ইন্ডিগো ৷ তারাও 2 মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের আকাশে কোনও বিমান চালাবে না ৷

