বর্ষশেষের সফরে ভিলেন কুয়াশা, দৃশ্যমানতা কমে বাতিল বহু উড়ান; দেরিতে চলছে ট্রেন
উৎসবের আবহে স্তব্ধ রেল ও বিমান চলাচল ৷ ঘন কুয়াশার কারণে একের পর এক উড়ান বাতিল ৷ দেরিতে ছাড়ছে বহু ট্রেন ৷ চরমে দুর্ভোগ ৷

By PTI
Published : December 31, 2025 at 11:45 AM IST
|Updated : December 31, 2025 at 12:09 PM IST
নয়াদিল্লি, 31 ডিসেম্বর: দেশজুড়ে বর্ষবরণের উৎসবের আমেজ ৷ তার মধ্যে বিমান ও রেল চলাচলে ব্যাঘাত ঘটিয়েছে ঘন কুয়াশা ৷ যার জেরে চূড়ান্ত ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের ৷ রেল স্টেশন থেকে বিমানবন্দর, সর্বত্র ভিড়ে অসুবিধার সম্মুখীন যাত্রীরা ৷
দৃশ্যমানতা কম থাকার কারণে বাতিলের পাশাপাশি উড়ান ছাড়তে দেরি হচ্ছে ৷ কুয়াশার জেরে বুধবার দিল্লি বিমানবন্দরে বাতিল হল 148টি ফ্লাইট ৷ পাশাপাশি জানানো হয়েছে, 150টিরও বেশি উড়ান ছাড়তে দেরি হবে ৷
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড (ডায়াল) দ্বারা পরিচালিত ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআইএ) দুটি ফ্লাইটের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে । একজন আধিকারিক জানিয়েছেন, বিমানবন্দরে 78টি আগমন এবং 70টি অন্যত্র যাওয়ার উড়ান বাতিল করা হয়েছে ।
Passenger Advisory issued at 11:00 hrs.
— Delhi Airport (@DelhiAirport) December 31, 2025
Please click on this link for real-time winter travel updates:https://t.co/Y0B6lhwIj4#DelhiAirport #PassengerAdvisory #DELAdvisory pic.twitter.com/J2VyYYcejE
এদিন সকালে এক্স পোস্টে ডায়াল জানিয়েছে যে, বিমানবন্দরে দৃশ্যমানতা উন্নত হচ্ছে তবে কয়েকটি ফ্লাইট এখনও প্রভাবিত হতে পারে । বিমানবন্দরের অন-গ্রাউন্ড আধিকারিকরা যাত্রীদের সহায়তা করার জন্য এবং টার্মিনালগুলিতে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সকল স্টেকহোল্ডারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন ৷
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে এক্স পোস্টে জানানো হয়েছে যে, উত্তর ভারতের কিছু অংশে ঘন কুয়াশার কারণে নির্বাচিত বিমানবন্দরগুলিতে বিমান চলাচলে প্রভাব পড়তে পারে । তার জন্য বিমান সংস্থাগুলিকে যাত্রী পরিষেবার নিয়মগুলি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে ৷ যার মধ্যে রয়েছে সময়োপযোগী তথ্য, বিলম্বের সময় সহায়তা, প্রযোজ্য ক্ষেত্রে পুনঃবুকিং বা ফেরত প্রদান এবং লাগেজ সুবিধা প্রদান ৷"
ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিদিন প্রায় 1300টি বিমান চলাচল পরিচালনা করে । তার মধ্যে এই বর্ষবরণের উৎসবের মরশুমে বহু ফ্লাইট বাতিলে বিপাকে যাত্রীরা ৷
নয়াদিল্লি রেল স্টেশন থেকে দেরিতে ছাড়ছে ট্রেনও
রাজধানী এবং শতাব্দী এক্সপ্রেস, যা দেশের সবচেয়ে প্রিমিয়াম ট্রেনগুলির মধ্যে একটি সেগুলির পরিষেবাও ব্যাহত হয়েছে কুয়াশার দাপটে ৷
• শিয়ালদা রাজধানী (12313): 5 ঘণ্টা 14 মিনিট দেরিতে ছাড়বে ।
• রাঁচি গরীব রথ (12877): 5 ঘণ্টা 18 মিনিট দেরি হবে ছাড়তে ।
• হাওড়া রাজধানী (12301): 5 ঘণ্টা 5 মিনিট দেরি ।
• ভুবনেশ্বর তেজস রাজধানী (22823): 5 ঘণ্টা দেরি ।
• ডিব্রুগড় রাজধানী (12423): 4 ঘণ্টা 54 মিনিট দেরিতে ছাড়বে ।
• গীতা জয়ন্তী এক্সপ্রেস (11841): 4 ঘণ্টা 47 মিনিট দেরি হবে ।
• কানপুর শতাব্দী (12033): 1 ঘণ্টা 44 মিনিট দেরি হবে । এর পাশাপাশি কর্ণাটক সুপারফাস্ট, মগধ এক্সপ্রেস, শ্রী শক্তি এসি সুপারফাস্ট এবং ঝিলাম এক্সপ্রেসের মতো ট্রেনগুলিও 1 থেকে 4 ঘণ্টা দেরিতে চলছে ।
আনন্দ বিহার টার্মিনালে আসা ট্রেনগুলি ছাড়ার সময়
পূর্ব ভারত থেকে আসা ট্রেনগুলির অবস্থা সবচেয়ে খারাপ । আনন্দ বিহার স্টেশনে তীব্র ঠাণ্ডায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় যাত্রীরা ৷
• গরীব রথ এক্সপ্রেস (22405 - ভাগলপুর): 6 ঘণ্টা 08 মিনিট দেরিতে ছাড়বে ।
• পশ্চিমবঙ্গ সম্পর্ক ক্রান্তি (12329): 5 ঘণ্টা 23 মিনিট দেরি হবে ছাড়তে ।
• আগরতলা তেজস রাজধানী (20501): 4 ঘণ্টা 10 মিনিট দেরি হবে ।
• জনসাধারণ এক্সপ্রেস (13257): 3 ঘণ্টা 45 মিনিট দেরিতে ।

