ETV Bharat / bharat

স্ত্রী'র প্রেমিককে খুন, অভিযুক্তকে ধরতে নাস্তানাবুদ পুলিশ; বুকে পিস্তল ঠেকিয়ে সিগারেটের দাবি যুবকের

অভিযুক্ত যুবক স্ত্রীর প্রেমিককে খুন করেছে । তাকে ধরতে ঘোল খেল পুলিশ ৷ বুকে পিস্তল ঠেকিয়ে পুলিশকে হুঁশিয়ারি ৷

MEERUT MURDERER SURRENDERS
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 27, 2026 at 5:23 PM IST

3 Min Read
Choose ETV Bharat

মেরঠ, 27 ফেব্রুয়ারি: পুলিশ আধিকারিকরা ঘিরে রয়েছেন অভিযুক্তকে ৷ তার বিরুদ্ধে অভিযোগ স্ত্রী'র প্রেমিককে ভরাবাজারে গুলি করে খুন করেছে ৷ তাকে ধরতে গিয়েই নাকানিচোবানি খেতে হল পুলিশকে ৷ বুধবার অভিযুক্ত যুবক নিজের বুকে পিস্তল ঠেকিয়ে চিৎকার করে বলে ওঠে, 'বেশ করেছি, গুলি করেছি ৷ আমার বউ ওর সঙ্গে পালিয়েছিল ৷'

উত্তরপ্রদেশের মেরঠ পুলিশ জেলার বাহসুমা থানা এলাকায় এমন এক ঘটনার ভিডিয়ো সামনে এসেছে ৷ তাতে দেখা যাচ্ছে, পুলিশের কাছে সিগারেট ও খাবার খেতে চাই বলেও দাবি করেছে অভিযুক্ত ৷

বুকে পিস্তল ঠেকিয়ে সিগারেটের দাবি যুবকের (ইটিভি ভারত)

মেরঠের এসএসপি অবিনাশ পান্ডে জানিয়েছেন, পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে । তার নাম প্রদীপ ৷ সুনীল গাবাকে খুনের পর সে একটি ভিডিয়ো পোস্ট করে সোশাল মিডিয়ায় ৷ সেখানে সে খুনের কথা স্বীকার তো করেইনি বরং পুলিশ তাকে অপরাধমূলক কর্মকাণ্ডে বাধ্য করেছে বলেও জানায়। কিছুদিন আগে সুনীলের সঙ্গে প্রদীপের স্ত্রী চলে গিয়েছিল ৷ সে সঠিক সময়ের অপেক্ষায় ছিল। সেইসঙ্গে ওই ভিডিয়োয় প্রদীপ জানায়, যদি কোনও পুলিশ অফিসার তার পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাহলে তিনি তাদেরও খুন করবে। এরপরই সে বাড়ি থেকে ফেরার হয়ে যায় ৷

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুনীল গাবা ওরফে সুরেন্দ্র (28) ৷ তিনি জগজীবন পুরী (রামরাজ)-র বাসিন্দা ছিলেন ৷ প্রত্যক্ষদর্শীদের মতে, "কয়েকদিন আগে দুপুর আড়াইটা নাগাদ সুরেন্দ্র বাহসুমা বাজারের কাছে যে মন্দির রয়েছে সেখানে থেকে বাইকে করে যাচ্ছিলেন ৷ তখনই এক আততায়ী পিস্তল নিয়ে তাঁকে গুলি করে পালিয়ে যায়। সুরেন্দ্র মাটিতে বেশ কিছুক্ষণ পড়ে থাকেন। ঘটনাস্থলেই সুরেন্দ্রর মৃ্ত্যু হয় ৷

পুলিশি তদন্তে জানা যায়, বাইকে করে আসা আক্রমণকারী যুবককে দু'বার গুলি করে ৷ প্রথম গুলিটি কোমরে লাগে, দ্বিতীয়টি তাঁর পেটে লাগে ৷ গুলি চালানোর ফলে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ হত্যাকাণ্ডের পিছনে যে প্রেমের সম্পর্ক রয়েছে, তা তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন ৷ এদিকে পড়ে পলাতক অভিযুক্ত ভিডিয়ো সামনে আসে ৷ পুলিশ তার খোঁজ শুরু করে।

গত বুধবার ফালাভাদা থানা এলাকার কালাভাদা খালের কাছে তাঁরা তাকে ঘিরে ফেলে পুলিশ ৷ ঘটনাস্থলে বেশ ক'য়েকটি থানার আধিকারিকরা উপস্থিত হন ৷ পুলিশ গ্রেফতারের একটি ভিডিয়ো পোস্ট করে ৷ তাতে দেখা যায়, অভিযুক্ত প্রদীপ মাঠের মাঝখানে পিস্তল হাতে দাঁড়িয়ে আছে । পুলিশ আধিকারিকরা তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছেন ৷ এমনকী সে যখন সিগারেট ও খাবার খেতে চাইছে তাতেও পুলিশ রাজি ৷ সে তখন এসএসপি-কে ফোন করতে বলে ৷ আর তার মাঝে মাঝে নিজের বুকে পিস্তল ঠেকিয়ে ট্রিগার টেনে হুমকি দেয় অভিযুক্ত।

পুলিশ আধিকারিকরা পাল্টা তাঁকে শান্ত করার চেষ্টা করেন ৷ অনেক নাটকের পর অবশেষে অভিযুক্ত পুলিশের কাছে আত্মসমর্পণ করে।