ETV Bharat / bharat

মকর সংক্রান্তিতে বিরল যোগ, 6 রাশির ভাগ্য টাকার পাহাড়ে; তালিকায় কারা ?

14 জানুয়ারি কেটে যাচ্ছে খরমাস ৷ বিরল চতুর্গ্রহী যোগে 6 রাশির জাতক-জাতিকাদের জ্বলজ্বলে হবে ভাগ্য ৷ কেরিয়ার-অর্থ ও নতুন সুযোগের দরজা খুলবে।

MAKAR SANKRANTI CHATURGRAHI YOGA
মকর সংক্রান্তিতে ঘটবে বিরল চতুর্গ্রহী যোগ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 11, 2026 at 6:59 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 11 জানুয়ারি: নতুন বছরের শুরুতে বেশ কিছু শুভ যোগ তৈরি হচ্ছে ৷ এমনটাই বলছে, জ্যোতিষশাস্ত্র ৷ এই যোগগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মকর সংক্রান্তিতে ঘটে যাওয়া বিরল চতুর্গ্রহী যোগ (চার গ্রহের সংযোগ) ৷ জ্যোতিষীরা এই যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী বলে মনে করছেন। এই বিরল যোগে 6 রাশির জাতক-জাতিকারা উপকৃত হবেন ৷

লখনউয়ের জ্যোতিষী উমাশঙ্কর মিশ্রের মতে, "আগামী 14 জানুয়ারি মকর সংক্রান্তি ৷ ওই দিন, সূর্য ধনু রাশি ত্যাগ করে শনির রাশি মকরে প্রবেশ করবে ৷ তখনই ঘটবে খরমাসের সমাপ্তি ৷ সেদিন সমস্ত শুভ কার্যকলাপ শুরু হবে ৷"

মকর সংক্রান্তি

এদিন সারা ভারতজুড়ে ধুমধাম করে পালিত হবে ৷ কোথাও তা পরিচিত মকর সংক্রান্তি নামে, আবার কোথাও পৌষ সংক্রান্তি। কেউ বলেন উত্তরায়ণ, দক্ষিণ ভারতে এই দিন পালন হবে পোঙ্গল উৎসব। মকর সংক্রান্তির দিন কেটে যায় অশুভ খরমাসের প্রভাব। তাই এই দিন বেশ আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পালন করা হয়।

কিন্তু খরমাস সর্বদা মকর সংক্রান্তির দিন কেন শেষ হয়?

জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে সূর্য বৃহস্পতির রাশি ধনুতে প্রবেশ করলে তাকে ধনু সংক্রান্তি বলা হয়। এই দিন থেকেই শুরু হয় খরমাস। এই সময়ে সূর্যের শক্তি কম থাকে, তাই অশুভ শক্তিরা মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ পায়। সেই কারণেই এই সময় কোনও শুভ কাজ করতে বারণ করা হয়। ঠিক এক মাস পরে সূর্য ধনু রাশি ছেড়ে তার পুত্র শনির রাশি মকরে প্রবেশ করে। এই দিন মকর সংক্রান্তি নামে পরিচিত। একই সঙ্গে নিজের শক্তি ফিরে পেতে শুরু করে সূর্য। তাই খরমাস কেটে গিয়ে শুভ কার্যকলাপ শুরু হয় ৷

চতুর্গ্রহী যোগ কী?

উমাশঙ্কর মিশ্র বলেন, "এই বছর মকর সংক্রান্তিতে সূর্য কেবল মকর রাশিতে উপস্থিত থাকবে না, বরং আরও তিনটি গুরুত্বপূর্ণ গ্রহেও উপস্থিত থাকবে। যখন চারটি গ্রহ একই রাশিতে গোচর করে, তখন তাকে চতুর্গ্রহী যোগ বলা হয়। এই বিল যোগ কেরিয়ার, ব্যবসা এবং আর্থিক দিকের উপর ইতিবাচক প্রভাব পড়ে ৷ সৌভাগ্য যাদের হবে সেই তালিকায় রয়েছে, মেষ, বৃষ, সিংহ, ধনু, মকর ও মীন ৷

ছয় রাশির শুভ লক্ষণ

মেষ (Aries): মেষ রাশির জাতক-জাতিকার জন্য এটি উল্লেখযোগ্য কর্মজীবনের অগ্রগতির সময়। মুলতুবি থাকা সরকারি কাজ সম্পন্ন হবে এবং পদোন্নতির সম্ভাবনাও রয়েছে।

MAKAR SANKRANTI CHATURGRAHI YOGA
মেষ (ইটিভি ভারত)

বৃষ (Taurus): বৃষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক স্থিতিশীলতা এবং বিনিয়োগের জন্য একটি শুভ সময় পার করছেন। জমি, যানবাহন বা পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে ৷

MAKAR SANKRANTI CHATURGRAHI YOGA
বৃষ (ইটিভি ভারত)

সিংহ (Leo): এই রাশির জাতক-জাতিকাদের জন্য এটি সম্মান এবং ব্যবসায়িক সাফল্যের সময়। আপনার নেতৃত্বের দক্ষতার প্রশংসা করা হবে এবং একটি বড় চুক্তি চূড়ান্ত হতে পারে।

MAKAR SANKRANTI CHATURGRAHI YOGA
সিংহ (ইটিভি ভারত)

ধনু (Sagittarius): রাশির জন্য এই সময়টি একটি সুবর্ণ সময় যাকে বলে সোনার সময় তা প্রমাণিত হবে। আয়ের নতুন উৎস আসবে এবং শিক্ষা বা বৈদেশিক সম্পর্ক সম্পর্কিত সাফল্য হতে পারে ৷

MAKAR SANKRANTI CHATURGRAHI YOGA
ধনু (ইটিভি ভারত)

মকর (Capricorn): যেহেতু এই যোগটি মকর রাশিতে তৈরি হচ্ছে, তাই এই রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ৷ স্বাস্থ্যের উন্নতি হবে এবং বিবাহিত জীবনে শান্তি আসবে।

MAKAR SANKRANTI CHATURGRAHI YOGA
মকর (ইটিভি ভারত)

মীন (Pisces): মীন রাশির জাতক-জাতিকাদের জন্য হঠাৎ আর্থিক লাভ এবং পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মন্দির বা ধর্মীয় ভ্রমণ এবং মানসিক শান্তির সুযোগ থাকবে।

MAKAR SANKRANTI CHATURGRAHI YOGA
মীন (ইটিভি ভারত)

মকর সংক্রান্তিতে এই প্রতিকারগুলি করুন

  • দান: তিল, গুড়, খিচুড়ি এবং কম্বল দান করা শুভ বলে মনে করা হয়।
  • সূর্যদেবকে অর্ঘ্য দান: খুব ভোরে ঘুম থেকে উঠে তামার পাত্রে অক্ষত লাল ফুল রেখে সূর্য দেবকে অর্ঘ্য অর্পণ করুন।
  • পবিত্র স্নান: সম্ভব হলে গঙ্গা বা যে কোনও পবিত্র নদীতে স্নান করুন, এতে পাপ থেকে মুক্তি পাওয়া যায়।