ETV Bharat / bharat

100 দিনের বদলে 125 দিনের কাজ, একাধিক পরিবর্তনে নতুন আইন আনছে কেন্দ্র

নতুন বিলে প্রতিটি গ্রামীণ পরিবারকে প্রতি আর্থিক বছরে 125 দিনের মজুরি কর্মসংস্থানের সাংবিধানিক নিশ্চয়তা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

MGNREGA
নতুন বিলে প্রতিটি গ্রামীণ পরিবারকে প্রতি আর্থিক বছরে 125 দিনের মজুরি কর্মসংস্থানের সাংবিধানিক নিশ্চয়তা দেওয়া হয়েছে (প্রতীকী ছবি: এএনআই)
author img

By ANI

Published : December 15, 2025 at 3:54 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 15 ডিসেম্বর: কেন্দ্রীয় সরকার মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম (MGNREGA)-এর পরিবর্তে একটি কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প চালু করার জন্য বিকশিত ভারত-রোজগার এবং আজীবিকা মিশন (গ্রামীণ) বিল (Vikisit Bharat G RAM G bill), 2025 পেশ করতে চলেছে।

কেন্দ্র লোকসভায় বিলটি পেশ করবে, যা পাস হলে গ্রামীণ উন্নয়নে রূপান্তর আনতে এবং গ্রামীণ পরিবারগুলিকে বিধিবদ্ধ মজুরি-কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পকে (MGNREGA) নতুন করে সাজানো হবে। বিলটির মাধ্যমে কেন্দ্রীয় সরকার ক্ষমতায়ন, আর্থিক বৃদ্ধি, সমন্বয় এবং সর্বব্যাপীতার উপর জোর দিয়ে একটি সমৃদ্ধ ও মজবুত গ্রামীণ ভারত গড়ার লক্ষ্যে বিকশিত ভারত 2047 দৃষ্টিভঙ্গির সঙ্গে গ্রামীণ উন্নয়নকে এক সারিতে বাঁধার পরিকল্পনা করেছে।

এই বিলের আওতায়, জল সুরক্ষা, মূল গ্রামীণ পরিকাঠামো, জীবিকা-সম্পর্কিত প্রকল্প এবং জলবায়ু-সহনশীল উদ্যোগগুলিকে অগ্রাধিকার দিয়ে জনকল্যাণমূলক কাজগুলিকে একত্রিত করে 'বিকশিত ভারত জাতীয় গ্রামীণ পরিকাঠামো' গঠন করা হবে। এর লক্ষ্য হল, কৃষিকাজের ভরা মৌসুমে পর্যাপ্ত কৃষি শ্রমিকের সহজলভ্যতা নিশ্চিত করা এবং সমন্বিত, সর্বাত্মক পরিকল্পনার জন্য বিকশিত গ্রাম পঞ্চায়েত পরিকল্পনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।

এই পরিকল্পনাগুলি পিএম গতি শক্তির সঙ্গে সংযুক্ত থাকবে, যা জিওস্পেশিয়াল সিস্টেম, ডিজিটাল পাবলিক পরিকাঠামো এবং জেলা ও রাজ্য স্তরের পরিকল্পনা ব্যবস্থায় চালিত হবে। এই বিলটি একটি আধুনিক ডিজিটাল নিয়ন্ত্রণ পরিকাঠামো বাধ্যতামূলক করতে চায় যা বায়োমেট্রিক যাচাইকরণ, জিপিএস এবং মোবাইল-ভিত্তিক পর্যবেক্ষণ, রিয়েল-টাইম ড্যাশবোর্ড, সক্রিয় প্রকাশ এবং পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে৷ এই ব্যবস্থায় জালিয়াতির ঝুঁকি কমার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগও করা হবে।

বিলটিতে অন্তর্ভুক্ত প্রধান বিষয়গুলির মধ্যে রয়েছে প্রাপ্তবয়স্ক সদস্য (18 বছর বা তার বেশি বয়সী সদস্য), পরিবার, ব্লক, বাস্তবায়নকারী সংস্থা, অদক্ষ কায়িক শ্রম এবং বিকশিত গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা। এই আইনটির বাস্তবায়ন তদারকির জন্য কেন্দ্রীয় ও রাজ্য গ্রামীণ রোজগার গ্যারান্টি পরিষদ, সেইসঙ্গে জাতীয় ও রাজ্য-স্তরের পরিচালন কমিটিও গড়া হচ্ছে।

নতুন বিলটিতে প্রতিটি গ্রামীণ পরিবারকে প্রতি আর্থিক বছরে 125 দিনের মজুরি কর্মসংস্থানের সাংবিধানিক নিশ্চয়তা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শীঘ্রই লোকসভায় এটি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। আইন পাস হওয়ার পর, এই নতুন বিলটি সেইসব পরিবারের জন্য কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান করবে যাদের তরুণ সদস্যরা স্বেচ্ছায় অদক্ষ কায়িক শ্রম করতে আগ্রহী।

বিলে আরও প্রস্তাব করা হয়েছে যে কাজ শেষ হওয়ার এক সপ্তাহ বা 15 দিনের মধ্যে অর্থ প্রদান করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে অর্থ প্রদান না করা হলে, বেকার ভাতারও বিধান রয়েছে। নতুন আইনের অধীনে, অদক্ষ কাজ করতে ইচ্ছুক প্রতিটি গ্রামীণ পরিবার প্রতি বছর 125 দিনের বেতনভুক্ত কর্মসংস্থান পাবে। এর লক্ষ্য হল 2047 সালের উন্নত ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ গ্রামগুলির সামগ্রিক উন্নয়ন অর্জন করা।

  1. মনরেগায় বাংলার জন্য বরাদ্দ ‘শূন্য’! সংসদে কেন্দ্র ‘তথ্য’ দিতেই বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল
  2. 100 দিনের বকেয়া আদায়ে ফের ‘দিল্লি চলো’, সংসদে অধিবেশন চলাকালীন আন্দোলনের ডাক অভিষেকের