ETV Bharat / bharat

2026 সালে কোন কোন রাশির সর্বনাশ, শনির সাড়ে সাতি থেকে বাঁচতে জানুন প্রতিকার

মোট 5 রাশির উপর চলবে শনির সাড়ে সাতি ও ঢৈয়া ৷ 2026-এ শনিদেবকে শান্ত করতে এই রাশিগুলিকে কিছু প্রতিকার মেনে চলার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষী ৷

SHANI SADE SATI 2026
শনির সাড়ে সাতি থেকে বাঁচতে জানুন প্রতিকার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 7, 2025 at 7:38 PM IST

4 Min Read
Choose ETV Bharat

লখনউ, 7 ডিসেম্বর: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি ন্যায় ও কর্মফলের দেবতা। শনি গ্রহের প্রভাবকে অনেকেই ভয় পান। অনেক সময় দেখা যায় হঠাৎ করে জীবনে সমস্যা বেড়ে যায়, পরিশ্রমের ফল মেলে না এবং বাধা-বিপত্তি বাড়তে থাকে। জ্যোতিষ গণনা অনুযায়ী বলা হয়, এর কারণ হতে পারে শনির সাড়ে সাতি এবং ঢৈয়া। যারা ভালো কাজ করে তারা শুভ ফল লাভ করে, আর যারা খারাপ কাজ করে তারা শনির সাড়ে সাতি ও ঢৈয়া যা সমস্যার মুখোমুখি হতে হয় ৷ 2026-এ মোট পাঁচ রাশির জীবনে চলবে শনির সাড়ে সাতি ও ঢৈয়া ৷ তবে সত্যিই কি এটা এতটা খারাপ ? যদি হয়ও তাহলে এর প্রতিকার স্বরূপ কী করা উচিত ?

2025 শেষের পথে ৷ প্রতি বছরই জাতক-জাতিকারা তাঁদের নতুন বছর কেমন যাবে, শনির প্রভাব কোন রাশিতে পড়বে, তা জানতে মুখিয়ে থাকে ৷ কারণ শনি গ্রহের প্রভাবকে অনেকেই ভয় পান। এই গ্রহের গতি বড় ধীর। লখনউয়ের জ্যোতিষী ডঃ উমাশঙ্কর মিশ্রের কথায়, "শনি একটি রাশি থেকে অন্য রাশিতে যেতে সময় নেয় আড়াই বছর। যখন যে রাশিতে থাকে, সেই রাশি এবং তার আগে পরের দুই রাশিতে তার প্রভাব পড়ে। শনির প্রভাব একবার শুরু হলে তা কাটতে সময় লাগে সাড়ে 7 বছর।"

তাঁর কথায়, "এই সাড়ে সাত বছর সময়কাল জীবনের অন্যতম কঠিন সময় হিসেবে গণ্য করা হয়। একই সঙ্গে রয়েছে ঢৈয়া। শনি কারও জন্মরাশির চতুর্থ বা অষ্টম ঘরে প্রবেশ করলে সেখান থেকে অন্য রাশিতে যেতে আড়াই বছর সময় নেয়। এই সময়কাল ধাইয়া নামে পরিচিত। সাড়ে সাতির মতো করুণ পরিস্থিতি না হলেও, এই সময় আপনার দিকে ছুড়ে দেয় একের পর এক চ্যালেঞ্জ।" শনির সাড়ে সাতি বা ঢৈয়া এই বিষয়টিকে আরও সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন উমাশঙ্কর মিশ্র ৷

কোন রাশির জাতক-জাতিকারা শনির সাড়ে সাতি এবং ঢৈয়ার কোপে- উমাশঙ্কর মিশ্র বলছেন, 2025 সালের মার্চ মাসে শনিদেব মীন রাশিতে গমন করছেন। এরপর, মেষ রাশির জন্য সাড়ে সাতির প্রথম পর্যায়, মীন রাশির জন্য দ্বিতীয় পর্যায় এবং কুম্ভ রাশির জন্য তৃতীয় পর্যায় শুরু হবে। আগামী বছর মেষ, মীন এবং কুম্ভ রাশির জন্য সাড়ে সাতির প্রভাব অব্যাহত থাকবে। অন্যদিকে, সিংহ এবং ধনু রাশির জাতক-জাতিকারা শনিদেবের ধৈয়ার দ্বারা প্রভাবিত হবে ৷

সাড়ে সাতি এবং ধৈয়ার প্রভাব- সাড়ে সাতি এবং ঢৈয়ার সময় একজন ব্যক্তির পরিশ্রমের পরিমাণ অনেকটা বেড়ে যায় ৷ অপ্রত্যাশিত বাধা আসবে ৷ যার জেরে মানসিক চাপে জর্জরিত হয়ে পড়বে ৷ তবে সেই মুহূর্তে সমস্যার সমাধান খুঁজে বের করা এবং ইতিবাচক চিন্তাভাবনা করতে হবে ৷ তবেই প্রতিকার মিলবে ৷

2026 সালে মেষ রাশির জাতক-জাতিকার জন্য সাড়ে সাতির প্রথম পর্যায়- কঠোর পরিশ্রম এবং ধৈর্য্যের পরীক্ষা দিতে হবে ৷ আর্থিক চাপ এবং পারিবারিক টানাপোড়েন আসবে ৷ তবে কঠোর পরিশ্রম অবশ্যই ফল দেবে।

প্রতিকার-

  • শনিবার সরিষের তেল দান করা
  • শনি মন্দিরে অশ্বত্থ গাছের নীচে প্রদীপ জ্বালানো
  • বজরংবলীর পুজো ও হনুমান চালিশা পাঠ করা
  • দুঃস্থদের সেবা করা

2026 সালে মীন রাশির জাতক-জাতিকার জন্য সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়- এই বছর মীন রাশির জাতক-জাতিকাদের জন্য পরিবর্তন এবং নতুন সুযোগের বছর হবে। কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে দায়িত্ব বেড়ে যাবে ৷ কিন্তু মানসিক ক্লান্তি অব্যাহত থাকবে ৷

প্রতিকার

  • শনিবার কালো বিউলির ডাল দান করা
  • মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা
  • দুঃস্থদের জুতো, পোশাক বা শনির সঙ্গে সম্পর্কিত জিনিসপত্র দান করা

2026 সালে কুম্ভ রাশির জাতক-জাতিকার জন্য সাড়ে সাতির শেষ পর্যায়- কুম্ভ রাশির জাতক-জাতিকার জন্য এই প্রভাব স্বস্তির লক্ষণ বয়ে আনবে। সাড়ে সাতির শেষ পর্যায় থেমে থাকা কাজ এগিয়ে যাবে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে শুরু করবে ৷

প্রতিকার

  • শনিবার তিল বা তেলের প্রদীপ জ্বালানো
  • সঙ্গে সবসময় ছোট একটি লোহার জিনিস রাখা
  • কালো কুকুরকে রুটি খাওয়ানো

সিংহ এবং ধনু রাশিতে ধৈয়ার প্রভাব
শনির ধৈয়ার প্রভাবে সিংহ এবং ধনু রাশির জাতক-জাতিকাদের ভ্রমণ এবং ব্যয় বৃদ্ধি পেতে পারে। আর্থিক বোঝা এবং স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন।

প্রতিকার

  • হনুমানজিকে সিঁদুর ও তেল নিবেদন করা
  • শনিবার কালো তিল দান ও শনি স্তোত্র পাঠ করা
  • দুঃস্থদের সাহায্য করা
  • শনিবার নীল বা কালো পোশাক পরবেন না
  • বাবা ও পিতৃতুল্য মানুষদের কাছ থেকে আশীর্বাদ নেওয়া