হিমাচলে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত বেড়ে 14
হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু 14 জনের ৷ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে খবর ৷

Published : January 9, 2026 at 5:42 PM IST
সিরমৌর, 9 জানুয়ারি: বাস দুর্ঘটনায় প্রথমে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল ৷ কিন্তু তা বেড়ে 14 হয়েছে ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের সিরমৌর জেলায় ৷ আহত 52 জন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ৷ তিনি মৃতদের জন্য 2 লক্ষ টাকা এবং আহতদের 50 হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন ৷
পুলিশ সূত্রে খবর, বাস দুর্ঘটনায় এখনও পর্যন্তের 14 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ আহত একাধিক ৷ বাসটি সোলন থেকে হরিপুরধারের দিকে আসছিল ৷ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গভীর খাদে পড়ে যায় যাত্রাবাহী বাসটি ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷
সিরমৌরের এসপি এনএস নেগি জানিয়েছেন, এই বাস দুর্ঘটনায় 14 জনের মৃত্যু হয়েছে ৷ উদ্ধারকার্য চলছে ৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ওই বাসটিতে 66 জন যাত্রী ছিলেন ৷ স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধারের কাজে হাত লাগায় ৷ যাত্রীদের উদ্ধারের কাজ শুরু করেন তাঁরা ৷ দুর্ঘটনাটি ঘটেছে হরিপুরধার এলাকায় ৷ সোলান থেকে আসার সময় বাসটি রাস্তার ধারে 100-200 ফুট গভীর খাদে পড়ে যায় ৷ পুলিশ জানিয়েছে, বাসটি গড়িয়ে পড়ে যায় ৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর আগে স্থানীয়রাই উদ্ধারকার্য শুরু করে দেয় ৷
The loss of lives due to a bus mishap in Sirmaur, Himachal Pradesh, is extremely saddening. Condolences to those who have lost their loved ones. Praying for the speedy recovery of those injured.
— PMO India (@PMOIndia) January 9, 2026
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each…
এর আগে গত 29 ডিসেম্বর উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে ৷ সকাল সাড়ে 6টা নাগাদ বাসটি ফিরছিল ৷ 8টা নাগাদ আচমকায় আলমোড়ার জেলার ভিকিয়াসৈন-বিনায়ক সড়কে বাসটি রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায় ৷ যার জেরে মৃত্যু হয় 7 জনের ৷ তাঁদের মধ্যে তিনজন মহিলা ও 4 জন পুরুষ ৷ বাকি 12 জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
প্রশাসনের আধিকারিকরা জানান, আলমোড়ার ভিকিয়াসৈন এলাকায় এদিন যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে যায় । মৃত্যু হয় সাতজনের ৷ ভিকিয়াসৈন-বিনায়ক সড়কে দ্বারহাট থেকে রামনগরগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় । দুর্ঘটনার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷
দুর্ঘটনাগ্রস্থ বাসটি উত্তরাখণ্ডের রামনগরের কুমায়ুন মোটর মালিক ইউনিয়ন (কেএমওইউ) লিমিটেডের ৷ বাসটি সোমবার সকাল সকাল 11টা নাগাদ রামনগর থেকে দ্বারহাট নোবারার উদ্দেশে রওনা হয় ও সময়মতো পৌঁছে যায় ৷ আজ সকাল সাড়ে ছ'টা নাগাদ পাল্টা দ্বারহাট নোবারার উদ্দেশে রওনা হয়। তার দেড় ঘণ্টা পর, রাত 8টার দিকে, বাসটি শৈলাপানি ব্যান্ডের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ৷ তবে চালক এবং কন্ডাক্টরকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশি তরফে ৷
ওই দিনই সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় 4 পথচারীর ৷ আহত আরও 9 জন ৷ রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ভান্ডুপ (পশ্চিম) স্টেশন রোড এলাকায় ৷ পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে 3 জন মহিলা ৷ শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ।

