ETV Bharat / bharat

যাত্রীদের নিয়ে আন্দামানের সমুদ্রে ভেঙে পড়ল হেলিকপ্টার

সকাল 9টা 30 মিনিট ৷ কপ্টারটি রওনা দেওয়ার মাত্র 45 মিনিটের মধ্য়েই আন্দামানের মাঝসুমদ্রে ভেঙে পড়ে ৷ হেলিকপ্টারে ছিলেন 7 জন ৷

ANDAMAN HELICOPTER CRASH
প্রতীকী ছবি (এএনআই)
author img

By PTI

Published : February 24, 2026 at 2:40 PM IST

2 Min Read
Choose ETV Bharat

শ্রী বিজয়াপুরম(আন্দামান), 24 ফেব্রুয়ারি: ফের দুর্ঘটনা ৷ মঙ্গলবার সকাল সাড়ে ন'টা নাগাদ আন্দামানের সমুদ্রে ভেঙে পড়ে হেলিকপ্টার ৷ এদিন সকাল 8.45 নাগাদ উত্তর ও মধ্য আন্দামান জেলার মায়াবন্দরের কাছে কপ্টারটি সমুদ্রের উপর ভেঙে পড়়ে ৷ কপ্টারের ভিতরে ছিলেন পাঁচ যাত্রী, এক জন পাইলট এবং এক জন সহকারী পাইলট ৷

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কপ্টারটিতে কিছু যান্ত্রিক ত্রুটি ছিল এবং পাইলট তড়িঘড়ি সমুদ্রে ক্র্যাশ-ল্যান্ডিং করেন ৷ পবন হংসের ওই হেলিকপ্টারে থাকা যার দুই ক্রু সদস্য-সহ সাত জনকেই সমুদ্র থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে ৷ মাঝসমুদ্র থেকে উদ্ধার হওয়া 7 জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

পবন হংস লিমিটেড নয়ডায় অবস্থিত একটি কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান ৷ সংস্থার এক মুখপাত্র সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, "এদিন সকাল 8.45 নাগাদ হেলিকপ্টারটি শ্রী বিজয়াপুরম থেকে রওনা দেয় রাঙাহাটের উদ্দেশে ৷ মায়াবন্দরের কাছে সাড়ে ন'টা নাগাদ অবতরণ করার কথা ছিল ৷ রানওয়ে থেকে 300 মিটার দূরে মাঝসমুদ্রে পড়ে যায় কপ্টারটি ৷ কোনও হতাহতের ঘটনা ঘটেনি ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল ৷ পাইলট তৎক্ষণাৎ সমুদ্রে ক্র্যাশ-ল্যান্ডিং করান ৷ পরবর্তী তদন্ত শুরু হয়েছে ৷"

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ডিরেক্টর নীতেশ রাওয়াত বলেন, "পাইলট-সহ মোট 7 জন যাত্রী ছিলেন কপ্টারটিতে ৷ সকলেই বিপদমুক্ত ৷ আমরা এখনও পাইলটের বক্তব্য শুনিনি। আহত সকলকে মায়াবন্দরের ডাঃ রাজেন্দ্র প্রসাদ হাসপাতালে আপাতত ভর্তি করা হয়েছে ৷ চেষ্টা করছি আহতদের শ্রী বিজয়াপুরমে নিয়ে যাওয়ার ৷"

এদিকে, গতকাল যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই ঝাড়খণ্ডের চাতরায় ভেঙে পড়ে একটি বিমান ৷ রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দর থেকে উড়ান শুরু করেছিল দিল্লিগামী এয়ার অ্যাম্বুলেন্সের মেডিক্যালের একটি চার্টার্ড বিমান ৷ ওড়ার কিছু সময়ের মধ্যেই সোমবার সন্ধ্য়া 7.10 মিনিটে ঝাড়খণ্ডের চাতরা জেলার সিমারিয়া এলাকার খাসিয়াতু করম তান্ড জঙ্গলে ভেঙে পড়ে সেটি ৷ বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে ৷ অন্যিদকে, এদিন ইঞ্জিনে সমস্যার জেরে লেহগামী স্পাইসজেটের একটি বিমান ফিরে আসে দিল্লিতে ৷

এই ঘটনায় সূত্র মারফত জানা যায়, বোয়িং 737 বিমানটি SG121 ফ্লাইট পরিচালনা করছিল ৷ তাতে প্রায় 150 জন যাত্রী ছিলেন । যাত্রা শুরু করার কয়েক মিনিট পরেই দিল্লিতে ফিরে আসে বিমানটি ৷ এই ঘটনার পরই ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয় ৷