ভূমিকম্প আন্দামান দ্বীপপুঞ্জে! রিখটার স্কেলে 5.4 ম্যাগনেটিউড
ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির তথ্য অনুযায়ী, আন্দামান সাগরের কাছে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে 5.4 ম্যাগনেটিউড ৷

Published : November 9, 2025 at 6:40 PM IST
পোর্ট ব্লেয়ার, 9 নভেম্বর: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ৷ ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির তথ্য অনুযায়ী, রবিবার দুপুর 12টা 6 মিনিট নাগাদ আন্দামান সাগরের কাছে কম্পন অনুভূত হয়েছে ।
কেন্দ্রীয় সিসমোলজির তথ্য অনুযায়ী, সাগরে 90 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র ৷ আন্দামান ও নিকোবরের একাধিক এলাকায় কম্পন অনুভূত হয় ৷ তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি ৷ প্রশাসনের তরফে সুনামির সতর্কতাও জারি করা হয়নি ।
EQ of M: 5.4, On: 09/11/2025 12:06:28 IST, Lat: 12.49 N, Long: 93.83 E, Depth: 90 Km, Location: Andaman Sea.
— National Center for Seismology (@NCS_Earthquake) November 9, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/uJB3jaDDI9
এই একইদিনে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.7 ম্যাগনেটিউড ৷ এর ফলে সুনামির সতর্কতা জারি করেছে জাপান সরকার ৷ জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন বিকেল সাড়ে 5টা নাগাদ ইওয়াতে উপকূলীয় অঞ্চলের জলা জায়গায় ভূমিকম্প অনুভূত হয় ৷ কম্পনের মাত্রা তীব্র হওয়ায় এর ফলে এক মিটার (প্রায় 3 ফুট) পর্যন্ত সুনামির সম্ভাবনা রয়েছে । মার্কিন ভূতাত্তিক সার্ভের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল 6.8 ৷
জাপানের আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, ইওয়াত উপকূলে কম্পনের জন্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে ৷ সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে ৷ যেকোনও মুহূর্তে আছড়ে পড়তে পারে ঢেউ ৷ 2011 সালে সমুদ্রের তলদেশে 9.0 মাত্রার এক বিশাল ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপানের এই অঞ্চল ৷ ভয়ঙ্কর সেই স্মৃতি এখনও জ্বলজ্বল করছে এলাকাবাসীর মনে ৷ সুনামির ফলে প্রায় 18 হাজার 500 জনের মৃত্যু হয় ৷ নিখোঁজ হয়ে যান বহু মানুষ ৷
অগভীর ভূমিকম্প সাধারণত গভীর ভূমিকম্পের চেয়ে বেশি বিপজ্জনক । কারণ, অগভীর ভূমিকম্প থেকে উৎপন্ন কম্পনের তরঙ্গ ভূপৃষ্ঠে পৌঁছনোর জন্য কম দূরত্বের হয়৷ যার ফলে ভূমিকম্পের তীব্রতা বৃদ্ধি পায় এবং কাঠামোর ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে ৷ পাশাপাশি আরও বেশি হতাহতের ঘটনা ঘটে ।
মঙ্গলবার রাতে ফিলিপিনে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার তীব্রতা রিখটার স্কেলে ছিল 6.9। কম্পনটি এতটাই শক্তিশালী ছিল যে এতে বেশ কয়েকটি ভবন ভেঙে পড়ে, যার ফলে আতঙ্কিত বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, মৃতের সংখ্যা বেড়ে 69 জনে পৌঁছেছে, আহতের সংখ্যাও বেশি বলে জানা গিয়েছে।

