ঘন কুয়াশার জেরে বাতিল কলকাতাগামী বিমান, দেরিতে চলছে হাওড়াগামী ট্রেন
রাজধানী দিল্লিজুড়ে দৃশ্যমানতা শূন্য ৷ দেশের বিভিন্ন রাজ্যের উদ্দেশে তাই বিমান রওনা দিতে পারছে না ৷ এদিকে ভারতীয় মৌসম ভবন লাল সতর্কতা জারি করেছে ৷

Published : December 29, 2025 at 5:23 PM IST
নয়াদিল্লি, 29 ডিসেম্বর: তীব্র ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশার কবলে উত্তর ভারত ৷ কুয়াশার কারণে দৃশ্যমান্যতা এত কম যে তার ব্যাপক প্রভাব পড়ছে জনজীবনে ৷ সোমবার দিল্লি-এনসিআরের কয়েকটি এলাকার দৃশ্য মান্যতা শূন্যে নেমে যায় ৷ তার জেরে বাতিল 80টিরও বেশি বিমান ৷ দেরিতে চলছে একাধিক দূরপাল্লার ট্রেন ৷ দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দর থেকে কলকাতাগামী বিমান বাতিল করেছে ইন্ডিগো ৷ পাশাপাশি, দিল্লি হাওড়া রাজধানী- সহ 40টিরও বেশি এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ের থেকে বেশ কয়েকঘণ্টা দেরিতে চলছে ৷
দিল্লি-এনসিআর-সহ বিভিন্ন এলাকায় তীব্র বায়ু দূষণ এবং ঘন কুয়াশার কারণে এলাকাবাসী অস্বস্তিতে পড়েছেন ৷ রবিবার রাতের দিকে ঘন কুয়াশায় ঢেকে যায় রাজধানী ৷ দৃশ্যমানতা নেমে যায় 50 মিটারে ৷ রাজধানীর আনন্দ বিহার, ধলাকুয়া, অক্ষরধাম, দ্বারকা-সহ এলাকায় দৃশ্যমানতা বিশেষভাবে কম ছিল ৷ কিছু কিছু এলাকায় দৃশ্যমান্যতা শূন্যয় নামে ৷
#WATCH दिल्ली | राष्ट्रीय राजधानी में शीतलहर के कारण, घने कोहरे की वजह से IGI एयरपोर्ट पर कुछ फ्लाइट्स देरी से उड़ान भरेगी।
— ANI_HindiNews (@AHindinews) December 29, 2025
(वीडियो इंदिरा गांधी इंटरनेशनल एयरपोर्ट से है) pic.twitter.com/3r3kxPdNWb
এমনই আবহে মৌসম ভবন (IMD) আজ ভোরের দিকে ঘন কুয়াশার জন্য লাল সতর্কতা জারি করে ৷ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বাইরে যেতে নিষেধ করা হয়েছে ৷ যদি একান্ত বাইরে যেতেও হয় তাহলে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে ৷ সর্বনিম্ন তাপমাত্রা 7 থেকে 9 ডিগ্রির ঘরে থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন ৷
#WATCH | दिल्ली: राष्ट्रीय राजधानी में शीतलहर और कोहरे के कारण IGI एयरपोर्ट पर कुछ फ्लाइट्स में देरी हुई।
— ANI_HindiNews (@AHindinews) December 29, 2025
(वीडियो इंदिरा गांधी अंतर्राष्ट्रीय हवाई अड्डे से है।) pic.twitter.com/2dj4AbX0SG
প্রভাব পড়েছে জনজীবনে ৷ রেল চলাচল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত । ঘন কুয়াশার কারণে বিভিন্ন রাজ্য থেকে দিল্লিতে আগত ও রওনা দেওয়া ট্রেনগুলি সাড়ে পাঁচ ঘণ্টা দেরিতে চলছে। নয়াদিল্লি, পুরনো দিল্লি, আনন্দ বিহার এবং হযরত নিজামুদ্দিন-সহ আরও অন্যান্য স্টেশনে আগত 40টিরও বেশি ট্রেন দেরিতে চলেছে ৷ তালিকায় রয়েছে...

- হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস- 5.5 ঘণ্টারও বেশি দেরিতে চলেছে ৷
- ভুবনেশ্বর তেজস রাজধানী- 4.5 ঘণ্টার বেশি দেরিতে চলছে ৷
- রাঁচি-নয়াদিল্লি রাজধানী- 4 ঘণ্টারও বেশি দেরিতে চলছে ৷
- বেনারস-নয়াদিল্লি সুপারফাস্ট, ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এবং কর্ণাটক সুপারফাস্ট- 3 থেকে 4 ঘণ্টা দেরিতে চলছে ৷
- এমনকী বন্দে ভারত, শতাব্দী এবং দুরন্ত ট্রেনের মতো প্রিমিয়াম ট্রেনগুলিও নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে ৷
- পূর্বাঞ্চল থেকে আনন্দ বিহার স্টেশনে আগত সত্যাগ্রহ এক্সপ্রেস এবং ভৃগু সুপারফাস্টও দেড় থেকে দু'ঘণ্টা দেরিতে চলছে ৷
উত্তর রেলের তরফে জানানো হয়েছে, কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ট্রেনের চালকরা স্পষ্টভাবে সংকেত দেখতে পাচ্ছেন না ৷ যার জেরে নিরাপত্তার জন্য ট্রেনের গতি কমিয়ে চালানো হচ্ছে। যাত্রীদের বাড়ি থেকে বেরনোর আগে ট্রেনের অবস্থা দেখার পরামর্শ দেওয়া হয়েছে ৷
नागरिक उड्डयन मंत्रालय ने ट्वीट किया, " उत्तर भारत के कुछ हिस्सों में कोहरे की वजह से, कुछ एयरपोर्ट्स पर फ्लाइट ऑपरेशन प्रभावित हो सकते हैं, जिससे देरी हो सकती है। यात्रियों को सलाह दी जाती है कि वे एयरलाइन के ऑफिशियल कम्युनिकेशन चैनलों से अपडेट रहें, एयरपोर्ट पहुंचने और चेक-इन… pic.twitter.com/2MUNVuDuGS
— ANI_HindiNews (@AHindinews) December 29, 2025
বাতিল বহু বিমান-
কম দৃশ্যমানতার কারণে বিমান চলাচলও মারাত্মক বিঘ্নিত হয়েছে ৷ বিমান সংস্থাগুলি দিল্লি থেকে হায়দরাবাদ, বারাণসী, মুম্বই, বেঙ্গালুরু, আমেদাবাদ, গুয়াহাটি, কলকাতা, যোধপুর, চেন্নাই, জয়পুর, দেরাদুন, ইন্দোর, পটনা, ভোপাল এবং গোরক্ষপুর-সহ শহরগুলিতে যাওয়ার একাধিক বিমান বাতিল করেছে। সবচেয়ে বেশি সংখ্যক বিমান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া ৷
इंडिगो ने ट्रैवल एडवाइजरी जारी की, " आज सुबह दिल्ली और हिंडन (एयरपोर्ट) में ठंडी हवा और घना कोहरा छाया हुआ है। विजिबिलिटी में उतार-चढ़ाव के कारण फ्लाइट शेड्यूल में बदलाव हुए हैं, और जैसे-जैसे हालात बदलेंगे, ऑपरेशन सामान्य से धीमे हो सकते हैं। हमारी ग्राउंड टीमें सुरक्षा और… pic.twitter.com/gicS3bRiHk
— ANI_HindiNews (@AHindinews) December 29, 2025
বিমান সংস্থাগুলি জানিয়েছে, কম দৃশ্যমানতার মধ্যে বিমান ওঠা-নামা করতে সমস্যা হচ্ছে ৷ যাত্রীদের বিষয়টি জানানো হয়েছে ৷ খারাপ আবহাওয়ার কারণে ইন্ডিগো এখনও পর্যন্ত 80টি ফ্লাইট বাতিল করেছে ৷ এয়ারলাইন সংস্থাটি সকাল 11.20 মিনিটে একটি বিবৃতি জারি করে ৷ এক্সে তারা উল্লেখ করে, "দিল্লি এবং উত্তর ভারতের বেশ কয়েকটি বিমানবন্দর কুয়াশায় ঢাকা পড়েছে ৷ তাই বিমান চলাচলে প্রভাব পড়েছে ৷ কিছু বিমান দেরিতে চলছে ও বেশিরভার উড়ান বাতিল করা হচ্ছে ৷"

দেশের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা বা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, শীত চলাকালীন, অর্থাৎ 10 ডিসেম্বর থেকে আগামী বছরের 10 ফেব্রুয়ারি পর্যন্ত কুয়াশার কারণে বিমান চলাচল ব্যাহত হয় ৷ যাত্রীরা নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখবেন ও ওয়েবসাইট ফলো করবেন ৷

