ETV Bharat / bharat

দিল্লি বিস্ফোরণ কাণ্ড: সংসদের শীতকালীন অধিবেশন এগিয়ে এনে সর্বদলীয় বৈঠকের দাবি কংগ্রেসের

কংগ্রেস মুখপাত্র পবন খেরা প্রশ্ন তোলেন যে, কীভাবে অজিত দোভালের পর্যবেক্ষণ সত্ত্বেও 2900 কিলোগ্রাম বিস্ফোরক ফরিদাবাদ থেকে লাল কেল্লায় পৌঁছল?

Pawan Khera
কংগ্রেস মুখপাত্র পবন খেরা (ছবি: এএনআই)
author img

By PTI

Published : November 13, 2025 at 8:35 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 13 নভেম্বর: দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণের পর, কংগ্রেস দল কেন্দ্রীয় সরকারের কাছে জবাব দাবি করেছে। দলটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবিলম্বে সর্বদলীয় বৈঠক আহ্বান করার এবং সংসদের শীতকালীন অধিবেশনের আগে, যা 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, এই ঘটনা নিয়ে বিতর্ক করার জন্য আহ্বান জানিয়েছে।

কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেছেন যে সংসদের শীতকালীন অধিবেশন 1 ডিসেম্বর শুরু হওয়ার কথা ৷ কিন্তু, এই বিস্ফোরণের প্রেক্ষিতে সংসদের শীতকালীন অধিবেশনটি আরও আগে ডাকা উচিত যাতে এই বিষয়ে একটি বিস্তৃত আলোচনা হতে পারে। কংগ্রেস মুখপাত্র প্রশ্ন তোলেন যে, কীভাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রতিটি কার্যকলাপ পর্যবেক্ষণ করার পরেও 2900 কিলোগ্রাম বিস্ফোরক ফরিদাবাদ থেকে লাল কেল্লায় নিয়ে আসা হয়েছিল?

পবন খেরা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন, "ইউপিএ সরকারের আমলে যখন মুম্বই হামলা হয়, তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল পদত্যাগ করেছিলেন। আজও কারও দায়িত্ব নেওয়া উচিত।"

কংগ্রেসের মুখপাত্র পবন খেরা দিল্লি বিস্ফোরণকে জঙ্গি হামলা ঘোষণা করতে কেন্দ্রীয় সরকারের বিলম্ব নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, "সরকার এটিকে সন্ত্রাসী হামলা ঘোষণা করতে 48 ঘণ্টা সময় নিয়েছে। আমাদের প্রথম প্রশ্ন হল কেন এই বিলম্ব ? আমাদের দ্বিতীয় প্রশ্ন হল, পহেলগাঁও কাণ্ডের পরে প্রধানমন্ত্রী বলেছিলেন, যে কোনও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডকে যুদ্ধ হিসাবে বিবেচনা করা হবে। আমরা জানতে চাই, এই বিষয়ে ওই সিদ্ধান্ত কি এখনও প্রযোজ্য?"

উল্লেখ্য, বুধবার সরকার জাতীয় রাজধানীর লাল কেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরণকে সন্ত্রাসবাদী হামলার ঘটনা হিসেবে অভিহিত করেছে, যেখানে 13 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

কংগ্রেস মুখপাত্র পবন খেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে সর্বদলীয় বৈঠকের দাবি জানিয়েছেন। তিনি বলেন, "আমরা সংসদের অধিবেশন দ্রুত আহ্বানেরও দাবি জানিয়েছি যাতে সংসদ এই বিষয়ে আলোচনা করতে পারে। দেশের এই ধরণের আস্থার প্রয়োজন৷ আমাদের এই দেশে বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। এটি কেবলমাত্র সর্বদলীয় বৈঠক এবং সংসদ অধিবেশনের মাধ্যমেই করা যেতে পারে৷" কংগ্রেস জানিয়েছে যে, জঙ্গি হামলার ক্ষেত্রে তারা সর্বদা সরকারের পাশে দাঁড়িয়েছে৷ তবে কেন্দ্র সরকারকেও জবাবদিহি করতে হবে।

বিস্ফোরণের আগে মসজিদে উমর ! আইইডি তৈরির জন্য কিনেছিল 3 লক্ষ টাকার সার

দিল্লি বিস্ফোরণের নয়া ফুটেজ, দেখুন সেই মুহূর্তের ভিডিয়ো