ব্যক্তি আক্রমণ ছিল অপছন্দের, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল
রাজনীতিতে বরাবরই মৃদু ভাষী হিসেবে পরিচিত ছিলেন ৷ বরিষ্ঠ কংগ্রেস নেতার মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷

Published : December 12, 2025 at 10:02 AM IST
লাতুর (মহারাষ্ট্র), 12 ডিসেম্বর: 90-এ থামল পথচলা ৷ প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেস নেতা শিবরাজ পাতিল চাকুরকর (Shivraj Patil) ৷ জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে 6টা নাগাদ লাতুরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরিষ্ঠ কংগ্রেস নেতা ।
গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি । সারাজীবন কংগ্রেস নেতা হিসেবে সক্রিয় ছিলেন । কয়েকবছর আগে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷
In the demise of senior political leader Shri Shivraj Patil Ji, we have lost a prominent public figure. During his long public life, he held many important positions including those of Lok Sabha Speaker, Union Minister, Governor and longstanding Member of Parliament. My heartfelt…
— President of India (@rashtrapatibhvn) December 12, 2025
এক্স পোস্টে শোকবার্তা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন, "প্রবীণ রাজনৈতিক নেতা শ্রী শিবরাজ পাতিলজির মৃত্যুতে আমরা একজন বিশিষ্ট জনসাধারণকে হারালাম । তাঁর দীর্ঘ জনজীবনে তিনি লোকসভার স্পিকার, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যপাল এবং দীর্ঘদিনের সংসদ সদস্য-সহ অনেক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন । তাঁর পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা ।"
Saddened by the passing of Shri Shivraj Patil Ji. He was an experienced leader, having served as MLA, MP, Union Minister, Speaker of the Maharashtra Assembly as well as the Lok Sabha during his long years in public life. He was passionate about contributing to the welfare of… pic.twitter.com/muabyf7Va8
— Narendra Modi (@narendramodi) December 12, 2025
এক্স পোস্টে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, "শ্রী শিবরাজ পাতিলজির মৃত্যুতে আমি শোকাহত । তিনি একজন অভিজ্ঞ নেতা ছিলেন ৷ দীর্ঘ জনজীবনে তিনি বিধায়ক, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, মহারাষ্ট্র বিধানসভার স্পিকার এবং লোকসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন । সমাজের কল্যাণে অবদান রাখার জন্য তিনি ছিলেন অত্যন্ত উৎসাহী । গত কয়েকবছর ধরে তাঁর সঙ্গে আমার অনেক আলাপ হয়েছে, যার মধ্যে সবচেয়ে সাম্প্রতিকটি হল কয়েক মাস আগে তিনি আমার বাসভবনে এসেছিলেন । এই দুঃখের মুহূর্তে তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা । ওম শান্তি ।
पूर्व केंद्रीय मंत्री और वरिष्ठ कांग्रेस नेता शिवराज पाटिल जी के निधन का समाचार अत्यंत दुखद है और पार्टी के लिए एक अपूरणीय क्षति है।
— Rahul Gandhi (@RahulGandhi) December 12, 2025
जनसेवा के प्रति उनका समर्पण, राष्ट्र के लिए उनके योगदान हमेशा याद किए जाएंगे।
इस दुख की घड़ी में मेरी संवेदनाएं पूरे पाटिल परिवार, उनके…
বরিষ্ঠ দলীয় নেতার মৃত্যুর শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ এক্স পোস্টে তিনি লেখেন, "প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা শিবরাজ পাতিলজির মৃত্যু সংবাদ গভীরভাবে শোকাহত এবং দলের জন্য এক অপূরণীয় ক্ষতি । জনসেবার প্রতি তাঁর নিষ্ঠা এবং জাতির প্রতি তাঁর অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে । এই শোকের মুহূর্তে আমার সমবেদনা সমগ্র পাতিল পরিবার, তার শুভাকাঙ্ক্ষী এবং সমর্থকদের সঙ্গে ।"
শিবরাজ পাতিলের কর্মজীবন
1935 সালের 12 অক্টোবর জন্মগ্রহণকারী পাতিল লাতুরের পৌর পরিষদের প্রধান হিসেবে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন ৷ এরপর 70-এর দশকের গোড়ার দিকে তিনি বিধায়ক নির্বাচিত হন । পরবর্তীতে, লাতুর লোকসভা আসন থেকে সাতবার জয়লাভ করেন । 2004 সালের লোকসভা নির্বাচনে তিনি বিজেপির রূপাতাই পাতিল নীলঙ্গেকরের কাছে হেরে যান ।
বরাবরই একজন মৃদুভাষী, অত্যন্ত অধ্যয়নশীল রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন শিবরাজ । কয়েকদশক ধরে কর্মজীবনে, এই প্রবীণ নেতা কেন্দ্রীয় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন । তিনি 2004 থেকে 2008 সাল পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন । 2008 সালে 26 নভেম্বর মুম্বইয়ে জঙ্গি হামলার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি । এই সন্ত্রাসবাদী হামলার দায় নিজের কাঁধে নিয়ে ঘটনার চারদিন পর 30 নভেম্বর মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন ।
#WATCH | Latur, Maharashtra: Congress leader and former Union Home Minister Shivraj Patil passed away at his residence in Latur today
— ANI (@ANI) December 12, 2025
(Visuals from his residence in Latur) pic.twitter.com/C1SPaTAatf
তার আগে, 1991 থেকে 1996 সাল পর্যন্ত লোকসভার দশম স্পিকার হিসেবে নিযুক্ত ছিলেন শিবরাজ । তিনি অন্যান্য স্থানেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন ৷ 2010 থেকে 2015 সাল পর্যন্ত পঞ্জাবের রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন ।
দলীয় নেতার স্মৃতিচারণায় পাতিল
এক দলীয় নেতা জানান, মর্যাদাপূর্ণ আচরণের জন্য পরিচিত ছিলেন শিবরাজ পাতিল ৷ কখনও কাউকে ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী ছিলেন না ৷ প্রকাশ্য বক্তৃতায় বা ব্যক্তিগত কথোপকথনেও এই ধরনের কোনও কথা বলতেন না তিনি ৷ এছাড়াও প্রচুর পড়াশোনা, সূক্ষ্ম অধ্যয়ন এবং স্পষ্ট উপস্থাপনার জন্যও পরিচিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । মারাঠি, ইংরেজি এবং হিন্দি-সহ সাংবিধানিক বিষয়গুলিতে তাঁর ব্যতিক্রমী দখল সেই সময়ের একজন অত্যন্ত সম্মানিত সংসদ সদস্য করে তুলেছিল ৷

