টাকা নয়, ATM থেকে 24 ঘণ্টা মিলছে লিটার লিটার দুধ
দুধের এটিএম, গ্লাস পাতলেই মিলছে দুধ ! টাকার এটিএম-এর মতো দুধের ATM ৷ আকাশের তৈরি ATM-এ সারাদিন লিটার লিটার দুধ পাওয়া যাচ্ছে ৷

Published : January 11, 2026 at 3:23 PM IST
ছিন্দওয়ারা (মধ্যপ্রদেশ), 11 জানুয়ারি: ATM থেকে টাকার বদলে দুধ বেরোচ্ছে, এরকম কি কখনও শুনেছেন? কিন্তু ঠিক এমনটাই হচ্ছে । 24 ঘণ্টা ATM থেকে টাকা নয়, পাওয়া যাচ্ছে লিটার লিটার দুধ ৷ তাই দুধ পাওয়ার জন্য আর চিন্তা করতে হবে না। সেইসঙ্গে 24 ঘণ্টা অর্থাৎ সারাদিন মিলবে এই দুধের এটিএমের পরিষেবা ৷ মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় আকাশ সূর্যবংশী এই এনি টাইম মিল্ক (Any Time Milk) অর্থাৎ ATM তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ৷ এবার জেনে নিন বিশেষত্ব-
মধ্যপ্রদেশের গুলাবরা এলাকার আকাশ এই প্রথমবার মিল্ক এটিএম যা একটি স্টার্টআপ তৈরি করেছেন ৷ মিল্ক এটিএম-এর কর্ণধার আকাশ সূর্যবংশী ব্যাখ্যা করে জানান, তিনি বড় শহরগুলিতে মিল্ক এটিএম দেখেছেন। তিনি নিজের এলাকায় এটি চালু করতে চেয়েছিলেন ৷ যাতে মানুষকে দুধ পাওয়ার জন্য চিন্তা করতে না-হয়। দুপুরে বা রাতে দুধের প্রয়োজন দেখা যায়, তখন দোকান বন্ধ থাকা, স্টক ফুরিয়ে যাওয়ার কারণে মেলে না ৷ কিন্তু এই এটিএমে এখন 24 ঘণ্টায় দুধ মিলবে ৷
দুধের ATM কীভাবে কাজ করে ?
এই মিল্ক এটিএম দেখতে ঠিক টাকা তোলার মেশিনের মতো। এই এটিএমের 200 লিটার দুধ ধারণ করার ক্ষমতা আছে ৷ পাশাপাশি 5 দিন দুধ সংরক্ষণ করা যায়। মেশিনে এটিএম কার্ড ঢোকানোর বদলে (টাকা যেভাবে তোলা হয়) নগদ টাকা বা কয়েন দেওয়ার ব্যবস্থা রয়েছে ৷ থাকছে QR কোড স্ক্যান করার বিকল্প ব্যবস্থা। আবার প্রয়োজনীয় পরিমাণ দুধ মেশিনে ফের ফেরত দেওয়ার ব্যবস্থা আছে ৷ আকাশ বিষয়টি আরও বিশদে বলেন, "ধরুন কোনও ব্য়ক্তি দুধ নেওয়ার সময় বেশ পরিমাণ নিয়ে ফেলেছেন ৷ তা ফের মেশিনে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে ৷

উপকৃত হবেন দুধ উৎপাদনকারীরাও
দুধ এটিএম-এর কর্ণধার আকাশ সূর্যবংশী বলছেন, "আমি আমার গ্রামে একটি দুধ সংগ্রহ কেন্দ্রের ব্যবস্থা করেছি। এর ফলে দুধ উৎপাদনকারী (যাঁদের দুধের ব্যবসা) এবং গরু, মোষ লালন-পালন করেন তাঁরা উপকৃত হবেন ৷ তাঁরাও 24 ঘণ্টা দুধ সরবরাহ করতে পারবেন। আগে, একটি নির্দিষ্ট সময়ে দুধ সংগ্রহ করা হত ৷ তখন কিছু সমস্যা ছিল ৷ এখন, তাঁরাও যে কোনও সময় সংগ্রহ কেন্দ্রে এসে দুধ দিয়ে যাচ্ছেন । সেই দুধ এটিএম-এ মিলছে ৷ 24 ঘণ্টা দুধ মেলায় উপভোক্তারা উপকৃত হবলেন ৷"

স্বাস্থ্যবিধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচার
42 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ সিং চৌহান বলেন, "মিল্ক এটিএম একটি নতুন স্টার্টআপ হওয়ার পাশাপাশি, পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারের জন্য একটি বড় উদ্যোগ ৷ কারণ এটি বিশুদ্ধ এবং পরিষ্কার দুধ সরবরাহ করবে। মানুষ দুধ সংগ্রহের জন্য ক্যান এবং বোতলও আনবে, প্লাস্টিকের ব্যবহার কমবে এবং শহরে পরিষ্কার থাকবে।"

