ETV Bharat / bharat

দুই সন্তানের মায়ের সঙ্গে প্রেম, দেখা করতে আসায় তরুণকে পিটিয়ে মারল স্বামী !

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মৃত্যু প্রেমিকের ৷ দুই সন্তানের মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে স্বামীর সামনে পড়ে যান ৷ পিটিয়ে মারা হয় তরুণকে ৷

YOUTH BEATEN TO DEATH IN HIMACHAL
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 9, 2026 at 7:47 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কুলু, 9 জানুয়ারি: বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরে হিমাচল প্রদেশের কুলুতে প্রাণ গেল এক তরুণের ৷ বিহারের ওই তরুণ দুই সন্তানের মায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ৷ তিনি দিল্লিতে কাজ কাজ করতেন ৷ চণ্ডীগড় থেকে ট্যাক্সি নিয়ে ওই মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ কিন্তু সেখানে গিয়ে প্রেমিকার স্বামীর মুখোমুখি হন ৷ এরপরই মহিলার স্বামী ও গ্রামবাসীরা 21 বছরের তরুণকে পিটিয়ে মারেন বলে অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে কুলু জেলার বানজার মহকুমায় ৷

কুলুর এসপি মদনলাল কৌশল বলেন, "প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই তরুণ মহিলার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এই বিষয়টি নিয়ে মহিলার স্বামী ও গ্রামবাসীরা তরুণকে মারধর করে। হাসপাতালে ভর্তি করা হলেও বিহারের ওই যুবককে বাঁচানো যায়নি ৷ নিহত তরুণ দীপক ঝা ছিলেন বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা। ছেলেটির পরিবারকে জানানো হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর ময়নাতদন্ত করা হবে। প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ৷ আপাতত সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ৷" বিস্তারিত তদন্তের কাজ শুরু হয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে কর্মরত 21 বছর বয়সি ওই তরুণের নাম দীপক ঝা ৷ পুলিশের অনুমান, দীপক যে আসছেন তা কোনওভাবে জানতে পারেন মহিলার স্বামী এবং গ্রামবাসীরা ৷ সেই মতো তাঁকে ধরতে এলাকা আগে থেকেই ঘিরে রাখা হয় ৷ তারপরই ওই মহিলার সঙ্গে দেখা করতে এলে তরুণকে ধরে ফেলে সকলে মিলে বেধড়ক মারধর করতে শুরু করেন ৷ নির্মমভাবে মারধরের জেরে দীপক গুরুতর আহত হন ৷ ঘটনার সময় তরুণের সঙ্গে ট্যাক্সি চালকও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পুলিশ সূ্ত্রে জানা গিয়েছে, তিনি তরুণকে বাঁচানোর চেষ্টা করেন ৷ কিন্তু মারমুখী গ্রামবাসীরা তাঁর কথা শোনেননি ৷

পরিস্থিতির অবনতি দেখে তিনিই অ্যাম্বুলেন্স এবং পুলিশকে খবর দেন। আহত যুবককে প্রথমে বানজার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা দীপককে কুলুর ধলপুর হাসপাতালে রেফার করেন। ধলপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু হয়।তরুণের মৃত্যুর জেরে এলাকায় শোকের ছায়া নেমেছে ৷ ঘটনার খবর পেয়ে বানজার পুলিশ মামলা দায়ের করেছে। পুলিশ মহিলার স্বামী-সহ চারজন স্থানীয় বাসিন্দাকে আটক করে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের থেকে বিস্তারিত জানার কাজ শুরু হয়েছে ৷