ETV Bharat / bharat

উপত্যকার সঙ্গে গভীর টান, কাশ্মীরেও এসেছিলেন খামেনেই

1980 সালে কাশ্মীরে এসেছিলেন খামেনেই ৷ 370 ধারা বিলোপ হওয়ার পরও প্রতিক্রিয়া দিয়েছিলেন ইরানের সদ্য নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 2, 2026 at 6:50 PM IST

2 Min Read
Choose ETV Bharat

শ্রীনগর, 2 মার্চ: জম্মু ও কাশ্মীরের প্রতি গভীর টান ছিল আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের ৷ 1980 সালে একবার কাশ্মীরে এসছিলেন ইরানের এই সদ্য় নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা ৷ শুধু তাই নয়, ভারতের বিশেষ করে কাশ্মীরের মুসলিম সম্প্রদায়ের অর্থ-সামাজিক পরিস্থিতি নিয়ে একাধিকবার মন্তব্যও করেছেন তিনি ৷ কখনও কখনও তাঁর মন্তব্য নিয়ে বিতর্কও হয়েছে ৷ কখনও আবার বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষের সমর্থন পেয়েছেন তিনি ৷

2019 সালে অগস্ট মাসে সংবিধান সংশোধন করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয় ভারত সরকার ৷ সোশাল মিডিয়ায় এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন খামেনেই ৷ কূটনৈতিক মহলের একটা বড় অংশ অবশ্য ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে খামেনেইয়ের বক্তব্য পেশ করার বিষয়টি ভালোভাবে নিতে পারেননি ৷

খামেনেইয়ের ভারতে আসার একবছর আগে 1979 সালে ইরানে সামাজিক পরিবর্তন হয় ৷ এরপরই কাশ্মীর আসেন সেদিনের যুবক খামেনেই ৷ তখন তাঁর বয়স 41 ৷ কাশ্মীরে এসে একাধিক সভায় বক্তব্য পেশ করেন তিনি ৷ সভায় উপস্থিত ছিলেন এরকম বেশ কয়েকজন এখনও সে কথা মনে রেখেছেন ৷

Ayatollah Khamenei
আয়াতুল্লাহ আলী খামেনেইয়ে (ফাইল চিত্র)

শ্রীনগরের জামা মসজিদের একটি সভায় অংশ নিয়ে সেদিন তামাম দুনিয়ায় মুসলমান সম্প্রদায়ের মানুষদের বর্তমান পরিস্থিতি ও সংগ্রামের কথা তুলে ধরেছিলেন খামেনেই ৷ জানা গিয়েছে, কয়েকজন স্থানীয় বুদ্ধিজীবী থেকে শুরু করে অনেকে সেই সভায় উপস্থিত ছিলেন ৷ কাশ্মীর সফরে শ্রীনগরের জাবিদাল ইমামবড়াতেও গিয়েছিলেন খামেনেই ৷

2019 সালের অগস্ট মাসে সংসদে বিল পাশ করে 370 ধারা বিলোপ করা হয় ৷ এর ফলে সংবিধান প্রদত্ত কাশ্মীরের বিশেষ মর্যাদাও বিলুপ্ত হয়ে যায় ৷ মোদি সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন খামেনেই ৷

সোশাল মিডিয়ায় করা একটি পোস্টে তিনি লেখেন, "কাশ্মীরের মুসলমানদের অবস্থা নিয়ে আমরা সকলেই উদ্বিগ্ন ৷ ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ৷ তবু আমার মনে হয় তাদের এমন ব্যবস্থা করা উচিত যা মুসলমানদের সুবিচার দেবে ৷ তাদের অত্যাচারের হাত থেকে রক্ষা করবে ৷" এই প্রসঙ্গে দেশভাগের কথা বলে ব্রিটিশ সরকারের তীব্র সমালোচনাও করেন তিনি ৷ কাশ্মীরের সন্ত্রাসবাদ থেকে শুরু করে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনাকে দেশভাগের কুফল বলে ব্যাখ্যা করেন তিনি ৷