ট্রাম্প পারলে মোদি পারবেন না কেন ! মাদুরোর কায়দায় মাসুদ আজহারকে ফেরানোর চ্যালেঞ্জ ওয়েইসির
একটি প্রসঙ্গে শেখ হাসিনাকে মোদির বোন বলে কটাক্ষ করে ওয়েইসির দাবি তাঁকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া উচিত ৷

Published : January 4, 2026 at 3:20 PM IST
নয়াদিল্লি, 4 জানুয়ারি: ভেনেজুয়েলায় আমেরিকার হামলাকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ করলেন আসাউদ্দিন ওয়েইসি ৷ অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলমিন বা মিমের প্রধানের প্রশ্ন, ট্রাম্প যদি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তাঁর নিজের দেশ থেকে তুলে আনতে পারেন তাহলে দিল্লি কেন মুম্বই হামলার মূলচক্রী মাসুদ আজহারকে পাকিস্তান থেকে ভারতে নিয়ে আনতে পারবেন না !
বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দিয়েছে ৷ 9 কোটি 20 লাখে কেনা বোলাররা ছেড়ে দেওয়ায় শেখ হাসিনার প্রসঙ্গ টেনে এনেও আক্রমণ শানান ওয়েইসি ৷ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে মোদির বলে বলেও কটাক্ষ করেন ৷ ওয়েইসি মনে করেন মুস্তাফিজুর যখন ভারতে খেলার সুযোগ পাচ্ছেন না তখন হাসিনাকেও বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত ৷
जब @realDonaldTrump Venezuela से वहाँ के President Nicolas Maduro को उठा सकता है, तो @narendramodi 26/11 मुंबई हमलों के masterminds को Pakistan से क्यों नहीं उठाते? pic.twitter.com/ZGUJjpOQpR
— Asaduddin Owaisi (@asadowaisi) January 4, 2026
একটি জনসভায় এই ধরনের মন্তব্য করেন হায়দরাবাদের সাংসদ ৷ ওয়েইসির বক্তব্য তাঁর দলের তরফে এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে ৷ সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, "ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তাঁর দেশ থেকে আমেরিকা তুলে নিয়ে গেল ৷ ট্রাম্প যখন বাহিনী পাঠিয়ে এই কাজ করতে পারলেন তখন ভারত পারবে না কেন ? আমি নরেন্দ্র মোদি, অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, আমেরিকা যা করতে পেরেছে আপনরাও সেটাই করে দেখান ৷ পাকিস্তানে বাহিনী পাঠিয়ে মুম্বই হানার মূলচক্রী মাসুদ আজহারকে কিংবা লস্কর ই তৈবার মাথাদের ধরে আনুন ৷ ট্রাম্প পারলে আপনি কেন পারবেন না ? আপনি কোন দিক থেকে পিছিয়ে আছেন ? ট্রাম্প যখন পেরেছেন তখন আপনাকেও পারতে হবে ৷ অতীতে আপনি ট্রাম্পকে ক্ষমতায় আনতে আমেরিকার নাগরিকদের অনুরোধ করেছিলেন ৷ তাই এবার আপনাকেও ট্রাম্পের মতো বাহিনী পাঠিয়ে মাসুদ-সহ বাকিদের ফিরিয়ে আনতেই হবে ৷ "
এদিনই প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার ৷ রবিবার সকালে এ সংক্রান্ত একটি পোস্টে বিদেশ মন্ত্রকের তরফে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ভারত অত্যন্ত উদ্বিগ্ন ৷ ভারত খুব কাছ থেকে এই ঘটনার উপর নজর রাখছে ৷ ভারত দক্ষিণ আমেরিকার দেশটির মানুষের পাশে আছে বলে জানিয়েছেন মুখপাত্র ৷ এই হামলার জন্য চিন থেকে শুরু করে রাশিয়া প্রকাশ্য়ে আমেরিকার সমালোচনা করেছে ৷ ভারতের মতো উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসঙ্ঘও ৷ মহাসচিব থেকে শুরু করে মানবাধিকার বিভাগের প্রধানরা বারবার বলেছেন, আমেরিকার আচরণ আন্তর্জাতির আইনকে অশ্রদ্ধা ৷ কোনও একটি দেশে চলতে থাকা পরিস্থিতির বদল ঘটাতে এভাবে আঘাত হানা যায় না বলে জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ ৷
উল্লেখ্য, নয়ের দশক থেকে এ পর্যন্ত ভারতের বুকে সংগঠিত একাধিক জঙ্গি হামলার মাথা মাসুদ আজহার ৷ জইশ ই মহম্মদের এই প্রধান নয়ের দশকে ভারতে আসার পর নিরাপত্তাবাহিনীর হাতে গ্রেফতার হয় ৷ তাকে এবং তার পাশাপাশি আরও দুজন জঙ্গিকে ছাড়াতে কাঠমুণ্ডু থেকে দিল্লিগামী বিমান হাইজ্যাক করে জঙ্গিরা ৷ ভারতের তখন এনডিএ সরকার ৷ বেশ কয়েকটি শরিক দলকে নিয়ে সরকার চালাচ্ছেন অটল বিহারী বাজপেয়ী ৷ 1999 সালের বড়দিনের ঠিক আগের দিন এই হাইজ্যাকের ঘটনাটি ঘটে ৷ যাত্রীদের প্রাণ বাঁচাতে মাসুদদের ছেড়ে দিতে বাধ্য হয় ভারত ৷ সেই থেকে ভারতে একের পর এক হামলা করেছে মাসুদ ৷
'Send Modi's Sister Back To Bangladesh'
The AIMIM president also took a dig at the BJP and PM Modi over the controversy around Bangladeshi cricketer Mustafizur Rahman's exclusion from IPL 2026. Mutafizur, who was bought by Shahrukh Khan owned KKR during the auction, was released on BCCI's direction amid outrage against persecution of minority Hindus in Bangladesh.
Without naming ousted Bangladesh Prime Minister, Sheikh Hasina, who is hiding in India after fleeing the country after deadly student-led uprising, Owaisi asked Centre to extradite her, too.
“They say they have excluded a Bangladeshi cricketer(from IPL). So, extradite the woman who is sitting here as Modi's sister,” Owaisi said to loud shouts and cheers from the crowd.
গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা চালায় পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা ৷ জবাব দিতে সপ্তাহ দুয়েকের মধ্যে অপারেশন সিঁদুর করে ভারত ৷ সে সময় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের বাহাওয়ালপুরে জইশের প্রধান কার্যালয়ে হামলা হয় ৷ পাশাপাশি লস্করের প্রধান কার্যালয় মুরিদকে-তেও হামলা করে ভারতীয় সেনা ৷ এই দুটির পাশাপাশি আরও সাতটি (মোট 9টি) জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত ৷ বাহওয়ালপুরের হামলায় মাসুদের কয়েকজন নিকট আত্মীয়ও নিহত হয় ৷ কিন্তু এখনও অধরা 2008 সালের 26 নভেম্বর মুম্বইয়ের বুকে জঙ্গি হানার মূলচক্রী ৷ এবার এ হেন আজহারকে মার্কিন কায়দায় দেশে ফেরানোর দাবি করলেন আসাউদ্দিন ওয়েইসি ৷

