জয়পুরে নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িকে ধাক্কা ডাম্পারের, মৃত 10
পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে, ডাম্পার চালক মদ্যপ অবস্থায় ছিল ৷ ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িকে পর পর ধাক্কা দেয় ৷

Published : November 3, 2025 at 4:30 PM IST
জয়পুর, 3 নভেম্বর: ফের দুর্ঘটনা রাজস্থানে ৷ রবিবারের পর সোমবার সকালে জয়পুরে আরও একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে ৷
জানা গিয়েছে, হারমারা থানা এলাকার লোহামান্ডি রোডে একটি দ্রুতগামী, অনিয়ন্ত্রিত ডাম্পার ট্রাক একটি গাড়িকে ধাক্কা দেয়। ডাম্পারটির বেগ এতটাই তীব্র ছিল যে, প্রথম গাড়িটিকে ধাক্কা দেওয়ার পর ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে আরও তিনটি গাড়িকে পর পর ধাক্কা দেয় ৷ দুর্ঘটনায় 10 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ ৷ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।
विद्याधर नगर विधानसभा क्षेत्र के लोहा मंडी रोड़ पर हुई भीषण सड़क दुर्घटना में कई लोगों की जनहानि का दुःखद समाचार अत्यंत पीड़ादायक है।
— Diya Kumari (@KumariDiya) November 3, 2025
जिला प्रशासन से संवाद कर घायलों के सर्वोत्तम उपचार की व्यवस्था सुनिश्चित करने हेतु निर्देश दिए हैं। असीम दुःख की इस घड़ी में मैं शोक-संतप्त…
জয়পুরের পুলিশ কমিশনার শচীন মিত্তল বলেন, "10 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অনেকেই আহত হয়েছেন ৷ আমরা আহতদের সম্পর্কে খোঁজ নিচ্ছি ৷" জয়পুরের অতিরিক্ত পুলিশ কমিশনার রাজীব পাচারও নিশ্চিত করেছেন যে, দুর্ঘটনায় কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে। চৌমুনের আইপিএস অফিসার ঊষা শর্মা জানিয়েছেন, ডাম্পারটি ঘটনাস্থলে বেশ কয়েকটি গাড়িকে পরপর ধাক্কা দিয়েছে। গুরুতর আহতদের বর্তমানে এসএমএস হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার সময় রাস্তায় স্বাভাবিক যান চলাচল ছিল। হঠাৎ একটি ডাম্পার দ্রুত গতিতে এসে গাড়িটিকে সামনে থেকে ধাক্কা মারে। সংঘর্ষের পর ডাম্পারটি আরও দুটি গাড়ি এবং একটি পিকআপ ট্রাককেও ধাক্কা মারে। এরপর ডাম্পারটি উল্টে যায় ৷ ফলে সেখানে থাকা বেশ কয়েকটি বাইকও ডাম্পারের নীচে চাপা পড়ে যায় ৷
जयपुर के हरमाडा रोड पर हुई भीषण सड़क दुर्घटना में हुई जनहानि का दुःखद समाचार अत्यंत व्यथित करने वाला है।
— Dr Prem Chand Bairwa (@DrPremBairwa) November 3, 2025
जिला प्रशासन से सतत संवाद कर घायलों को सर्वोत्तम चिकित्सा सुविधा उपलब्ध कराने हेतु आवश्यक निर्देश दिए गए हैं।
असीम पीड़ा की इस घड़ी में मैं शोक-संतप्त परिजनों के प्रति गहरी…
খবর পেয়ে হারমারা থানা এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারের কাজ শুরু করে ৷ স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ আটকে পড়া লোকজনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার ফলে প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় ৷ যদিও গাড়ির রুট বদলে বিকল্প পথে ঘুরিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করা গিয়েছে ৷
পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে, ডাম্পার চালক মদ্যপ অবস্থায় ছিল ৷ এর ফলেই সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনার পর চালক অবশ্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ৷ তার খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ৷ এলাকাবাসীর দাবি, ওই এলাকায় ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করার তারা দাবি জানিয়ে এছেন বহুদিন ধরে। ক্রেনের সাহায্যে উল্টে পড়া ডাম্পারটি সরানো হয়েছে ৷ বর্তমানে নিহতদের শনাক্ত করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, আহতদের সকলকে হারমারা এবং কানওয়াটিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

