মাতালদের অশান্তি থামাতে গিয়ে মাথা ফাটল পুলিশের, গ্রেফতার 10 - DASPUR CHAOS

🎬 Watch Now: Feature Video

thumbnail
মদ্যপ যুবকদের গণ্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : March 19, 2025 at 12:55 PM IST

1 Min Read
Choose ETV Bharat

মদ্যপ যুবকদের গণ্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ ৷ মাথা ফাটল পুলিশকর্মীর, উত্তেজিত জনতা ভেঙে দিল পুলিশের গাড়ি ৷ ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার সাগরপুর এলাকার। 

জানা গিয়েছে, এলাকায় চলছিল গ্রামের পুজো ৷ আর সেখানেই মদ্যপ যুবকদের মধ্যে গণ্ডগোল হয়। যা একসময় বিশাল আকার ধারণ করে। খবর পৌঁছয় দাসপুর থানায়। তড়িঘড়ি ওই গ্রামে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন পুলিশ কর্মীরা। আর ঠিক সেই সময় এক যুবক মন্দিরের আটচালাতে পড়ে যান। গ্রামের কয়েকজনের দাবি, ওই যুবককে পুলিশ মেরেছে ৷ সেই কারণেই পড়ে গিয়েছেন ওই যুবক ৷ 

তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হয় কলকাতায়। কিন্তু পুলিশের দাবি, নিজেদের মধ্যে গণ্ডগোল করতে গিয়েই এই পরিণতি । এলাকার পুজো দেখতে আসা মানুষ পুলিশকে ঘিরে ফেলে ৷ শুরু হয়, পুলিশের সঙ্গে তুমুল গণ্ডগোল। এক পুলিশকর্মীর মাথা ফাটিয়ে দেয় উত্তেজিত জনতা। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় পুলিশকে ৷ এমনকী পুলিশের গাড়িও ভেঙে দেওয়া হয়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ৷

পরিস্থিতি সামল দিতে নামানো হয় ব়্যাফ (RAF) ৷ ঘটনাস্থলে উপস্থিত হন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক, ঘাটাল সার্কেল ইন্সপেক্টর, ওসি দাসপুর, ওসি ঘাটাল-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা ৷ উত্তপ্ত পরিস্থিতির মাঝেরাতেই এলাকা থেকে গ্রেফতার করা হয় 10 জনকে। বুধবারও এলাকায় পুলিশ বাহিনী টহল দিচ্ছে ৷ আহত পুলিশকর্মী ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে । যদিও এই ঘটনায় এলাকার পুলিশ আধিকারিককে ফোন করলে কোনও উত্তর পাওয়া যায়নি।