গৌর পূর্ণিমা উপলক্ষে ইসকন থেকে শুরু 7 দিনব্যাপী পদব্রজে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা - MAYAPUR ISKCON

🎬 Watch Now: Feature Video

thumbnail
7 দিনব্যাপী পদব্রজে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : March 2, 2025 at 6:45 PM IST

1 Min Read
Choose ETV Bharat

14 মার্চ গৌর পূর্ণিমা বা দোল উৎসব ৷ সেই উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবছরও রবিবার সকালে শুরু হল পদব্রজে 72 কিলোমিটার নবদ্বীপ মণ্ডল পরিক্রমা ৷ নদিয়ায় মায়াপুরে ইসকন চন্দ্রোদয় মন্দিরের নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় এদিন সামিল হন হাজার হাজার দেশি-বিদেশি ভক্ত ৷ টানা সাতদিন ধরে চলবে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা ৷ সন্ন্যাস গ্রহণের আগে নবদ্বীপের যেসব জায়গায় নিমাই অর্থাৎ শ্রীচৈতন্যদেবের যাতায়াত ছিল, সেই সমস্ত জায়গায় হরিনাম সংকীর্তন সহযোগে হেঁটে পরিক্রমা নিয়ে পৌঁছবেন ভক্তরা ৷ 

তীর্থভূমি নবদ্বীপ ও মন্দির নগরী মায়াপুরের দোল উৎসব যত না শ্রীকৃষ্ণের, তার থেকে অনেক বেশি শ্রীচৈতন্যদেবের ৷ চৈতন্যের আবির্ভাব তিথি পালনই হল এখানকার দোলের মূল আকর্ষণ ৷ এ বছর শ্রীচৈতন্যদেবের 539তম আবির্ভাব তিথি উৎসব ৷ মায়াপুর ইসকনের মুখ্য জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, বিশ্বের শতাধিক দেশ থেকে আসা প্রায় পাঁচ হাজার বিদেশি ভক্তকে নিয়ে শুরু হল মায়াপুর ইসকনের নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, যা চলবে আগামী 8 মার্চ শনিবার পর্যন্ত । জাতিধর্ম নির্বিশেষে সকল মানুষ এই অনুষ্ঠানে গ্রহণ করবে পারবে ৷ এই অনুষ্ঠানকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details