আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক সম্মেলনে সিপিএম, দেখুন সরাসরি - Lok Sabha Elections
🎬 Watch Now: Feature Video
Etv Bharat (undefined)

Published : March 17, 2024 at 4:29 PM IST
|Updated : March 17, 2024 at 5:05 PM IST
লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হতে বাকি আর মাত্র এক মাস। তার আগে এখনও বাম ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হয়নি। সূত্রের খবর কয়েকটি আসন নিয়ে দু'পক্ষের মধ্যে আলোচনা চলছে। দিন কয়েক আগেই বামেরা 16টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বাকি আসন গুলি নিয়ে সিদ্ধান্ত নিতে গত দিন দু'য়েক ধরেই একাধিক বৈঠক হয়েছে। এরইমধ্যে শোনা গিয়েছে সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে কংগ্রেস। 10 থেকে 12টি আসনে প্রার্থী দেওয়া হতে পারে। এমনই আবহে রবিবার বিকেলে আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক সম্মেলন করছে বামেরা। ভোটের দিন ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি ও তৃণমূল। যদিও গেরুয়া শিবিরের তরফে রাজ্যের 20টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। বাকি 22টি আসনেও ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করবে বিজেপি। তার আগে এই সাংবাদিক সম্মেলন থেকে কী উঠে আসে, তার দিকেই নজর রাজনৈতিক মহলের।

Last Updated : March 17, 2024 at 5:05 PM IST