নতুন বছরে নতুন সাজ! জোড়া ফিচারে ইনসট্যান্ট মেসেজিংঅ্যাপ
নতুন মোড়োকে হোয়াটসঅ্যাপ ৷ যোগ হল একসঙ্গে দু’টি ফিচার ৷ জেনে নিন কীভাবে ব্যবহার করবেন এটি ৷

Published : December 27, 2024 at 11:23 AM IST
হায়দরাবাদ: অত্যন্ত প্রয়োজনীয় ও বহুব্যবহৃত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে আবার যোগ হল একজোড়া নতুন ফিচার ৷ দু’টি ফিচারই ক্যামেরার মাধ্যমে ব্যবহার করা যাবে ৷ নতুন দু’টি ফিচার হল অগমেন্টেড রিয়েলিটি(AR) অন্যটি হল ডকুমেন্ট স্ক্যানিং ফিচার ৷ হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে ব্যবহার করা যাবে এই ফিচার ৷ পাশপাশি ডকুমেন্ট স্ক্যানিং ফিচারের সাহায্যে সেটি শেয়ার করা আরও সহজ হবে ৷ এই ফিচারগুলি প্রথমে হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণে প্রকাশিত হয়েছিল ৷ এবার সেগুলি ios ব্যবহারকারীরাও এই ফিচারের সুবিধা পাবেন ৷
নতুন AR (Augmented reality) ফিচার
হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার iOS অ্যাপ সংস্করণ 24.25.93-এর যাঁরা ব্যবহার করেছেন তাঁরাঅ নতুন আপডেট ব্যবহার করতে পারবেন ৷ এই ভারসনে AR এফেক্টের সুবিধা রয়েছে ৷ যেটি ক্যামেরার মাধ্যমে ব্যবহার করা যাবে । এই বিকল্পটি WhatsApp-এ ক্যামেরা ভিউফাইন্ডারে গ্যালারি আইকনের পাশে থাকা ইমেজ ওয়ান্ড আইকন হিসাবে রয়েছে ৷
ব্যবহারকারীরা কনফেটি, স্টার উইন্ডো, টিয়ারস, আন্ডারওয়াটার, স্পার্কলস এবং কারাওকের মতো AR এফেক্ট ব্যবহার করতে পারবেন ৷ আগেই ব্যবহারকারীর গোপনীয়তা বজায় রাখতে ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ ৷ সেইসঙ্গে ভিডিয়োতে স্কিন টোন পরিবর্তনের সুবিধা দিয়েছে ৷
ডকুমেন্ট স্ক্যানিং ফিচার (Document Scanning Feature)
ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার যোগ করা হয়েছে, যার সাহায্যে অ্যাপের মাধ্যমে সরাসরি যেকোনও ডকুমেন্ট স্ক্যান করা যাবে। এই বিকল্পটি ডকুমেন্ট শেয়ারিং উইন্ডোতে দেখা যাবে ৷ এর মধ্যে রঙ, গ্রেস্কেল, কালো এবং সাদার মতো ফিল্টার অন্তর্ভুক্ত রয়েছে ।
ছবি তোলার পর হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে এটি ক্রপ করে এবং সেটিতে লাইনের আকার পরিবর্তন করা যাবে। ব্যবহারকারীরা স্বয়ং-শাটার বিকল্পটিও ব্যবহারের সুবিধা পাবেন ৷ যা ক্যামেরার ভিউফাইন্ডারে কোনও নথি থাকলে অ্যাপটিকে স্বয়ংক্রিয়ভাবে সেটি ক্যাপচার করতে পারবে ।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই মেটার হোয়াটসঅ্যাপ বেশ কিছু নুতন ফিচার যোগ করেছিল ৷ চলতি বছরে টেক্সটিং এবং কল করার অভিজ্ঞতা উন্নত করতে আকর্ষণীয় নতুন বৈশিষ্ট্য চালু করেছিল । এবার আরও নয়া ফিচার যোগ হওয়ায় ব্যবহারকারীরা ভিডিয়ো কলের সময় নতুন বছরের থিমও যোগ করতে পারবেন ৷ উপরন্তু, অ্যাপটিতে নতুন অ্যানিমেশন এবং স্টিকার প্যাকও চালু করেছে । যা ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ৷
iOS 18.2-তে রয়েছে Apple Intelligence, কারা ব্যবহার করতে পারবেন দুর্ধর্ষ এই ফিচার

