হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলে নগ্ন ছবি, রিসিভ করার আগে ক্যামেরা বন্ধের সুবিধা
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার আনতে চলেছে হোয়াটঅ্যাপ ৷ ভিডিয়ো কল রিসিভ করার আগে ক্যামেরা চালু হবে কি না অনুমতি চাইবে ব্যবহাকারীদের থেকে ।

Published : March 13, 2025 at 4:02 PM IST
হায়দরাবাদ: ব্যস্ত সময়ে হঠাৎ হোয়াটঅ্যাপে ভিডিয়ো কল ৷ রিসিভ করতেই টনক নড়ে, ফোনের অপর প্রান্তে নগ্ন যুবতীর অশালীন অঙ্গি-ভঙ্গি ৷ তারপর ব্ল্যাকমেইল করে টাকা আদায় সাইবার হ্যাকারদের ৷ এই সমস্ত সেক্স ব়্যাকেটের পাল্লায় পড়ে অনেকে সর্বশ্রান্ত হয়েছেন ৷ এবার সাইবার অপরাধীদেরও এই নগ্ন ভিডিয়ো কলের হাত থেকে ব্যবহারকারীদের রেহাই দিতে বাঁচাতে নতুন ফিচার চালু হল হোয়াটসঅ্যাপে ৷
নতুন ফিচারে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা শীঘ্রই ভিডিয়ো কল গ্রহণ করার আগে ক্যামেরা বন্ধ করার অপশন পাবেন। এটি ব্যবহারকারীদের ভিডিয়ো কল রিসিভ করার সময় ভেবেচিন্তে রিসিভ করার সুবিধা দেবে ৷ সেইসঙ্গে সঙ্গে গোপনীয়তাও বজায় রাখবে । এই নতুন ফিচারটি হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণে সুবিধা রয়েছে । অ্যান্ড্রয়েড কর্তৃপক্ষ হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণ 2.25.7.3 এর APK টিয়ারডাউনে এই ফিচার আবিষ্কার করেছে ।
ভিডিয়ো অপশন বন্ধ করুন
ভিডিয়ো কল এলে আপনি 'আপনার ভিডিয়োটি বন্ধ করুন' বিকল্পটি পাবেন। ভিডিয়ো কলটি কেবল ভয়েস মোডে কল গ্রহণ করা যাবে। তবে যদি ক্যামেরাটি বন্ধ থাকে, তবে ব্যবহারকারীরা 'ভিডিয়ো অপশন ছাড়াই কল রিসিভ করতে পারবেন ৷" তবে যদি সংশ্লিষ্ট ব্যক্তি চান তিনি ভিডিয়ো কলের অপশন চালু করতে পারেন ৷ সেক্ষেত্রে ওই ব্যক্তিকে "আপনার ভিডিও চালু করুন" অপশনে ক্লিক করলেই হবে ৷ ফোনে কথা বলার সময়েই ক্যামেরা চালুর অপশন পাবেন ৷
এই ফিচারটি বর্তমানে WhatsApp-এর সমস্ত ভার্সনে পাওয়া যায়নি । কেবলমাত্র বিটা ভার্সনের গ্রাহকরা এটি ব্যবহারের সুবিধ পাবেন ৷ ভিডিয়ো কল রিসিভ করার পরেই ক্যামেরাটি বন্ধ করা যাবে । নতুন এই ফিচারটি গুগল মিট এবং মাইক্রোসফ্ট টিমের মতো ভিডিয়ো কনফারেন্সিং প্ল্যাটফর্মের মতো কাজ করবে ।
হোয়াটসঅ্যাপের অন্যান্য উন্নয়নশীল বৈশিষ্ট্য
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ একাধিক নতুন ফিচার তৈরি করছে। হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে লেনদেনেরও সুবিধা পাচ্ছেন ৷ এছাড়াও, মেটা এআই-এর চ্যাটবটের জন্য একটি নতুন ইন্টারফেস চালু করা হবে, যাতে স্বয়ংক্রিয় ভয়েস মোড এবং প্রম্পট পরামর্শ থাকবে। নতুন এই ফিচার শীঘ্রই হোয়াটসঅ্যাপের অন্যান্য ভার্সনেও পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে ৷
মিলল NPCI-এর সম্মতি, এখন হোয়াটসঅ্যাপ থেকেই যে কোনও UPI পেমেন্ট

