আরও 9টি শহরে চালু VI 5G নেট, এই টাকাতেই পাবেন আনলিমিটেড সার্ভিস
VI-এর হাই-স্পিড ইন্টারনেট সার্ভিস দেশের আরও 9টি শহরে ৷ কত টাকায় মিলবে আনলিমিটেড 5জি ডেটা প্যাক ? বিস্তারিত জানুন প্রতিবেদনে ৷

Published : August 1, 2025 at 8:32 PM IST
হায়দরাবাদ: ভারতের বাজারে 5G পরিষেবাকে ঘিরে প্রতিযোগিতার আসর জমজমাট ৷ এ বলে আমায় দ্যাখ তো ও বলে আমায় ৷ নেটওয়ার্কের 5G পরিষেবা নিয়ে বড় আপডেট দিল VI (ভোডাফোন-আইডিয়া) ৷ আগেই ভারতে লঞ্চ হয়েছে Vodafone Idea (Vi) 5G নেটওয়ার্ক। মুম্বইয়ে এই পরিষেবা শুরু হলেও দেশের বড় বড় শহর সেখানে বাদ পড়েছিল ৷ এবার VI আরও 9টি শহরে 5G পরিষেবা চালু করল ৷ সেই সঙ্গে কত টাকায় মিলবে এই আনলিমিটেড নেট ?
VI-এর তরফে জানানো হয়েছে, মাত্র 299 টাকা রিচার্জ করলেই আনলিমিটেড 5জি ডেটা মিলবে ৷ তবে হ্যাঁ এটি একটি প্রাথমিক অফার ৷ 299 টাকার প্রিপেইড প্ল্য়ানে যাত্রীদের কোনওরকম ব্যাঘাত মিলবে না ৷ VI জানিয়েছে, যে 9টি শহরগুলিতে তাদের গ্রাহকরা রয়েছেন, তাঁরা হাই-ডেফিনিশন স্ট্রিমিং, গেমিং, ভিডিয়ো কনফারেন্সিং, কোনও কিছু দ্রুত ডাউনলোড করতে পারবেন ৷ এছাড়াও, VI জানিয়েছে, বিভিন্ন শহরে গ্রাহকদের 5G নেট দেওয়ার জন্য কোম্পানির তরফে উন্নত পরিকাঠামো নেওয়া হয়েছে ৷ তাই Vi Nokia এবং Ericsson-এর সঙ্গে পার্টনারশিপ ঘোষণা করেছে। টেলিকম প্রদানকারী প্রতিষ্ঠানটি 5G নেটওয়ার্ক উন্নতি করার জন্য একটি AI-চালিত সেলফ-অর্গানাইজিং নেটওয়ার্ক (SON) সিস্টেম ব্যবহার করছে।
এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক পর্যবেক্ষণ করে যাতে গ্রাহকদের আরও ভালো, উচ্চগতির ইন্টারনেট পরিষেবা পেতে সক্ষম করে। বর্তমানে VI গুজরাত, মহারাষ্ট্র, কেরাল এবং উত্তরপ্রদেশে আরও ভালো নেটওয়ার্ক কভারেজ এবং দ্রুত ডেটা গতির জন্য তার 4G নেটওয়ার্ক আপগ্রেড করেছে
যেসব নতুন শহরে Vi 5G পরিষেবা পাওয়া যাচ্ছে-
Vi একাধিক প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে যে তারা ন'টি নতুন শহরে তাদের 5G পরিষেবা চালু করছে ৷ মিরাট, মালাপ্পুরম, কোঝিকোড়, ছত্রপতি সম্ভাজিনগর, নাসিক, আমেদাবাদ, রাজকোট, সুরাত এবং ভদোদরা। যদিও এই নয়টি শহরের বেশিরভাগই গুজরাতের ৷ তার মধ্যে রয়েছে কেরলের দু'টি, মহারাষ্ট্রের দু'টি এবং উত্তরপ্রদেশের একটি। এই সমস্ত শহরে, অর্থাৎ গতকাল (31 জুলাই) থেকে Vi 5G পরিষেবা ইতিমধ্যেই চালু করা হয়েছে। তবে, আজ থেকে মিরাটে এই পরিষেবা মিলছে ৷
সম্প্রতি, জুনের শুরুতে বেঙ্গালুরুতে Vi তাদের 5G পরিষেবা চালু করেছে। ইতিমধ্যেই মুম্বই, দিল্লি-এনসিআর, বেঙ্গালুরু, মাইসোর, নাগপুর, চণ্ডীগড়, জয়পুর, সোনিপত এবং পটনায় 5G পরিষেবা চলছে। আর গতকালের পর VI তার 5G পরিষেবা প্রদানকারী শহরের সংখ্যা 18-তে পৌঁছেছে। কোম্পানিটি শীঘ্রই আরও পাঁচটি শহরে 5G চালু করার পরিকল্পনা করছে।
তবে অনেকেই হয়তো ভাবছেন Vi 5G ডেটা পরিষেবা ব্যবহার করার জন্য নতুন সিমের প্রয়োজন। তাঁদের সেই ভাবনা আদৌ ঠিক কি না, সেনিয়েও ভিআই বিস্তারিত জানিয়েছে ৷ Vi স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে, তাদের বিদ্যমান সিম কার্ডগুলি এমনিতেই 5G পরিষেবার জন্য প্রস্তুত। যার অর্থ হল বিদ্যমান 4G-এনেবলড সিমগুলি অনায়াসে কম্প্যাটিবল 5G ফোনে কাজ করবে। এমনকী সেগুলি ব্যবহারকারীদের সংশ্লিষ্ট নেটওয়ার্কে হাই-স্পিড ডেটা স্পিড ব্যবহার করার অনুমতি দেবে। তাই যদি কেউ Vi 5G ব্যবহার করার জন্য নতুন সিমের টাকা চান, তাহলে সেদিকে গুরুত্ব দেওয়ার দরকার নেই ৷

