ETV Bharat / technology

দাম 10 লাখেরও কম, রয়েছে 6টি এয়ারব্যাগ

বাজেট 10 লক্ষ টাকার কম, কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে ক্রেতারা চান এয়ারব্যাগ রয়েছে এমন গাড়ি কিনতে ৷ এইরকমই 5টি গাড়ির তালিকা রইল ৷

top 5 cars with 6 airbags
10 লক্ষ টাকার মধ্যে 6টি এয়ারব্যাগ-সহ সেরা গাড়ি (ছবি Hyundai Motor India)
author img

By ETV Bharat Tech Team

Published : May 2, 2025 at 10:19 AM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ: যানবাহনের নিরাপত্তা নিয়ে একাধিক নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় সরকার ৷ তারপরই গাড়ি নির্মানকারী সংস্থাগুলি তাদের বেস মডেলের গাড়িগুলির উৎপাদনের ক্ষেত্রে বেশ কয়েকটি ফিচার যোগ করেছে ৷ উদাহরণ স্বরূপ বলা যায়, এন্ট্রি-লেভেল গাড়িগুলিতে 6টি এয়ারব্যাগ অফার করছে। এই সমস্ত গাড়ির দাম শুরু হচ্ছে 10 লাখের কম থেকে ৷ রয়েছে 6টি এয়ারব্যাগ ৷ 10 লাখের কমে পাওয়া যায় এই রকম 5টি গাড়ির তালিকা দেওয়া হল ৷

1. Maruti Suzuki Alto K10

Maruti Suzuki Alto K10
Maruti Suzuki Alto K10 (ছবি Maruti Suzuki)

এই তালিকার সবার প্রথমে রয়েছে Maruti Suzuki Alto K10 । কোম্পানিটি 6টি এয়ারব্যাগ যোগ করেছে নিরাপত্তা আপডেট ফিচারে ৷ এই গাড়ির দাম 16 হাজার টাকা পর্যন্ত বাড়িয়েছে । দাম বাড়লেও এটি 6টি এয়ারব্যাগ-সহ আসা গাড়িগুলির মধ্যে সবচেয়ে সস্তা গাড়ি । ভারতীয় বাজারে এর দাম 4.23 লক্ষ টাকা থেকে 6.20 লক্ষ টাকা পর্যন্ত। এটিতে 1.0-লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে, যা 66bhp শক্তি উৎপন্ন করে। এই গাড়িটি ফ্যাক্টরি-ফিটেড সিএনজি ভ্যারিয়েন্টেও পাওয়া যায়।

2. Maruti Suzuki Eeco

Maruti Suzuki Eeco
Maruti Suzuki Eeco (ছবি Maruti Suzuki)

এই গাড়িটি দেশীয় গাড়ি প্রস্তুতকারকের পোর্টফোলিওতে একমাত্র এমপিভি (Multi-Purpose Vehicle) গাড়ি। এপ্রিলের শুরু থেকে কোম্পানিটি 6টি এয়ারব্যাগ যোগ করেছে আপডেট মডেলে । এর দাম 25,500 টাকা বাড়ানো হয়েছে এবং এটির বর্তমান বাজার মূল্য 5.69 লক্ষ টাকা থেকে 6.95 লক্ষ টাকা । এটিতে 1.2-লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে, যা 79 বিএইচপি শক্তি উৎপন্ন করে। সেই সঙ্গে, এই ইঞ্জিনটি সিএনজিতে 69bhp শক্তি সরবরাহ করতে পারে ।

3. Maruti Suzuki Celerio

Maruti Suzuki Celerio
Maruti Suzuki Celerio (ছবি Maruti Suzuki)

কোম্পানিটি বাজারে মারুতি সেলেরিও 6টি এয়ারব্যাগ আপডেটে এনেছে । এটি সংস্থার তৃতীয় এবং সবচেয়ে সস্তা গাড়ির মধ্যে একটি। বেশ কিছু সুযোগ-সুবিধা আপডেটের পাশাপাশি এই গাড়ির দাম 32,500 টাকা বৃদ্ধি করা হয়েছে । এর দাম বর্তমানে 5.64 লক্ষ টাকা থেকে শুরু হয়ে 7.37 লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত। এই গাড়িটিতে 1.0-লিটার ইঞ্জিন রয়েছে, যা পেট্রলে 66bhp শক্তি এবং 89Nm টর্ক উৎপন্ন করে। কিন্তু সিএনজিতে, এই ইঞ্জিনটি 56 বিএইচপি এবং 82.1. এনএম টর্ক উৎপন্ন করে ।

4. Maruti Suzuki WagonR

Maruti Suzuki WagonR
Maruti Suzuki WagonR (ছবি Maruti Suzuki)

Maruti Suzuki WagonR মডেলটি-তেও 6টি এয়ারব্যাগ আপডেট করা হয়েছে ৷ আপডেট করার পর এটির দাম 14 হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে । এর বর্তমান দাম 5.79 লক্ষ টাকা থেকে 7.62 লক্ষ টাকার মধ্যে। এই গাড়িটি দু’টি পেট্রল ইঞ্জিন বিকল্পে লঞ্চ করা হয়েছে ৷ এতে 1.0-লিটার এবং 1.2-লিটার পেট্রল ইঞ্জিন রয়েছে । এর প্রথম পেট্রোল ইঞ্জিনটি 68 বিএইচপি শক্তি উৎপন্ন করে, যেখানে দ্বিতীয় ইঞ্জিনটি 89 বিএইচপি শক্তি উৎপন্ন করে। এই ইঞ্জিনটি ম্যানুয়াল এবং AMT গিয়ারবক্স বিকল্পের পাওয়া যাচ্ছে ৷ অন্যান্য মারুতি মডেলের মতো, এটিও সিএনজি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে ৷

5. Hyundai Grand i10 Nios

Hyundai Grand i10 Nios
Hyundai Grand i10 Nios (ছবি Hyundai Motor India)

কোরিয়ান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Hyundai Grand i10 Nios নিওসের দাম 5.98 লক্ষ টাকা থেকে 8.62 লক্ষ টাকা (এক্স-শোরুম) এর মধ্যে। এই গাড়িটি ভারতে 6টি এয়ারব্যাগ-সহ বিক্রি করা হচ্ছে । সবচেয়ে সস্তা মডেলের গাড়িগুলির মধ্যে একটি । গত বছর অক্টোবরে, কোম্পানিটি সমস্ত ভ্যারিয়েন্ট 6টি এয়ারব্যাগ দিয়ে আপডেট করেছিল । এই গাড়িটিতে 1.2-লিটার পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ৷ যা 82 বিএইচপি শক্তি এবং 114 এনএম টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনটি 5-স্পিড ম্যানুয়াল বা AMT গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। কোম্পানি এই গাড়িটিকে ডুয়াল সিলিন্ডার ট্যাঙ্ক সিএনজি বৈশিষ্ট্য-সহ বাজারে লঞ্চ করেছে । গাড়িটি ভারতীয় বাজারে টাটা টিয়াগো এবং মারুতি সুইফটের সঙ্গে অনায়াসেই প্রতিযোগিতা করতে পারে ।

নতুন টিগুয়ান আর-লাইন পার্কিংলটে নিজে থেকে পার্ক হয়ে যায়