ফিরে দেখা 286 দিন, আন্তর্জাতিক স্পেস স্টেশনে কেমন ছিলেন সুনীতারা
9 মাসে 62 বার স্পেস ওয়াকের অভিজ্ঞতা মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের ৷ কাটিয়েছেন 59তম জন্মদিন ও দীপাবলি, ক্রিসমাস, ইংরাজি নববর্ষ উদযাপন করেছেন ৷

Published : March 19, 2025 at 2:21 PM IST
|Updated : March 19, 2025 at 2:54 PM IST
হায়দরাবাদ: নিশ্চত সফর ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা ৷ 2024 সালের 24 জুন মাসে আন্তর্জাতিক স্পেসস্টেশনে গিয়েছিলেন মহাকাশচারীর সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর ৷ তাঁদের সফর ছিল 8 দিনের ৷ নির্দিষ্ট দিনের পর বোয়িং স্টারলাইনারে তাঁদের পৃথীবীতে ফিরে আসার দিন ছিল ৷ স্পেসশিপে যান্ত্রিক সমস্যার কারণে হিলিয়াম লিক করে সমস্যার সৃষ্টি হয় ৷ মানবহীন ভাবে পৃথিবীতে ফিরে আসে বোয়িং স্টারলাইনার ৷
এরপরই অনিশ্চিত হয়ে যায় সুনীতাদের পৃথিবীতে ফেরা ৷ বেশ কয়েকবার তাঁদের পৃথিবীতে ফিরয়ে আনার চেষ্টা হলেও সেসবই বিফলে যায় ৷ ফলে 9মাস ধরে তাঁদের সেখানেই থাকতে হয় ৷ সেখানেই পালন করেন 59তম জন্মদিন, ভোটাধিকার প্রদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি ৷ এক নজরে দেখে নেব 286 দিনের টাইম লাইন ৷
2024, 24 জুন: ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস উড়ে মহাকাশ স্টেশনে ৷ এটিছিল তাঁর তৃতীয় মহাকাশ সফর। বোয়িং স্টারলাইনারের স্পেসশিপে চড়া প্রথম নভোচরদের মধ্যে তিনিও একজন । 25 ঘণ্টার যাত্রা শেষে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে গিয়েছিলেন সুনীতা ও তাঁর সঙ্গী বুচ উইলমোর।
কয়েকদিনের মধ্যেই যান্ত্রিক গোলোযোগ
আট দিনের সফরের শুরুতেই যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে মহাকাশযান বোয়িং স্টারলাইনারে। আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছনোর পর দেখা যায় একটি লিকেজ হয়েছে যানটিতে । পরীক্ষা-নীরিক্ষার পর দেখা যায় হিলিয়াম লিক এবং প্রপালশান স্টিস্টেমের সমস্যা রয়েছে । নিরাপত্তরা নিয়ে প্রশ্ন ওঠে ৷
2024, 26 জুলাই: এদিন একটি দু’মাসের ভিডিয়ো প্রকাশ করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। দেখা যায় আন্তর্জাতিক মহাকাশে স্পেস স্টেশনে হেসে খেলে সময় কাটাচ্ছেন সুনীতারা। তাঁরা নিজ কাজে ব্য়স্ত ৷
2024, 24অগস্ট: নাসার তরফে জানানো হয় ফেব্রুয়ারি মাসে ফেরানো হবে দুই মহাকাশচারীকে। ফেরাবে ইলন মাস্কের স্পেসএক্স।
2024, অক্টোবর: আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছিলেন ।
2024, নভেম্বর: নাসা আরও একটি ভিডিয়ো শেয়ার করে। যেখানে সুনীতা এবং বুচকে জমিয়ে খাওয়া-দাওয়া করতে দেখা যায়। তাঁদের পাতে ছিল ব্রাসেলস স্প্রাউট, বাটারনাট স্কোয়াশ, আপেল। শূন্য মাধ্যাকর্ষণেও এই খাবারগুলি চেটেপুটে খেয়েছেন মহাকাশচারীরা। মুখে ছিল হাসি। এমনকী সকলের উদ্দেশে বিশেষ বার্তা দিয়ে সুনীতা বলেন, "চিন্তা করবেন না। আমরা ভালো আছি। ওয়ার্ক আউট করছি। ভালো খাবার খাচ্ছি। এখানে খুব মজা করছি আমরা।"
2024, ডিসেম্বর: মহাকাশ স্টেশনে সুনীতা ও বুচ উইলমোরের জন্য স্পেস এক্সের তরফে তাঁদের ক্রিসমাস গিফট পাঠানো হয়। আন্তর্জাতিক স্পেস স্টেশনে সান্তা টুপি মাথায় দুই নভোচরকে ক্রিসমাস পালন করতে দেখা যায়।
2025, জানুয়ারি: প্রথম মহাকাশচারী হিসেবে মহাকাশে ম্যারাথন করেন সুনীতা উইলিয়ামস।
2025, ফেব্রুয়ারি: হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে সুনীতাদের ফেরাতে উদ্যোগী হয় ৷ ইলন মাস্ককে নির্দেশ দেন দ্রুত সুনীতাদের পৃথিবীতে আনতে । স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে তাঁদের ফেরানোর কথা ঘোষণা করা হয়। জানানো হয় 12 মার্চ সুনীতাদের আনতে রওনা দেবে সেই ড্রাগন ৷
2025,8 মার্চ: এদিন নাসা নিশ্চিত করে সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর, নিক হগ এবং অ্যালেকজান্ডার গর্বুনভ আন্তর্জাতিক স্পেস স্টেশনের Crew-9 পৃথিবীতে ফিরে আসবে। তাঁদের বদলে স্পেস স্টেশনের দায়িত্ব নেবে Crew 10। সেইথেকে দিন গুনতে থাকেন মহাকাশচারীরা ৷
12মার্চ ভোর 5টা 18 নাগাদ আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেট উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু রকেট লঞ্চপ্যাডের এক ক্রুটির কারণে এই মিশন বাতিল করা হয়। আসলে উড়ান শুরুর ঠিক ঘণ্টা চারেক আগেই হাইড্রলিক সিস্টেমে একটি সমস্যা নজরে পড়ে।
অবশেষে 14 মার্চ ভারতীয় সময় ভোর 4টে 33 মিনিটে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেয় মহাকাশযান ড্রাগন ক্যাপসুল ৷
16 মার্চ ভারতীয় সময় সকাল 9টা 40 মিনিটে সেটি পৌঁছয় সুনীতাদের কাছে ৷ অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, টাকুয়া ওনিশি এবং কিরিল পেসকভ হাতে স্পেস স্টেশনের দায়িত্ব তুলে দিয়ে সুনীতা ও বুচ উইলমোর প্রবেশ করেন স্পেস এক্সের স্পেসশিপে।
18 মার্চ, মঙ্গলবার সকাল 8টার পর বন্ধ বন্ধ হয় ক্যাপসুলের হ্যাচ। ক্যাপসুলের কোথাও কোনও লিকেজ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। এর পরই শুরু হয় আনডকিং প্রক্রিয়া।10.30 মিনিটে আনডকিং শেষ করে যাত্রা শুরু হয়।
বুধবার, ভোররাত 3টে 27 মিনিট নাগাদ সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত আসে। পৃথিবী স্পর্শ করে স্পেস এক্সের ক্যাপসুল। স্প্ল্যাশডাউন হয় চার মহাকাশচারীর ।
ন’মাস ধরে মহাকাশ বাস আর17 ঘণ্টার রুদ্ধশ্বাস সফর শেষে অবশেষে পৃথিবীর হাওয়ায় প্রাণ ভরে শ্বাস নিচ্ছেন সুনীতা উইলিয়ামস আর বুচ উইলমোর।
ওয়েলকাম ব্যাক! ভারত চায় উইলিয়ামসকে; শুভেচ্ছা ইসরো চেয়ারম্যানের
সফল প্রত্যাবর্তন, 9 মাস মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনীতারা; দেখুন ভিডিয়ো

