ETV Bharat / technology

সফল প্রত্যাবর্তন, 9 মাস মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনীতারা; দেখুন ভিডিয়ো

9 মাস মহাকাশ স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর, নিক হেগ ও রাশিয়ান নভোচর আলেকজান্ডার গোরবুনভ।

sunita williams returns
নাসার মহাকাশচারী বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামস (ফাইল ছবি NASA/Cory S. Huston)
author img

By ETV Bharat Tech Team

Published : March 19, 2025 at 6:26 AM IST

3 Min Read
Choose ETV Bharat

ফ্লোরিডা: টান টান উত্তেজনার অবসান ৷ 9 মাস আন্তজার্তিক স্পেস স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর, নিক হেগ ও রাশিয়ান নভোচর আলেকজান্ডার গোরবুনভ । 19 মার্চ (ভারতীয় সময়)3.27 মিনিটে নিরাপদে ফ্লোরিডা উপকূলে ওশান স্প্ল্যাশডাউন হয় । পৃথিবীতে অবতরণ করেন 4 মহাকাশচারী ৷ সেখান থেকে হিউস্টন জনসন স্পেস সেন্টারে রওনা দেন তাঁরা ৷

কখন যাত্রা শুরু হয়েছিল

হ্যাচ বন্ধ করে এবং আইএসএস থেকে ড্রাগন মহাকাশযান আনডক করার পর মঙ্গলবার সকাল 10.35 (ভারতীয় সময়) মিনিটে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়ে ছিলেন তাঁরা । আনডকিং প্রক্রিয়া শুরু হয় সকাল 10.15 মিনিটে এবং 10.35 মিনিটে ড্রাগন আনডক প্রক্রিয়া শেষ হয় ৷ রাত 2.41 (19 মার্চ) মিনিটে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে মহাকাশযান ড্রাগন ৷ বুধবার, ভোররাত 3.27 মিনিটে (19 মার্চ) নিরাপদে ফ্লোরিডা উপকূলে আতলান্তিক মহাসাগরে সফল 'ওশান স্প্ল্যাশডাউন' স্পেসএক্সের ডাগ্রন মহাকাশযানের । সেখানে তাঁদের আনতে জন্য পৌঁছে গিয়েছিল মার্কিন নৌবাহিনীর বিশেষ বোট।

9 মাস মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনীতারা (ভিডিয়ো নাসা)

হাইড্রোলিক পদ্ধতিতে জাহাজে ওঠেন মহাকাশচারীরা

মহাকাশযানের মডিউল-সহ তাঁদের নৌবাহিনীর জাহাজের কাছে নিয়ে আসা হয় ৷ হাইড্রোলিক পদ্ধতিতে তোলা হয় জাহাজে । ক্যাপশুল থেকে প্রথমে নৌবাহিনীর জাহাজে ওঠেন নিক হগ। তার পরে বিজয়ীর হাসি নিয়ে বেরিয়ে আসেন ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস ৷ ভারতীয় সময় অনুসারে ঘড়িতে তখন ভোর 4টে 22 ৷ এরপর চার মহাকাশচারীকে নিয়ে হিউস্টন জনসন স্পেস সেন্টার পাড়ি দেয় মার্কিন নৌ সেনা বাহিনীর বিশেষ জাহাজ ৷

নাসার সাংবাদিক সম্মেলন

নাসার তরফে জানা গিয়েছে, এখনই পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না মহাকাশচারীরা। তাঁরা আপাতত ক্রু-কোয়ার্টারে থাকবেন কিছুদিন ৷ সেখানে কয়েক সপ্তাহ তাঁদের স্বাস্থ্য পরীক্ষা চলবে ও পর্যবেক্ষণে রাখা হবে । তারপরই সুনীতা ও বুচের সঙ্গে দেখা করার সম্মতি মিলবে পরিবারের। মহাকাশচারীদের অবতরণের পরে নাসার পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় ৷ নাসার উপ সহযোগী প্রশাসক জোয়েল মনটালবানো ও কার্যক্রম সমন্বয় ব্যবস্থাপক বিল স্পিচ বলেন, "এই মহাকাশাচরীদের জন্য গর্ব হয় নাসার ৷ তাঁরা নিরাপদে পৃথিবীতে অবতরণ করেছেন । আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 9 মাস ছিলেন তাঁরা ৷ 900 ঘণ্টারও বেশি সময় ধরে প্রায় 150টি বিষয়ের গবেষণা করেছেন তাঁরা ৷"

ঠিক কি ঘটেছিল

  • সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর নয় মাসেরও বেশি সময় ধরে ISS-এ থেকেছেন । গত বছরের জুন মাসে তাঁরা স্পেস স্টেশনে গিয়েছিলেন ৷ 8 দিনের মিশন হলেও, সেটি 9 মাসে অতিক্রম করে।
  • সেপ্টেম্বরে বোয়িং স্টারলাইনার মহাকাশযানটি মানববিহীনভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা হয় ৷ এটির থ্রাস্টারে যান্ত্রিক সমস্যার কারণে (হাইড্রোলিক লিকেজ) এটি মানববিহীন ভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা হয় ৷
  • তার পর থেকে উইলিয়ামস এবং উইলমোর পৃথিবীতে ফিরে আসার অপেক্ষায় ছিলেন। অন্যান্য মহাকাশচারীরা আইএসএস-এ বেশি সময় কাটালেও, প্রায় কাউকেই তাদের প্রত্যাবর্তন নিয়ে এত অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়নি।
  • ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তাঁর ঘণিষ্ট বন্ধু ইলন মাস্ককে নির্দেশ দেন দ্রুত সুনীতাদরে ফিরিয়ে আনতে ৷

সুনীতা উইলিয়ামস প্রথম মহিলা মহাকাশচারী হিসেবে সর্বাধিক সময় মহাকাশে হাঁটার রেকর্ড স্থাপন করেছেন ৷ নয়টি স্পেসওয়াকের মাধ্যমে 62 ঘণ্টা স্পেসওয়াক করেছেন ৷ তিনি এবং তাঁর সহকর্মী মহাকাশচারীরা উভয়ই মহাকাশ স্টেশনের অভিজ্ঞতা অর্জন করেছিলেন। উইলিয়ামস মহাকাশে যাওয়ার তিন মাস পরে স্টেশন কমান্ডারও হন এবং এই মাসের শুরু পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন।

পৃথিবী স্পর্শ করার কাউন্টডাউন শুরু সুনীতাদের, কী 'ওশান স্প্ল্যাশডাউন' পদ্ধতি