পৃথিবী স্পর্শ করার কাউন্টডাউন শুরু সুনীতাদের, কী 'ওশান স্প্ল্যাশডাউন' পদ্ধতি
9 মাস মহাকাশ স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর-সহ আরও দুই মহাকাশচারী ৷ পরিস্থিতি অনুকূলে রয়েছে ৷ ফ্লোরিডা উপকূলে 'স্প্ল্যাশডাউন' করবেন সুনীতারা ৷

Published : March 18, 2025 at 10:29 AM IST
হায়দরাবাদ: দীর্ঘ 9 মাস ধরে মহাকাশ স্টেশনে থাকার পর তাঁদের ঘরে ফেরা নিয়ে টানা উত্তেজনা পৃথিবীবাসীর ৷ ক্রু-9 মিশনে ইতিমধ্যেই পৃথিবীর উদ্দেশে রওনা দেওয়ার আগে সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের ড্রাগন মহাকাশযান (স্পেসক্রাফট) প্রবেশ করেছেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর, নিক হেগ ও রাশিয়ান নভোচর আলেকজান্ডার গোরবুনভ। ক্যাপসুল সমস্তরকমভাবে পরীক্ষার পর হ্যাচ বন্ধ হয়ে গিয়েছে । আন্তজার্তিক মহাকাশ স্টেশন থেকে আনডকিং হয়ে গিয়েছে স্পেসক্রাফট ড্রাগন ৷
নাসার তরফে জানানো এখনও পর্যন্ত সমস্ত পরিস্থিতি অনুকূলে রয়েছে ৷ ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর 3টে 27 মিনিটে পৃথিবীতে ফিরবেন এই চার মহাকাশচারী। দীর্ঘদিন ভিন্ন মার্ধাকর্ষণে শক্তিতে অবস্থানের ফলে পৃথিবীতে সরাসারি প্রবেশ কীভাবে করবেন ৷ নিয়ম অনুযায়ী বিশেষ 'স্প্ল্যাশডাউন' পদ্ধতিতে তাঁদের নামানো হবে আমেরিকার ফ্লরিডা উপকূলে । কি এই 'ওশান স্প্ল্যাশডাউন' পদ্ধতি তা জেনে নেওয়া যাক ৷ কেন মহাকাশচারীদের এই বিশেষ পদ্ধতিতে পৃথিবীতে নামানো হয় ৷
কি এই 'ওশান স্প্ল্যাশডাউন' পদ্ধতি ?
বিজ্ঞানীদের মতে সাধারণ নিয়ম অনুযায়ী যখন কোনও মহাকাশযান পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে সেটির গতি অত্যন্ত বেশি থাকে ৷ নিরাপদ অবতরণের জন্য সেটিকে 'ওশান স্প্ল্যাশডাউন' কারনো হয় ৷ এই সম্পূর্ণ প্রক্রিয়াটি হয় সমুদ্রতীরে ৷ সাধারণত কোনও বড় জলাশয়ের পাড়ে এই সমস্ত পদ্ধতি সম্পন্ন করা হয় ৷ তাকেই 'স্প্ল্যাশডাউন' বলা হয় ৷ এক্ষেত্রে যেহেতু সমুদ্র উপকূলে হবে তাই একে 'ওশান স্প্ল্যাশডাউন' হিসেবে উল্লেখ করা হয়েছে ৷ ক্যাপসুল থেকে প্যারাসুটের সাহায্যে সমুদ্র বা অন্য কোনও জলাশয়ে অবতরণ করেন মহাকাশচারীরা ।
LIVE: @NASA_Astronauts Nick Hague, Suni Williams, Butch Wilmore, and cosmonaut Aleksandr Gorbunov are packing up and closing the hatches as #Crew9 prepares to depart from the @Space_Station. Crew-9 is scheduled to return to Earth on Tuesday, March 18. https://t.co/TpRlvLBVU1
— NASA (@NASA) March 18, 2025
সুনীতাদের নিয়ে স্পেসএক্স-এর ক্রু-9 ড্রাগন ক্যাপসুল স্প্ল্যাশডাউন পদ্ধতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে । স্প্ল্যাশডাউনের সময় নিরাপদ অবতরণের জন্য ক্যাপসুলটিতে দু’টি প্যারাসুট থাকবে । এই প্যারাসুটে চেপে ফ্লরিডা উপকূলের কাছে গাল্ফ অফ মেক্সিকোতে নামবেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর । ফ্লরিডার আবহাওয়া ও সমুদ্রের পরিস্থিতির উপর নজর রেখেছে নাসা ।
ব্যতিক্রমী ঘটনা
এই স্প্ল্যাশডাউন পদ্ধতি এবং নিরাপদ হলেও, ব্যতিক্রম ঘটনা রয়েছে ৷ অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ছোটখাটো দুর্ঘটনা ও সমস্যার শিকার হয়েছেন মহাকাশচারীরা ৷ যেমনটা ঘটেছিল 2024-এর 25 অক্টোবর ৷ নাসার ক্রু-8 মহাকাশযান ফ্লরিডা উপকূলে সফল ভাবে স্প্ল্যাশডাউন করলেও, তাতে থাকা 4 মহাকাশচারী অসুস্থ হয়ে পড়েন । দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিকারণে অসুস্থ হয়ে পড়ে ছিলেন তা জানা যায়নি ৷ তাঁরা 8 মাস ISS -এ ছিলেন ৷ এক্ষেত্রে সুনীতাদের উপর নজর থাকবে নাসার ৷
কখন পৃথিবীর মাটি ছোঁবে
ভারতীয় সময় 19 মার্চ ভোররাত ড্রাগন সমুদ্রে অবতরণের পর প্যারাশুটে 3টে 27 মিনিটে পৃথিবীর মাটি ছোঁবেন সুনীতারা ৷
9 মাস পর পৃথিবীতে ফিরছেন সুনীতারা, সরাসরি সম্প্রচারের সময় জানাল নাসা

