কম দামে নতুন স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পরে Galaxy S25-এর বেস মডেল
নতুন ভ্যারিয়েন্টে লঞ্চ Samsung Galaxy S25-এর একটি নতুন ভ্যেরিয়েন্ট ভারতে লঞ্চ হতে পারে, যা নতুন 'S' সিরিজের সবচেয়ে সস্তা মডেলও হতে পারে।

Published : January 30, 2025 at 11:30 AM IST
হায়দরাবাদ: গ্যালাক্সি আনপ্যাকড 2025 ইভেন্টে লঞ্চ করেছে গ্যালাক্সি S25 সিরিজ ৷ এটি 'S' লাইনআপের নতুন সিরিজ ৷ এই সিরিজে রয়েছে Samsung Galaxy S25, Samsung Galaxy S25 Plus এবং Samsung Galaxy S25 Ultra ৷ দক্ষিণ কোরিয়ার এই টেক জায়ান্ট সংস্থা ভারত- সহ বিশ্বব্যাপী স্মার্টফোনগুলি লঞ্চ করেছিল ৷ এবার ভারতে Samsung Galaxy S25 এর একটি নতুন স্টোরেজ ভ্যেরিয়েন্টে লঞ্চ করতে পারে ৷
নতুন ভ্যেরিয়েন্ট
Samsung তার নতুন ফ্ল্যাগশিপ সিরিজে বেস মডেলের একটি বিশেষ ভেরিয়েন্ট লঞ্চ করতে পারে। এখনও পর্যন্ত বিশ্বব্যাপী লঞ্চ করা Samsung Galaxy S25 সিরিজ শুধুমাত্র 256GB এবং 512GB স্টোরেজ মডেলে পাওয়া যাচ্ছে ৷ বেশ কয়েকটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, Samsung ভারতে এই ফোনের 128GB স্টোরেজ ভ্যেরিয়েন্টও লঞ্চ করতে পারে ।
91Mobiles মিডিয়া প্রতিবেদন অনুসারে, 128GB স্টোরেজ ভ্যেরিয়েন্টে Samsung Galaxy S25-এর একটি মডেল লঞ্চ করা হবে ভারতে ৷ এর দান শুরু হবে 74,999 টাকা থেকে । তবে এই ফোনের বিক্রি দেরি করে শুরু হতে পারে । উল্লেখ্য যে গত বছর লঞ্চ হওয়া Samsung Galaxy S24 এর 128GB স্টোরেজ ভেরিয়েন্টও এই একদামে ভারতে লঞ্চ করা হয়েছিল ।
এখনও পর্যন্ত Samsung India তার অফিসিয়াল ওয়েবসাইটে Samsung Galaxy S25 এর 128GB স্টোরেজ ভ্যেরিয়েন্ট তালিকাভুক্ত করেনি ।স্যামসাং এই নতুন ভ্যেরিয়েন্টটি শুধুমাত্র অফলাইনেও বিক্রি করতে পারে। Samsung Galaxy S25 ভারতে এখন পর্যন্ত দু’টি ভ্যেরিয়েন্টে লঞ্চ হয়েছে - 256GB এবং 512GB স্টোরেজ । এই ফোনের দাম যথাক্রমে 80,999 টাকা এবং 92,999 টাকা । এই ফোনটি আইসি ব্লু, মিন্ট, নেভি এবং সিলভার শ্যাডো রঙে পাওয়া যায়, অন্যদিকে ব্লুব্ল্যাক, কোরালরেড এবং পিঙ্কগোল্ড রঙে পাওয়া যাচ্ছে ৷
স্পেসিফিকেশন
এই মডেল টিতে 6.2-ইঞ্চি ফুল-এইচডি+ ডায়নামিক অ্যামোলেড 2এক্স স্ক্রিন, 120Hz রিফ্রেশ রেট, 2,600nits-এর সর্বোচ্চ উজ্জ্বলতা, ডুয়াল সিম সাপোর্ট করে ৷ অক্টা-কোর স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট, Android 15, 12LPDDRX ভিত্তিক One UI 7 OS এবং 512GB স্টোরেজ সুবিধা পাওয়া যায়।
ফোনের ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে ৷ যেটি প্রাথমিক ক্যামেরা 2x ইন-সেন্সর জুম-সহ 50MP, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 12MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x অপটিক্যাল জুম লেন্সের সুবিধা । এছাড়াও 10MP OIS টেলিফটো সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনের অংশে একটি 12MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৷

