ETV Bharat / technology

কিশোর-কিশোরীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অভিভাবকদের হাতে

ইনস্টাগ্রাম ভারতে চালু করতে চলেছে টিন অ্যাকাউন্ট ফিচার ৷ কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টগুলি তাদের অভিভাবকরা সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন ৷

Instagram
ইনস্টাগ্রাম ভারতে কিশোর-কিশোরীদের জন্য় বিশেষ অ্যাকাউন্ট চালু করেছে (ছবি META)
author img

By ETV Bharat Tech Team

Published : February 12, 2025 at 5:17 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ: শিশু ও কিশোর-কিশোরীদের সোশ্য়াল মিডিয়ার কু-প্রভাব থেকে রক্ষা করতে নতুন আপডেট চালু করছে ইনস্টাগ্রাম ৷ এবার মেটার প্ল্যাটফর্ম ইনস্টগ্রাম যোগ করতে চলেছে নতুন ফিচার 'টিন অ্যাকাউন্ট' ৷ শিশু এবং কিশোর-কিশোরীদের খারাপ জিনিস বা ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া যেকোনও ধরণের খারাপ প্রভাব থেকে রক্ষা করতেই এই উদ্যোগ । প্রসঙ্গত, ভারতেও ইনস্টাগ্রামের কিশোর অ্যাকাউন্ট শুরু হয়েছে। এবার জেনে নেওয়া যাক এই বিশষ ফিচার সম্পর্কে ৷

শিশু বা কিশোর-কিশোরীদের নিয়ে অভিভাবকরা সর্বদা চিন্তিত থাকেন, যে সন্তানরা অনলাইনে কি করছে ৷ এমনকী তারা কী দেখছে ও এই প্ল্যাটফর্মে কীভাবে তাদের সময় ব্যয় করছে। এখন ইনস্টাগ্রাম অভিভাবকদের এই উদ্বেগ দূর করেছে, কারণ 16 বছরের কম বয়সী ব্যবহারকারীদের ক্ষেত্রে ইনস্টাগ্রাম নিজেই এই সমস্ত বিষয়ে নজরদারি শুরু করবে ৷

সাবধান! হোয়াটঅ্যাপে স্পাইওয়্যার হামালার সতর্কতা 24টি দেশে

ইনস্টাগ্রাম কীভাবে শিশুদের সঠিক বয়স জানবে ?

দেখা গিয়েছ, শিশুরা ভুল বয়স উল্লেখ করে অ্যাকাউন্ট সেটিংস এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এর থেকে রেহাই দিতে ইনস্টাগ্রাম একটি নতুন উপায় বার করেছে । শিশু ও কিশোর-কিশোরীদের বয়স যাচাইয়ের ব্যবস্থাকে শক্তিশালী করেছে । যদি কিশোর-কিশোরীরা প্রাপ্তবয়স্কদের জন্ম তারিখ লিখে অ্যাকাউন্ট তৈরি করে, তাহলে তাদের বয়স যাচাই করতে হবে শংসাপত্র দাখিলের মাধ্যমে ।

কিশোর-কিশোরীদের জন্য সুরক্ষা ব্য়বস্থা

ইনস্টাগ্রামে কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এবং শিশুদের গোপনীয়তার জন্য সেটিংস অত্যাধুনিক করতেই এই ফিচার ৷ অভিভাবকরা তাঁদের সন্তানদের অ্যাকাউন্ট এবং কার্যকলাপের উপর নজর রাখতে পারবেন ৷ কিশোর-কিশোরীরা একটি নিরাপদ সামাজিক যোগাযোগ মাধ্যমের অভিজ্ঞতা পাবেন। মেটার পোস্ট অনুসারে, কিশোর অ্যাকাউন্টগুলিতে যে নিরাপত্তা থাকবে সেগুলি হল:

ব্যক্তিগত অ্যাকাউন্ট: কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টগুলি নিজে থেকেই প্রাইভেট অ্যাকাউন্টে পরিণত হবে। নতুন ফলোয়ারদের অনুমতি নিতে হবে ফলো করার জন্য ৷ ইন্টস্টাগ্রামের এই ফিচারটি 16 বছরের কম বয়সীদের জন্য প্রযোজ্য ৷ সাইন আপ করার পর 18 বছরের কম বয়সীদের ক্ষেত্রেও এই বৈশিষ্ট্যটি কাজ করবে।

মেসেজিং বিধিনিষেধ: কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টের মেসেজিং বৈশিষ্ট্যর সেটিংসেও বেশ কিছু পরিবর্তন হয়েছে ৷ যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পরিচিত এবং অনুসরণকারী ব্যক্তিদের কাছ থেকে মেসেজ পাবেন ।

সংবেদনশীল কন্টেন্ট : কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টগুলিতে নিজে থেকেই সেটিংস সেট হয়ে যাবে ৷ যার ফলে তাদের অ্যাকাউন্টগুলিতে সংবেদনশীল কন্টেন্ট দেখা যাবে না ৷

সময়সীমা নির্ধারণ: শিশু ও কিশোর-কিশোরীরা এক ঘণ্টা ইনস্টাগ্রাম ব্যবহারের পর তাদের কাছে একটি বিজ্ঞপ্তি পাঠাবে অ্যাপটি বন্ধ করার জন্য ৷

স্লিপ মোড: রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত কিশোর-কিশোরীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিজে থেকেই স্লিপ মোড সক্রিয় হয়ে যাবে ।

এবার আইফোনে একক্লিকে ডাউনলোড হবে নেটফ্লিক্স কনটেন্ট

অভিভাবকরা নজর রাখতে পারবেন

শিশু ও কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টে বিধিনিষেধ ও স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা আরোপের পাশাপাশি, ইনস্টাগ্রামের টিন অ্যাকাউন্টের বৈশিষ্ট্যটি অভিভাবকদের তাদের বাচ্চাদের কার্যকলাপের উপর নজর রাখার সুযোগ দেবে। তাঁরা এই অ্যাকাউন্টগুলি পরিচালনা করতে সক্ষম হবেন ।

16 বছরের কম বয়সীদের ক্ষেত্রে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের উপর বিধিনিষেধযুক্ত সেটিংস বন্ধ করতে পিতামাতার অনুমতির প্রয়োজন হবে। কিশোর-কিশোরীদের জন্য অভিভাবকরাও এই সেটিংস সক্রিয় করতে পারেন।

  • কথোপকথন পর্যবেক্ষণ: অভিভাবকরা দেখতে পারবেন তাদের সন্তানরা বিগত সাত দিনে কাকে মেসেজ পাঠিয়েছে। তবে, অভিভাবকরা মেসেজ পড়তে পারবেন না।
  • সময়সীমা নির্ধারণ: অভিভাবকরা তাদের সন্তানদের জন্য ইনস্টাগ্রাম অ্যাপে সময়সীমা নির্ধারণ করতে পারবেন। নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার পরে শিশুরা ইনস্টাগ্রাম খুলতে পারবে না।
  • নির্দিষ্ট সময়ে ইনস্টাগ্রাম ব্লক: বাবা-মায়েরা রাতে বা যেকোনও নির্দিষ্ট সময়ে (যেমন পড়াশোনার সময়, খাবারের সময়, ঘুমানোর সময়) একটি সহজ টগলের মাধ্যমে ইনস্টাগ্রাম ব্লক করতে পারেন। এই সময়ের মধ্যে, শিশুদের ও কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট খোলা যাবে না।

অন্য অ্যাপ নয়, হোয়াটসঅ্যাপে বিল পেমেন্টের সুবিধা