ETV Bharat / technology

OTT প্রেমীদের জন্য সুখবর, জিও হটস্টারে দেখা যাবে সমস্ত কনটেন্ট

এবার একটাই OTT প্ল্যাটফর্মে পরিণত হল Jio Cinema এবং Disney+ Hotstar ৷ দু’টি স্ট্রিমিং প্ল্যাটফর্ম একত্রে JioHotstar নামে পরিচিত হতে চলেছে ৷

JioCinema
JioCinena এবং Disney+ Hotstar একসঙ্গে চলবে (ছবি JioHotstar)
author img

By ETV Bharat Tech Team

Published : February 14, 2025 at 4:31 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ: নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম JioStar চালু হয়েছে ৷ এটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ওয়াল্ট ডিজনি কোম্পানির যৌথ উদ্যোগ তৈরি ৷ শুক্রবারই JioCinema এবং Disney+ Hotstar একত্রে নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম JioHotstar তৈরি হয়েছে ৷ রিলায়েন্সের তরফে একটি বিবৃ্তি দিয়ে এই তথ্য জানানো হয়েছে ৷ Jio Cinema এবং Disney+ Hotstar সমস্ত কনটেন্ট দেখা যাবে নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম JioHotstar-এ ৷

এবার APPLE TV APP অ্যান্ড্রয়েডে সাপোর্ট করবে

রিলায়েন্সের তরফে প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়েছে, "3 লক্ষ ঘণ্টা ভিডিয়ো কনটেন্ট হোস্ট করবে, লাইভ স্পোর্টস কভারেজ করবে ৷ ইতিমধ্যেই 50 কোটিরও বেশি গ্রাহক সংখ্যা ছাড়িয়েছে ৷ এবার 'JioHotstar' দর্শকদের এক নতুন বিনোদন দেবে। বিদ্যমান Jio Cinema এবং Disney+ Hotstar গ্রাহকরা এই নতুন পরিষেবাগুলি নির্বিঘ্নে উপভোগ করতে পারবেন। JioHotstar সাবস্ক্রিপশন বেছে নিতে পারবেন ৷"

নতুন এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু হওয়ার ফলে Jio Cinema এবং Disney+ Hotstar এর সমস্ত কন্টেন্ট এক জায়গায় দেখতে পারবেন গ্রাহকরা । এই স্ট্রিমিং প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন প্ল্যানের দাম শুরু হচ্ছে 149 টাকা থেকে । JioHotstar সাবস্ক্রিপশন প্ল্যানের বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে ৷

JioHotstar সাবস্ক্রিপশন প্ল্যান :

1 একটি ডিভাইসে সাপোর্টেড প্ল্যান

  • 149 টাকার সাবস্ক্রিপশন প্ল্যান: মোবাইল প্ল্যানের দাম শুরু হচ্ছে 149 টাকা থেকে । এই প্যাকটির মেয়াদ 3 মাস। তবে, গ্রাহকরা JioHotstar দেখার সময় বিজ্ঞাপন দেখতে পাবেন। বিজ্ঞাপন না দেখতে চাইলে সেই প্ল্যানও আছে ।
  • 499 টাকার সাবস্ক্রিপশন প্ল্যান: 499 টাকার প্ল্যানটির বৈধতা এক বছরের ৷ এই সাবস্ক্রিপশন প্ল্যানের মেয়াদ এক বছর। তবে এটি শুধু মাত্র মোবাইলে দেখা যাবে।

2. দু’টি ডিভাইস সমর্থিত পরিকল্পনা:

  • 299 টাকার সাবস্ক্রিপশন প্ল্যান: কোম্পানি দু’টি ডিভাইস সাপোর্ট করার জন্য দু’টি সুপার প্ল্যান চালু করেছে। প্রথম প্ল্যানের দাম 299 টাকা। এই সাবস্ক্রিপশন প্ল্যানের মেয়াদ 3 মাস। তবে, এই সাবস্ক্রিপশন প্ল্যানের মাধ্যমে কন্টেন্ট দেখার সময় বিজ্ঞাপন আ দ্বারা বাধাগ্রস্ত হবেন।
  • 899 টাকার সাবস্ক্রিপশন প্ল্যান: এক সঙ্গে দু’টি ডিভাইসে একসঙ্গে দেখা যাবে ৷ প্ল্যানের দাম 899 টাকা। এটি এক বছরের বৈধতা।

3. বিজ্ঞাপন দেখা যায়, কন্টেন্ট এবং চারটি ডিভাইসে সাপোর্টেড সাবস্ক্রিপশন প্ল্যান: JioHotstar বিজ্ঞাপন-মুক্ত কন্টেন্টের জন্য 3টি প্রিমিয়াম প্ল্যান চালু করেছে। 299টাকা থেকে দাম শুরু হয়েছে। তিন মাসের প্রিমিয়াম প্ল্যানের দাম 499 টাকা। এক বছরের প্ল্যানের দাম 1499 টাকা। সর্বাধিক চারটি ডিভাইসে কন্টেন্ট দেখতে পারবেন।

প্ল্য়ানের নামপ্ল্য়ানের দামবৈধতা কতগুলি ডিভাইসে সাপোর্ট করবে
বিজ্ঞাপন থাকবে
মোবাইল149 টাকা3 মাস1টি ডিভাইস (শুধুমাত্র মোবাইলে অ্যাক্সেসযোগ্য)
মোবাইল499 টাকা1 বছর1টি ডিভাইস (শুধুমাত্র মোবাইলে অ্যাক্সেসযোগ্য)
সুপার299 টাকা3 মাস1টি ডিভাইস (একসঙ্গে মোবাইল, পিসি/ল্যাপটপ এবং টিভি)
সুপার899 টাকা1 বছর2টি ডিভাইস (মোবাইল, পিসি/ল্যাপটপ এবং টিভিতে দেখা যাবে)
বিজ্ঞাপন ছাড়া
প্রিমিয়াম299 টাকা1 মাস4টি ডিভাইস (একসঙ্গে মোবাইল, পিসি/ল্যাপটপ এবং টিভি)
প্রিমিয়াম499 টাকা3 মাস4টি ডিভাইস (একসঙ্গে মোবাইল, পিসি/ল্যাপটপ এবং টিভি)
প্রিমিয়াম1,499টাকা1 বছর4টি ডিভাইস (একসঙ্গে মোবাইল, পিসি/ল্যাপটপ এবং টিভি)

কিশোর-কিশোরীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অভিভাবকদের হাতে