ETV Bharat / technology

ভয়ঙ্কর ট্রাফিক! অমিল ওলা-উবের, অফিস যেতে 'Porter' বুক ইঞ্জিনিয়রের

বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ারের X হ্যান্ডেলে একটি পোস্টে দাবি করেছেন, অফিসে যাওয়ার জন্য ওলা-উবের না পেয়ে পোর্টার রাইড বুক করেছিলেন ।

porter app
বেঙ্গালুরুর একজন ব্যক্তি নিজেকে অফিসে 'পোর্টার' বলে দাবি করছেন (ছবি ETV Bharat via X/@pathikghugare)
author img

By ETV Bharat Tech Team

Published : February 8, 2025 at 5:26 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ: ব্যস্ত সময়ে বেঙ্গালুরুর ভয়াবহ ট্র্যাফিক পরিস্থিতির ইতিমধ্যে বেশ কয়েকবার শিরেনামে এসেছে । এমনকী দীর্ঘ সময় অপেক্ষার পরেও ওলা এবং উবারের মতো রাইডিং অ্যাপে ক্যাব বুক করতে সমস্যায় পড়েন । ফলে অফিস যাওয়ার জন্য অ্যাপ বুক করতে গিয়ে সমস্যায় পড়েন পথিক নামে একজন ব্যক্তি ৷ তাই বাধ্য হয়ে পোর্টার বুক করে কোনও মতে অফিস পৌঁছন ৷ এই অ্যাপটি সাধারণত বাইক, টেম্পো এবং পণ্য পরিবহণের জন্য ব্যবহৃত হয়।

মার্চ থেকে বিক্রি শুরু ওলা-র প্রথম ইলেকট্রিক বাইকের

মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার পথিক ঘুগারে চলতি মাসের 6 তারিখ X হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন ৷ সেখানেই দাবি করা হয়েছে, যে ওলা বা উবেরে অফিস যেতে না পেরে তিনি পোর্টারের মাধ্যমে যাত্রা করেছেন । পোস্টটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে ৷ পোস্ট করার কিছু পরই 1 লক্ষেরও বেশি ভিউ হয়েছে । তাঁর এই পদক্ষেপকে নেটাগরিকরা প্রশংসা করেছেন ৷ বেশ কয়েকজন মজা করে তাঁদের মতামত প্রকাশ করেছেন।

একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, যে পোর্টার সাধারণত পার্সেল ডেলিভারি করে। তিনি কিভাবে গেলেন ৷ অন্য এক নেটাগরিক পোস্ট করেছন, "জেপ্টোর কোনও ধারণা দেবেন না ভাই"। একজন ব্যবহারকারী ঘুগারেকে জিজ্ঞাসা করেছেন যে, বাইক চালক কি তাঁকে সিটের সঙ্গে বেঁধে নিয়ে গিয়েছেন ৷ যেমনটি সাধারণত দ্বি-চাকার ভারী পার্সেলের ক্ষেত্রে করা হয় ৷ এই মন্তব্যের পরে অন্য একজন ব্যবহারকারী বলেন, "আধুনিক সমস্যার জন্য আধুনিক সমাধান প্রয়োজন ।" এই ব্যক্তি তাই করেছেন ৷

ভ্যালেন্টাইনস ডে-র বাজার কাপঁবে Honda City Apex !

একজন ব্যবহারকারী উল্লেখ করেছেন, ঘটনাটি ইতিমধ্যেই লিঙ্কডিনে পৌঁছে গিয়েছে । লিঙ্কডইনে পোস্টে ব্যবহারকারী লিখেছেন, উল্লেখ করেছেন যে একজন লোক ওলা বা উবারে ক্যাব না পেয়ে পোর্টার ব্যবহার করে অফিসে গিয়েছেন । তিন শুধু ব্যাঙ্গালোরের পোর্টার ব্যবহার করা হয়েছে ৷ ওই ব্যক্তির অফিস যাওয়ার এই সিদ্ধান্তকে অনেকেই ধন্যবাদ জানিয়েছেন ৷

অ্যাডভেঞ্চার সিরিজে আপডেটেড মডেল লঞ্চ KTM-এর