ETV Bharat / technology

আগামী বুধবার লঞ্চ হতে পারে নতুন iPhone SE 4, টিজার প্রকাশ টিম কুকের

অ্যাপল সিইও টিম কুক সম্প্রতি অ্যাপলের একটি নতুন পণ্যের লঞ্চ টিজার প্রকাশ করেছেন। কি লঞ্চ করা হবে তা উল্লেখ করা হয়নি ৷

iPhone SE 4
টিম কুক শেয়ার করেছেন নতুন টিজার (ছবি X/Tim Cook)
author img

By ETV Bharat Tech Team

Published : February 14, 2025 at 1:49 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ: বিশ্বের প্রথম সারির টেক জায়ান্ট অ্যাপেল আগামী সপ্তাহেই লঞ্চ করতে চলেছে তাদের নতুন পণ্য ৷ সম্প্রতি অ্যাপল সিইও টাইম কুক এই মর্মে একটি টিজার পোস্ট করেছে ৷ সেখানে তিনি উল্লেখ করেছেন, নতুন পণ্য লঞ্চের কথা ৷ যা আগামী 19 ফেব্রুয়ারি আসতে পারে ৷ টেক স্যাভিদের মতে অ্যাপল নতুন iPhone SE 4 লঞ্চ করতে পারে ওই দিন ৷

টিজার

টাইম কুক-এর পোস্ট করা 7 সেকেন্ডের একটি টিজার অ্যাপলের গ্লো লোগো দেখা গিয়েছে । এই টিজারের সঙ্গে টিম কুক লিখেছেন যে, "আমাদের পরিবারে একটি নতুন সদস্যের জন্য প্রস্তুত হন। বুধবার, 19 ফেব্রুয়ারি এটি লঞ্চ হবে ।" যদিও, টিম কুকের এই পোস্টে কোনও আপকামিং প্রোডাক্টের নাম উল্লেখ করা হয়নি ৷ গত কয়েকদিন প্রকাশিত বেশ কয়েকটি মিডিয়া রিপোর্ট থেকে মনে করা হচ্ছে, আইফোনের এসই লাইন আপের জন্য নতুন জেনেরেশন মডেল লঞ্চ করা হতে পারে ৷

নতুন iPhone SE 4-এ রয়েছে A18 চিপসেট ও অ্যাপল ইন্টেলিজেন্স

iPhone SE 4 এর সম্ভাব্য ফিচার

iPhone SE 4 এর ফিচারের সম্পর্কে ইতিমধ্যেই একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে ৷ জানা গিয়েছে, এই মডেলের ডিজাইন আইফোন 14-এর মতো হবে। iPhone 14-এর বেস মডেলে যে সমস্ত ফিচার রয়েছে সেটির সঙ্গে সামঞ্জস্য থাকবে ৷ নতুন iPhone SE 4-এর স্ক্রিন আগের থেকে বড় হবে ৷ ইউএসবি টাইপ-সি পোর্ট থাকবে ৷ সিঙ্গল ব্যাক ক্যামেরা লেন্স, গ্লাস ফিনিশ এবং অ্যাপল ইন্টেলিজেন্স (অ্যাপল ইন্টেলিজেন্স)-এর সুবিধাও থাকতে পারে ৷ iPhone 14-এ যে জায়গায় পাওয়ার এবং ভলিউম বাটন দেওয়া হয়েছিল, iPhone SE 4 মডেলেও জায়গায় পাওয়ার এবং ভলিউম বাটন দেওয়া হয়েছে মডেলে ৷ আইফোন 16-এর বেস মডেলে A18 চিপসেট ব্যবহার করা হয়েছে ৷ নতুন iPhone SE 4-এ এই অত্যাধুনিক চিপ সেট থাকতে পারে ৷

শীঘ্রই ভারতের বাজারে আসছে সস্তার iPhone SE 4, কেমন দেখতে