ETV Bharat / technology

লঞ্চ হল Apple iPhone 17 সিরিজ, ভারতে দাম কত ?

আইফোন-17 সিরিজের প্রতিটি মডেলে 120 হার্টজ প্রো-মোশন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ৷ প্লাস মডেলের পরিবর্তে এই ফোনে এয়ার ভার্সনটি যুক্ত করেছে Apple.inc ৷

IPHONE 17 PRICE IN INDIA
লঞ্চ হল Apple iPhone 17 (অ্য়াপেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 10, 2025 at 4:37 PM IST

4 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: প্রতিক্ষার অবসান ৷ মঙ্গলবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে iPhone 17 সিরিজ লঞ্চ করল অ্যাপেল ৷ সেই সঙ্গে, Apple Watch Series 11, Watch Ultra 3, Watch SE এবং AirPods Pro 3 লঞ্চ করল আমেরিকার এই প্রযুক্তি সংস্থা ৷

প্রতি বছর সেপ্টেম্বর মাসে আইফোনের নতুন সিরিজের অপেক্ষায় থাকেন অ্যাপেলপ্রেমীরা ৷ এই বছরও তার অন্যথা হয়নি ৷ ভক্তদের খুশি করার জন্য 9 সেপ্টেম্বর Apple Event 2025-এর অনুষ্ঠানে একসঙ্গে iPhone 17 সিরিজের 4টি মডেল লঞ্চ করেছে ক্যালিফোর্নিয়ার এই সংস্থা ৷ লঞ্চ হয়েছে iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 pro max ৷

আগের ফোনগুলির Plus মডেলের পরিবর্তে এই বছর Air মডেলটি এনেছে Apple.inc ৷ মডেলটি বাতাসের মতো হাল্কা এবং পাতলা বলে এমন নামকরণ ৷ সেই সঙ্গে করা হয়েছে একাধিক আপডেটও ৷

একনজরে ভারতের বাজারে নতুন এই ফোনের মূল্য

  • iPhone 17 256GB ₹82,900
  • iPhone 17 Air 256GB ₹1,19,900
  • iPhone 17 Pro 256GB ₹1,34,900
  • iPhone 17 Pro Max 256GB ₹1,49,900

নতুন কী আপডেট করা হয়েছে Apple iPhone 17-এ?

এই ফোনের সবথেকে বড় আকর্ষণ হল প্রো-মোশন ডিসপ্লে ৷ নয়া সিরিজের এই মডেলেও ব্যবহার করা হয়েছে 120 হাটর্জ প্রো-মোশন ডিসপ্লে ৷ সুতরাং আঙুলের ডগায় ফোন ব্যবহার করার অভিজ্ঞতা আরও বেশি দ্রুত হয়ে উঠবে ৷ 6.3 ইঞ্চির এই ফোনে রয়েছে সুপার রেটিনা এক্সডিআর স্ক্রিন এবং সেরামিক শিল্ড 2-এর প্রোটেকশন ৷ সংস্থার দাবি, আগের প্রতিটি মডেলের তুলনায় এই ফোনটির ডিসপ্লে 3 গুণ বেশি শক্ত ৷ এতে স্ক্র্যাচ লাগার সম্ভাবনা কম ৷

IPHONE 17 PRICE IN INDIA
Apple iPhone 17 (অ্য়াপেল)

ফোনটির প্রসেসরে A19 চিপ ব্যবহার করা হয়েছে ৷ তবে এই ফোনের স্টোরেজ শুরুই হচ্ছে 256জিবি থেকে ৷ হ্যান্ডসেটটিতে একটি নতুন সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা এবং 48 মেগাপিক্সল প্রধান ক্যামেরা রয়েছে ৷ ক্যামেরার বিশেষত্ব হল 2X অপটিক্যাল মানের টেলিফটো ৷ সেই সঙ্গে, আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, যার সাহায্যে নিখুঁত ছবি তুলতে পারবেন আপনি ।

5টি রঙে এই ফোনটি লঞ্চ করা হয়েছে ৷ কালো, ল্যাভেন্ডার, মিস্ট ব্লু, সেজ এবং সাদা রঙে পেয়ে যাবেন এই ফোন ৷ মার্কিন বাজারে ফোনটির মূল্য 799 ডলার ৷ ভারতীয় বাজারে এই ফোনের দাম 82 হাজার 900 টাকা ৷

Apple iPhone 17 Air-এর বৈশিষ্ট্য

Apple-এর সবথেকে পাতলা ফোন হল iPhone 17 Air ৷ শুধু তাই নয়, বিশ্বের সবথেকে পাতলা স্ল্যাব স্টাইলের ফোন এটি ৷ এমনকী, Galaxy S25 Edge-এর 5.8mm ফর্ম ফ্যাক্টর এবং 5.6mm ফ্রেমের চেয়েও কম । হ্যান্ডসেটটিকে স্ক্র্যাচের থেকে বাঁচাতে পিছনের দিকে সেরামিক শিল্ড এবং সামনে সেরামিক শিল্ড 2 ব্যবহার করেছে সংস্থা ।

IPHONE 17 PRICE IN INDIA
Apple iPhone 17 Pro (অ্য়াপেল)

Air মডেলটিতেও 120 হার্টজ প্রো-মোশন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ৷ সেই সঙ্গে এতে রয়েছে সুপার রেটিনা XDR ডিসপ্লে । ডিসপ্লেটি 6.5 ইঞ্চি লম্বা । ফোনটিতে A19 Pro, N1 এবং C1X চিপ রয়েছে ৷ ফোনটিতে 48 মেগাপিক্সল প্রধান ক্যামেরা এবং একটি 18 মেগাপিক্সল সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৷ এই ফোনটিকেও 4টি রঙে লঞ্চ করা হয়েছে- স্পেস ব্ল্যাক, ক্লাউড হোয়াইট, লাইট গোল্ড এবং স্কাই ব্লু ৷ আমেরিকার বাজারে 256জিবি থেকে শুরু এই ফোনটি বিকোচ্ছে 999 ডলারে ৷ ভারতে এর বাজারমূল্য 1 লক্ষ 19 হাজার 900 টাকা ৷

Apple iPhone 17 Pro এবং Pro Max-এর বৈশিষ্ট্য

Apple-এর এই দুই মডেলেই রয়েছে A19 pro chip ৷ সেই সঙ্গে বিশেষ ভেপর চেম্বারও রয়েছে এই দুই ফোনে ৷ Apple-এর এই দুই মডেলের পিছনে তিনটি 48MP ফিউশন ক্যামেরা রয়েছে, যার মধ্যে একটি মেইন, একটি আল্ট্রা ওয়াইড এবং একটি সম্পূর্ণ নতুন টেলিফটো রয়েছে ৷ সেই সঙ্গে রয়েছে 18MP ফ্রন্ট ক্যামেরা ৷ দু'টি মডেলরই স্টোরেজ শুরু হচ্ছে 256 জিবি থেকে ৷

IPHONE 17 PRICE IN INDIA
Apple iPhone 17 Air (অ্য়াপেল)

মডেল দু'টিকে তিনটি রঙে লঞ্চ করেছে Apple- ডিপ ব্লু, কসমিক অরেঞ্জ এবং সিলভর ৷ মার্কিন বাজারে iPhone 17 Pro শুরু হচ্ছে 1 হাজার 99 ডলার থেকে ৷ ভারতের বাজারে এই ফোনের মূল্য হল 1 লক্ষ 34 হাজার 900 টাকা ৷ আমেরিকায় iPhone 17 Pro Max শুরু হচ্ছে 1 হাজার 199 ডলার থেকে ৷ ভারতের বাজারে যার মূল্য হল 1 লক্ষ 49 হাজার 900 টাকা ৷

পড়ুন: বন্ধ হয়ে যাচ্ছে iPhone 15, 16 Pro-সহ অ্যাপেলের একাধিক প্রোডাক্ট