ETV Bharat / state

আজ থেকে ফের নামবে পারদ, শীতের প্রত্যাবর্তন নিয়ে কী জানাল হাওয়া অফিস ?

উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব। রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। ফলে কুয়াশার সম্ভাবনা বাড়বে।

west bengal weather forecast
বঙ্গে শীতের প্রত্যাবর্তন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 14, 2025 at 6:55 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 14 ফেব্রুয়ারি: বঙ্গে আজ থেকে ফের নামবে পাারদ ৷ দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ ফলে সপ্তাহান্তে জেলায় শীতের আমেজ ফিরলেও শহরে কার্যত শীত উধাও।

আজ ভোরে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলার তা পরিষ্কার ৷ কলকাতা এবং তৎপ্বার্শবর্তী সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 20 ডিগ্রির আশেপাশে থাকবে।

আজ থেকে সোমবার পর্যন্ত রাতের তাপমাত্রার 3 থেকে 4 ডিগ্রি পতন হতে পারে। দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। আজ সকালে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মূর্শিদাবাদ ও নদিয়াতে জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা ৷ দৃশ্যমানতা বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় 200 মিটারের নীচে ৷

west bengal weather forecast
আজ থেকে ফের নামবে পাারদ (নিজস্ব চিত্র)

উত্তরবঙ্গে তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। বাকি জেলাগুলোতে মোটের ওপর শুষ্ক আবহাত্তয়া থাকলেও ভোরে কুয়াশার দাপট চলবে। দিনের তাপমাত্রা পরবর্তী দু'দিনে 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি নেমে যাবে। ফলে দিনে গরম অনুভূত হলেও তুলনায় ঠান্ডা অনুভূত হবে ৷

বৃহস্পতিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 96 শতাংশ এবং সর্বনিম্ন 51 শতাংশ।