ETV Bharat / state

ক্ষমতা হারানোর ভয় থেকেই সিবিআই অভিযান, মহুয়ার বাড়িতে তল্লাশি প্রসঙ্গে বলল তৃণমূল - CBI Raids on Mahua Moitra House

TMC on CBI Raids at Mahua Moitra's House: আদর্শ আচরণবিধি লাগু থাকা সত্ত্বেও অনৈতিকভাবে বিরোধী দলের প্রার্থীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে ৷ আজ মহুয়া মৈত্রের আলিপুরের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি অভিযানকে ঘিরে এমনটাই দাবি করল তৃণমূল ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By PTI

Published : March 23, 2024 at 6:51 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 23 মার্চ: কৃষ্ণনগর লোকসভার তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের আলিপুরের বাড়িতে শনিবার সকালে তল্লাশি অভিযান চালায় সিবিআই ৷ মহুয়ার বিরুদ্ধে 'টাকার বিনিময়ে প্রশ্ন' মামলার তদন্তে এই অভিযান বলে জানা যাচ্ছে ৷ তবে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, সংসদ থেকে মহুয়া মৈত্রকে বের করার ষড়যন্ত্রের একটা অংশ এই সিবিআই অভিযান ৷ এদিন তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে মহুয়ার বাসভবনে সিবিআই অভিযানের প্রতিবাদ জানান কুণাল ঘোষ ও শান্তনু সেন ৷

কুণাল ঘোষ পালটা অভিযোগ করেছেন, "তৃণমূল কংগ্রেস বিজেপির গলার কাঁটা ৷ ইডি-সিবিআইয়ের অপপ্রয়োগ চলছে ৷ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সংসদীয় কমিটিতে বড় চক্রান্ত হয়েছে ৷ কারণ, তিনি প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের কিছু দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ সেই কারণেই মহুয়াকে টার্গেট করা হয়েছিল ৷"

কুণাল এদিন সংসদীয় কমিটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন ৷ তিনি বলেন, "সংসদীয় কমিটিতে মহুয়া মৈত্রকে ডেকে অশ্লীল ইঙ্গিতকারী প্রশ্ন করেন বিজেপির লোকজনেরা ৷ আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ দেওয়া হয়নি ৷ তাঁকে দোষী সাব্যস্ত করে দেওয়া হয় ৷ বিজেপির টার্গেট ছিল সংসদ থেকে মহুয়াকে বের করতে হবে ৷ সেই ষড়যন্ত্রেরই চিত্রনাট্য চলছে ৷ সেখানে এবার সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়েছে ৷ আমরা স্পষ্ট বলছি, মহুয়া মৈত্র আমাদের প্রার্থী ৷ তিনি লড়ছেন, জিতবেন এই চক্রান্তের বিরুদ্ধে মুখের উপর জবাব দেবে কৃষ্ণনগরের মানুষ ৷"

অন্যদিকে, শান্তনু সেন অভিযোগ করেছেন, "এসব ঘটনা আসলে দেশের জ্বলন্ত বিভিন্ন সমস্যার বিরুদ্ধে মানুষ ও সংবাদমাধ্যমের নজর ঘোরানোর চেষ্টা ৷ বিজেপি বুঝতে পেরেছে, তারা ক্ষমতায় আর ফিরবে না ৷ তাই এবার বিরোধী দলের প্রার্থীদের বিরুদ্ধে তাদের অনুগত কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে ৷" যদিও, বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য তৃণমূলের এইসব অভিযোগকে উড়িয়ে দিয়েছেন ৷ তিনি বলেন, "যখনই তৃণমূল নেতাদের বাড়িতে ইডি বা সিবিআই হানা দেয়, তখনই এসমস্ত কথা বলে চিৎকার করে যে, রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে ৷"

আরও পড়ুন:

  1. বাড়ির পর মহুয়ার কৃষ্ণনগরের অফিসে সিবিআই, বাজেয়াপ্ত ল্যাপটপ-নথি
  2. মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল, ‘ক্যাশ ফর কোয়েরি’ কাণ্ডে চাপে তৃণমূল প্রার্থী