ETV Bharat / state

মারের বদলে মারের নিদান মিঠুনের, পাল্টা কটাক্ষ তৃণমূলের

বাঁকুড়ায় দলের কর্মীদের একগুচ্ছ নিদান দিয়েছেন মিঠুন চক্রবর্তী ৷ মঞ্চ থেকে সিনেমার ডায়লগও দিতে দেখা গেল তাঁকে। পাল্টা কটাক্ষ ছুড়েছে তৃণমূলও ৷

Mithun Chakraborty on TMC
পাল্টা মারের নিদান মিঠুনের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 13, 2025 at 11:03 PM IST

2 Min Read
Choose ETV Bharat

বাঁকুড়া (মালিয়াড়া), 13 অগস্ট: দলের কর্মীদের পাল্টা তৃণমূলকে মারের নিদান দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷ দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর সাফ কথা, "এবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য। মার খেয়ে বাড়ি আসবেন না। অনেক মার খেয়েছি, এবার দেবার পালা ৷"

বাঁকুড়ার মালিয়াড়া গ্রামে বুধবার কর্মী সম্মেলনে গিয়ে মারের বদলে মারের হুঁশিয়ারি শোনা গেল মিঠুন চক্রবর্তীর গলায়। একই সঙ্গে কর্মীদের কী করতে হবে তাও বলে দিয়েছেন তিনি ৷ কর্মীদের উজ্জিবীত করতে মঞ্চ থেকে সিনেমার ডায়লগও দিতে দেখা গেল মিঠুনকে। সেই ডায়লগের মধ্য দিয়েও আসলে বিরোধীদেরই হুঁশিয়ারি দিয়েছেন মিঠুন চক্রবর্তী অন্তত এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

পাল্টা মারের নিদান মিঠুনের (ইটিভি ভারত)

এদিন বাঁকুড়া জেলায় ঝটিকা সফরে আসেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। প্রথমে বাঁকুড়ার একটি বেসরকারি লজে দলের কর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক বৈঠক করেন তিনি। এরপরই তিনি চলে যান বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রামে। সেখানে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কর্মীদের নিয়ে সম্মেলন করেন মিঠুন চক্রবর্তী। সম্মেলন মঞ্চে বক্তব্য রাখতে উঠে দলের কর্মীদের কয়েক দফা কাজের ইস্তেহার বেঁধে দিলেন মিঠুন। সেখানেই বক্তব্য রাখার ফাঁকে মিঠুন চক্রবর্তী দলের কর্মীদের সমস্ত মনোমালিন্য ও বিদ্বেষ মুছে অন্তত নির্বাচন পর্যন্ত একসঙ্গে লড়াই করার বার্তা দিয়ে বলেন, "আমরা যদি একসঙ্গে লড়াই করি তাহলে আমরা জিতব ৷"

এরপরই দলীয় কর্মীদের নিদান দিয়ে মিঠুন বলেন, "মার খেয়ে বাড়ি আসবেন না। ওরা যেভাবে ব্যবহার করবে আমরাও সেভাবে ওদের সহ্গে ব্যবহার করব। এতদিন তো আমরাই মার খেয়ে এলাম। এবার দেওয়ার পালা ৷" বক্তব্যের শেষে মিঠুন এদিনের উপস্থিত কর্মীদের মন রাখতে জনপ্রিয় তুফান সিনেমার ডায়লগ দেন। কিন্তু সেই ডায়লগের মধ্য দিয়েও কী মিঠুন চক্রবর্তী হুঁশিয়ারি দিয়ে গেলেন রাজ্যের শাসক দলকে ? অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

অন্যদিকে, পাল্টা মিঠুন চক্রবর্তীকেই বিঁধেছে তৃণমূলও। তৃণমূলের দাবি, অভিনেতার সিনেমার ডায়লগ আর কেউ শুনতে চাইছে না। নিজের পরিবারকে বাঁচাতে তিনি এখন বিজেপিতে গিয়েছেন। মিঠুন চক্রবর্তীর ডায়লগের পাল্টা তৃণমূলের দাবি, তুফান হোক বা বন্যা তা মোকাবিলা করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে।