ETV Bharat / state

যাদবপুরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ! ধৃতের 15 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজত

যাদবপুরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে টিটাগড় থেকে গ্রেফতার করা হল এক যুবককে ৷ ধৃতকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত ৷

STUDENT RAPED
প্রতীকী ছবি ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 8, 2025 at 7:33 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 9 ফেব্রুয়ারি: যাদবপুরে যুবতীকে ধর্ষণের অভিযোগ । অভিযোগের তির দুই যুবকের বিরুদ্ধে । তাঁদের মধ্যে একজনকে গ্রেফতার করল পুলিশ । তাঁকে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর কমিশনারেটের আওতাধীন টিটাগড় থেকে গ্রেফতার করা হয়েছে ।

ধৃতের নাম, প্রতীক পাল ওরফে সায়ন । জানা গিয়েছে তাঁর বাড়ি টিটাগড়ে । তবে এই ঘটনায় আরও একজন অভিযুক্তের নাম সামনে এসেছে । তাঁর নাম তপন পাল ওরফে অনিকেত বসু । তাঁর বাড়ি নৈহাটি এলাকায় ।

এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, "একজনকে আমরা গ্রেফতার করেছি । ধৃতের সঙ্গে অন্য একজনও জড়িত আছেন । তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ।"

এই ঘটনায় স্থানীয় যাদবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে । ধৃত যুবক ও তাঁর বন্ধু মিলে এক ছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ । এরপর ওই ছাত্রীর পরিবারের তরফ থেকে স্থানীয় যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয় । সেই অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে ।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক যাদবপুর থানার একজন পুলিশ আধিকারিক বলেন, "ঘটনাটি অত্যন্ত জটিল । অভিযোগকারিণীর পরিবারের তরফ থেকে যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তার সঙ্গে ধৃত যুবকের কথাবার্তার কোনও মিল খুঁজে পাওয়া যাচ্ছে না ।" তদন্তকারীদের অনুমান যে, ধৃত যুবক তদন্তকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন । তাঁকে দফায় দফায় পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ।

ইতিমধ্যেই এই ঘটনায় অভিযোগকারিণী যুবতীর সঙ্গে কথা বলেছেন মহিলা পুলিশকর্মীরা । ধৃত যুবককে গতকাল আলিপুর পুলিশ আদালতে পেশ করা হয় । তাঁকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত ৷

অপহরণের পর গৃহবধূকে ধর্ষণ করে খুনের চেষ্টা, মাঠ থেকে উদ্ধার মহিলা