ETV Bharat / state

প্রাথমিকে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য শিক্ষক নিয়োগ, গ্যাজেট প্রকাশ শিক্ষা দফতরের

2700টি পদে নিয়োগ সংক্রান্ত গ্যাজেট প্রকাশিত হল ৷ আবেদন সংক্রান্ত নিয়মাবলী-সহ অন্যান্য তথ্যের উল্লেখ রয়েছে গ্যাজেটে ৷ মন্ত্রিসভা ইতিমধ্যেই এই নিয়োগে ছাড়পত্র দিয়েছে।

SPECIAL EDUCATORS IN PRIMARY
বিকাশ ভবন ৷ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 23, 2025 at 8:27 PM IST

|

Updated : March 23, 2025 at 8:47 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 23 মার্চ: এবার প্রাথমিক স্তরেও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য হবে শিক্ষক নিয়োগ ৷ অর্থাৎ, স্পেশাল এডুকেটর নিয়োগ করবে রাজ্য সরকার ৷ গ্যাজেট প্রকাশ করে এমনটাই জানিয়েছে শিক্ষা দফতর ৷ মন্ত্রিসভার বৈঠকে নিয়োগ সংক্রান্ত ছাড়পত্র পাওয়ার পর এ সংক্রন্ত গ্যাজেট প্রকাশিত হল ৷ কারা আবেদন করতে পারবে তা-ও জানানো হয়েছে ৷

এর পাশাপশি আবেদনপত্রে কী কী থাকবে, তা-ও গ্যাজেটে জানিয়েছে শিক্ষা দফতর ৷ এর সঙ্গে বলা হয়েছে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার্থীদের ওএমআর শিট এবার থেকে 10 বছরের জন্য সংরক্ষণ করে রাখা হবে ৷

এই স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য বেশ কিছু নিয়ম লাগু করেছে রাজ্য শিক্ষা দফতর ৷ যেমন আবেদনকারীকে অবশ্যই টেট পাশ হতে হবে ৷ তার জন্য ইতিমধ্যেই শূন্যপদে নিয়োগ শুরুও হয়েছে ৷ জানা গিয়েছে, এই পদের জন্য প্রাথমিকে 2700টি পদ খালি রয়েছে ৷ চুক্তিভিত্তিক স্পেশ্যাল এডুকেটর পদের জন্য অসংরক্ষিত আসনের পাশাপাশি, নিয়ম অনুযায়ী আরও 10 শতাংশ আসন সংরক্ষিত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে ৷

Special Educators in Primary
প্রাথমিকে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য শিক্ষক নিয়োগের গ্যাজেট ৷ (ছবি- শিক্ষা দফতর)

এর পাশাপাশি, কর্মরত স্পেশ্যাল এডুকেটরদের জন্যও নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ থাকছে ৷ বিবৃতিতে বলা হয়েছে, যাঁরা শিক্ষা মিশনের অধীনে স্পেশ্যাল এডুকেটর হিসেবে কাজ করছেন, তাঁরা 55 বছর বয়স পর্যন্ত এই পদের জন্য পরীক্ষা দিতে পারবেন ৷

স্পেশ্যাল এডুকেটর নিয়োগের পরীক্ষায় বসার জন্য কোন কোন ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে, তা-ও জানানো হয়েছে রাজ্য সরকারের গ্যাজেটে ৷ জানানো হয়েছে, যাঁরা পরীক্ষায় বসতে চান, তাঁদের ‘রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া’ অনুমোদিত কোন‌ও প্রতিষ্ঠান থেকে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে ৷ তাহলেই তাঁরা স্পেশ্যাল এডুকেটর পদে নিয়োগের পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন ৷

রাজ্যে অতীতে শিক্ষা ক্ষেত্রে নিয়োগে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন ৷ তাই নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর শিক্ষা দফতর ৷ জানানো হয়েছে, স্বচ্ছতা থাকবে প্যানেল প্রকাশের ক্ষেত্রেও ৷ প্রকাশিত প্যানেলে থাকবে প্রত্যেক প্রার্থীর নাম ৷ তাঁরা নিয়োগের পরীক্ষায় কোন বিষয়ে, কত নম্বর পেয়েছেন, সবকিছুর উল্লেখ থাকবে প্যানেলে ৷ আর এই স্পেশ্যাল এডুকেটর নিয়োগের দায়িত্বে থাকবে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ৷

Last Updated : March 23, 2025 at 8:47 PM IST