ETV Bharat / state

শ্রীরামকৃষ্ণ দেবের 190তম জন্মতিথি উৎসবের সূচি ঘোষণা বেলুড় মঠের

বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথি পালনের নির্ঘণ্ট প্রকাশ কর্তৃপক্ষের । সারাদিন রয়েছে নানান অনুষ্ঠান ৷ দেখা যাবে বেলুড় মঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ৷

Sri Ramakrishna Birth Anniversary
শ্রীরামকৃষ্ণ দেবের 190তম জন্মতিথি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 23, 2025 at 5:14 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হাওড়া, 23 ফেব্রুয়ারি: প্রকাশিত হল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মতিথি উৎসবের অনুষ্ঠানসূচি ৷ রবিবার অনুষ্ঠানসূচি প্রকাশ করল বেলুড় মঠ কর্তৃপক্ষ । চলতি বছরের 1 মার্চ, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 17 ফাল্গুন অর্থাৎ শনিবার বেলুড় মঠে এই অনুষ্ঠান পালন হবে । 1897 সালের 19 ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভা থেকে কলকাতায় প্রত্যাবর্তন করেন ৷ সেই দিনটি সাড়ম্বরে পালিত হয়েছে রামকৃষ্ণ মিশনে ৷

একনজরে অনুষ্ঠান-সূচি:

  • ভোর 4টেয় মঙ্গলারতি করা হবে শ্রীরামকৃষ্ণের মন্দিরে ।
  • ভোর 4.40 মিনিটে বেদপাঠ ও ভজনগান অনুষ্ঠিত হবে ।
  • ভোর 5টা-6টা পর্যন্ত উষা-কীর্তন হবে শ্রীরামকৃষ্ণের মন্দির ও মঠ প্রাঙ্গণে ।
  • সকাল 7টায় শ্রীরামকৃষ্ণের বিশেষ পূজা ও হোম অনুষ্ঠিত হবে শ্রীরামকৃষ্ণের মন্দিরে ।
  • সকাল 8টা-9টা অবধি শ্রীরামকৃষ্ণ-বন্দনা হবে সভাগৃহে । এতে বেলুড় মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারীবৃন্দ অংশ নেবেন ।
  • সকাল 9.05 মিনিট থেকে 9.45 মিনিট শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা করবেন স্বামী নিত্যশুদ্ধানন্দ মহারাজ ।
  • সকাল 9.50 মিনিট- 10.30 মিনিট, ভক্তিগীতি পেশ করবেন সাগরিক ভট্টাচার্য ।
  • সকাল 10.35 মিনিট-11.15 মিনিট পর্যন্ত শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা করবেন স্বামী তপোধীরানন্দ মহারাজ ।
  • বেলা 11টা -2টো, মা সারদা সদন ভবনে ভক্তদের হাতে হাতে প্রসাদ বিতরণ করা হবে ।
Sri Ramakrishna Birth Anniversary
শ্রীরামকৃষ্ণ দেবের 190তম জন্মতিথি উৎসবের সূচি (ইটিভি ভারত)
  • বেলা 11.20 মিনিট-12.05 মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে গীতি-আলেখ্য – “চরণে তোমার অর্পণী পূর্ণবার” । এতে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন শিশু বিদ্যাপীঠের ছাত্ররা অংশগ্রহণ করবে ।
  • বেলা 12.10 মিনিট-12.20 মিনিট, ভজন পরিবেশন করবেন সুলভ চট্টোপাধ্যায় ।
  • দুপুর 12.25 মিনিট- 2টো, যন্ত্র-সঙ্গীত পরিবেশন করবেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য ।
  • বিকাল 3টে-3.45 মিনিট, ‘স্বামী বিবেকানন্দ প্রবর্তিত – পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণ’ (ইংরাজি) বই প্রকাশ হবে ।
  • বিকাল 4টে-5টা পর্যন্ত শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণী ভিত্তিতে ধর্মসভা অনুষ্ঠিত হবে । এতে অংশ নেবেন স্বামী সুনির্মলানন্দ, স্বামী নিত্যশুদ্ধানন্দ (বাংলা), স্বামী বেদানন্দানন্দ (ইংরাজি), স্বামী ওজস্বানন্দ (হিন্দি) ৷
  • সন্ধ্যা 6টায় শ্রীরামকৃষ্ণের মন্দিরে সন্ধ্যারতি ।


সমগ্র অনুষ্ঠানের মধ্যে বেলা 11টা থেকে 2টো পর্যন্ত প্রসাদ বিতরণ করা হবে মা সারদা সদাব্রত ভবন থেকে । এছাড়াও সম্পূর্ণ অনুষ্ঠানটি সরাসরি বেলুড় রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত করা হবে ।

আরও পড়ুন