ETV Bharat / state

খণ্ডঘোষে পুরো পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা ছেলের, মৃত্যু অভিযুক্ত ও বাবার

সম্পত্তি নিয়ে বাবুলের সঙ্গে তাঁর বাবা ও সৎ মায়ের অশান্তি চলছিল । প্রতিশোধ নেওয়ার জন্য পুরো পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করেন তিনি বলে অভিযোগ ৷

SON TRIES TO BURN ENTIRE FAMILY
খণ্ডঘোষে পুরো পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা ছেলের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 30, 2025 at 9:28 AM IST

2 Min Read
Choose ETV Bharat

বর্ধমান, 30 অগস্ট: বাবা, সৎ মা, সৎ ভাই ও বোনকে রাতের অন্ধকারে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল ছেলে ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় সৎ মায়ের । গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় বাবা, ভাই ও অভিযুক্ত ছেলেকে । মৃত্যু হল বাবা ও অভিযুক্ত ছেলের । ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের উদয়কৃষ্ণপুর পশ্চিমপাড়ার ৷

পুলিশ জানিয়েছে মৃতেরা হলেন কৃষ্ণপদ মিস্ত্রি (50) ও তার প্রথম পক্ষের ছেলে বাবুল মিস্ত্রি (24)। স্থানীয় ও পুলিশ খবর, পশ্চিমপাড়ার বাসিন্দা কৃষ্ণপদর প্রথম পক্ষের স্ত্রী মারা যাওয়ায় ফের তিনি বিয়ে করেন সন্ধ্যা মিস্ত্রিকে (40) । তাদের এক ছেলে বাদল মিস্ত্রি ৷ বয়স 13 বছর ৷ এক মেয়ে রয়েছে ৷ তার বয়স 10 বছর ।

অভিযোগ, পারিবারিক সম্পত্তি নিয়ে বাবুলের সঙ্গে তাঁর বাবা ও সৎ মায়ের অশান্তি চলছিল বেশ কয়েকদিন ধরে । কৃষ্ণপদ তাঁর সমস্ত জমি সন্ধ্যার নামে লিখে দেওয়ায় অশান্তির সূত্রপাত । বাবুলের অভিযোগ ছিল, তাঁকে ঠকিয়ে নিজের নামে সমস্ত জমি লিখিয়ে নিয়েছেন সৎ মা সন্ধ্যা ৷ তাঁদের বাড়ির পাশে একটি আলাদা বাড়িতে বাবুল একা থাকতেন ।

প্রতিশোধ নেওয়ার জন্য মঙ্গলবার গভীর রাতে বাবুল বাবা, সৎ মা-সহ পুরো পরিবারকে পুড়িয়ে মারার জন্য বাড়ির দরজায় তালা ঝুলিয়ে পেট্রল ঢেলে বাইরে থেকে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ । তাঁদের চিৎকার শুনে গ্রামবাসীরা আগুন নিভিয়ে 4 জনকে উদ্ধার করতে যায় । আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতালে চিকিৎসকরা সন্ধ্যাকে মৃত বলে ঘোষণা করেন ।

ঘটনাপ্রসঙ্গে এসডিপিও (সদর দক্ষিণ) অভিষেক মণ্ডল বলেন, "অভিযুক্তের মৃত্যু হয়েছে । কিন্তু ঘটনার তদন্ত শুরু হয়েছে । ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে । সেই নমুনা পরীক্ষাগারে পাঠানো হবে ।"

গ্রামবাসীরা প্রথমে অনুমান করেন শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ এরপর তারা বাবুলকে জিজ্ঞাসাবাদ করায় নিজের দোষ স্বীকার করে নেন । মঙ্গলবার আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় কৃষ্ণপদ ও তাঁর ছোট ছেলে বাদলকে ৷ ঘটনায় অগ্নিদগ্ধ হন বাবুলও ৷ অবশেষে বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় কৃষ্ণপদ এবং গভীর রাতে মৃত্যু হয় তাঁর প্রথম পক্ষের ছেলে বাবুলের । তাঁর দ্বিতীয় পক্ষের ছেলে ও মেয়ের চিকিৎসা চলছে ।

পড়ুন: বাবা, সৎ মা-সহ গোটা পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা ছেলের