ETV Bharat / state

সম্পত্তি নিয়ে বচসা, পাণ্ডুয়ায় বাবাকে 'খুন' করল ছেলে

পুলিশ পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ মৃত ব্যক্তির নাম শেখ বশির (68)।

PANDUA MURDER
গ্যাস সিলিন্ডার দিয়ে বাবাকে খুন করল ছেলে (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 10, 2025 at 3:54 PM IST

2 Min Read
Choose ETV Bharat

পাণ্ডুয়া, 9 অক্টোবর: মাথায় গ্যাস সিলিন্ডার দিয়ে আঘাত করে বাবাকে খুন ছেলের ! পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম শেখ বশির (68)।

ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়ার সাতঘরিয়া এলাকায়। বৃহস্পতিবার রাতে বাড়িতে আসে ছোট ছেলে শেখ মহসিন। তখনই সম্পত্তির ভাগ নিয়ে বাবা-ছেলের অশান্তি শুরু হয়। বচসার মধ্যেই মহসিন ছোট একটি গ্যাস সিলিন্ডার দিয়ে বাবার মাথায় আঘাত করে বলে অভিযোগ ৷ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যক্তি ৷ এরপর পালিয়ে যায় ছেলে। বাড়ির লোকের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে ৷ খবর দেওয়া হয় পাণ্ডুয়া থানায়। স্থানীয় মানুষ ও পুলিশের সহযোগিতায় পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷

ঘটনায় পুলিশ তদন্তে নেমে মহসিন-সহ পরিবারের অন্য কয়েকজন সদস্যকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে বলে খবর। হুগলি গ্রামীণ পুলিশের এক আধিকারিক বলেন, "বাবা ছেলের মধ্যে প্রথমে ঝামেলা হয়। এরপরই ছেলে বাবার মাথায় গ্যাস সিলিন্ডার দিয়ে আঘাত করে ব। হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

পরিবার সূত্রে খবর, শেখ বশির তাঁর স্ত্রীকে নিয়ে বসবাস করত একটি বাড়িতে। বড় ছেলের মৃত্যু হয়েছে বেশ কিছুদিন আগে। এই বাড়ির পাশেই বশিরের আরও একটি বাড়ি আছে ৷ সেখানে বড় ছেলের স্ত্রী ফরিদা বিবি তাঁর দুই ছেলেকে নিয়ে বসবাস করেন। শ্বশুর ও শাশুড়ির দেখভালের দায়িত্ব তাঁর ৷ প্রতিদিনের মতো এদিনও বিকেলে রান্নাঘরে রান্না করছিল ফরিদা বিবি ৷ শেখ বসির এবং তাঁর স্ত্রী নিজের ঘরেই ছিলেন।

ছোট ছেলে শেখ মহসিন ভিন রাজ্যে কাজে গিয়েছিল। বেশ কয়েকদিন বাড়ির বাইরে থাকার পর এদিন সে বাড়ি ফেরে ৷ ফিরেই সম্পত্তির অংশ নিয়ে বাবার সঙ্গে বচসার শুরু করে। তখনই ঘরে থাকা পাঁচ লিটারের গ্যাস সিলিন্ডার দিয়ে শেখ মহসিন বাবার মাথায় আঘাত করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ। তাঁর কান, নাক দিয়ে রক্তক্ষরণ হতে শুরু হয়। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পাণ্ডুয়া থানার পুলিশ।