ETV Bharat / state

কারিগরের সঙ্গে স্ত্রীর পরকীয়া ! বাড়ির সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দোকানের মালিকের দেহ

মৃতের বাড়ির লোকের খুনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ । দু'জনকে ঘাটাল আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

body recovery in daspur
প্রতীকী ছবি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 30, 2025 at 9:52 PM IST

3 Min Read
Choose ETV Bharat

দাসপুর, 30 অগস্ট: বাড়ি থেকে উদ্ধার প্রৌঢ়ের ঝুলন্ত দেহ । দোকানের কারিগরের সঙ্গে স্ত্রীর পরকীয়ার সম্পর্ক রয়েছে ৷ তার জেরেই পরিকল্পনা করে দোকানের মালিককে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের ৷ গ্রেফতার স্ত্রী ও অভিযুক্ত কারিগর ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার এলাকার একটি গ্রামে ।

গত 28 অগস্ট অর্থাৎ বৃহস্পতিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ির দরজার সিলিং থেকে । এলাকার বেশ কিছু গ্রামবাসী সন্দেহ প্রকাশ করেন, ওই ব্যক্তির এক কারিগরের সঙ্গে পরকীয়া রয়েছে তাঁর স্ত্রীর‌ । তাঁরা প্রৌঢ়ের মৃত্যুর ঘটনার পেছনে জড়িয়ে থাকতে পারে । এরপরই মৃতের বাড়ির লোকের খুনের অভিযোগের ভিত্তিতে মৃতের স্ত্রী ও কারিগরকে গ্রেফতার করে দাসপুর থানার পুলিশ । এদিন দু'জনকে ঘাটাল আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক । ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করবে পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি বাড়িতে তামার কাজ করতেন ৷ তাঁর কাছে পাঁচ বছর ধরে কাজ করা এক যুবকের সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় ৷ যদিও অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন ধৃত দু'জনেই ।

মৃতের স্ত্রী বলেন, "স্বামী নিজেই জীবন শেষ করে দিয়েছেন ৷ ময়নাতদন্তের রিপোর্ট না হলে কিছু বলা যাবে না । আমার কারও সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল না ৷ আমার সঙ্গে দোকানে কাজ করা কারিগরকে গ্রেফতার করেছে পুলিশ ।" অন্যদিকে অভিযুক্ত কারিগর বলেন, "আমি গত পাঁচ বছর ধরে এখানে কাজ করছি । দাদার দেহ উদ্ধার করার পর পুলিশ আমাকে গাড়িতে উঠতে বলে । বাকি আমার কিছু জানা নেই । পাড়ার লোক আমার বিরুদ্ধে অভিযোগ করেছে মনে হয় ৷ আমি দাদার বাড়িতে থাকি না ৷ নিজের বাড়িতে থাকি ৷ বউদির সঙ্গে আমার কিছু নেই ৷"

এই বিষয়ে দাসপুরের এক পুলিশ আধিকারিক বলেন, "তদন্তের ভিত্তিতে ওদের দু'জনকে আদালতে তোলা হয় । আদালত সব শোনার পর দু'দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে । ওদের জিজ্ঞাসাবাদ করে বাকি তদন্ত চলবে ।"

আত্মহত্যা কোনও সমাধান নয়

যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।