ETV Bharat / state

শিয়ালদার এনসিসি কোচিং ডিপো: নারী ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত

মেল, এক্সপ্রেস ও লোকাল-সহ প্রায় 7 হাজার ট্রেনের সফল রক্ষণাবেক্ষণ হয়েছে চলতি অর্থবর্ষে ৷ কোচিং ডিপো অফিসার দিব্যা ভার্মার নেতৃত্বে হয়েছে দৃষ্টান্ত স্থাপন ৷

International Womens Day 2025
পূর্ব রেলের শিয়ালদা বিভাগের এনসিসি কোচিং ডিপোর আধিকারিক দিব্যা বর্মা ৷ (ছবি- ভারতীয় রেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 9, 2025 at 10:10 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 9 মার্চ: মহিলা কর্মীদের মানসিক, শারীরিক এবং আর্থিকভাবে উন্নতির পথ দেখাচ্ছে পূর্ব রেল ৷ নারী ক্ষমতায়নের লক্ষ্যে নেওয়া হয়েছে একাধিক ইতিবাচক পদক্ষেপ।

পূর্ব রেলে কাজের পরিবেশ মহিলা কর্মীদের জন্য অনেক বেশি সহজ হয়ে উঠছে বলে দাবি রেলের ৷ আর এই উদ্যোগকে সফল করে তুলেছেন পূর্ব রেলের শিয়ালদা বিভাগের এনসিসি কোচিং ডিপোর আধিকারিক দিব্যা বর্মা ৷

International Womens Day 2025
এক্সপ্রেস ট্রেনের রক্ষণাবেক্ষণ মহিলা কর্মচারীর ৷ (ছবি- ভারতীয় রেল)

বর্তমানে শিয়ালদা এনসিসি কোচিং ডিপোয় 110 জন মহিলা কর্মী কাজ করেন ৷ যাঁরা পুরুষ সহকর্মীদের পাশাপাশি সমানভাবে নিজেদের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করছেন ৷ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, মহিলা কর্মীরা দক্ষতার সঙ্গে ট্রেনের নিরাপত্তা সংক্রান্ত সরঞ্জামের পরীক্ষা ও মেরামতির কাজ করছেন ৷

এমনকী এয়ার ব্রেক টেস্টিং ও একশো শতাংশ ব্রেক পাওয়ার নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাঁরা ৷ আর এই দায়িত্বশীল কাজে ডিপোর কর্মীদের নেতৃত্ব দিচ্ছেন দিব্যা ৷ এই কাজে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন ৷ তাঁর নেতৃত্বে চলতি অর্থবর্ষে প্রায় 7 হাজার মেল, এক্সপ্রেস ও লোকাল ট্রেনের সফল রক্ষণাবেক্ষণ করা হয়েছে শিয়ালদা ডিপোয় ৷

International Womens Day 2025
শিয়ালদার এনসিসি কোচিং ডিপোতে রক্ষণাবেক্ষণের কাজে মহিলা কর্মী ৷ (ছবি- ভারতীয় রেল)

মহিলা কর্মীরা তাঁদের দক্ষতার বেশকিছু দৃষ্টান্ত তৈরি তুলে ধরেছেন ৷ রাজধানী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনের রক্ষণাবেক্ষণ হচ্ছে একজন মহিলা সুপারভাইজারের নেতৃত্বে ৷ সুপারভাইজার মানিতা সরকার এই কাজে নেতৃত্ব দিচ্ছেন শিয়ালদা এনসিসি কোচিং ডিপোয় ৷ বায়ো-টয়লেটের স্বাস্থ্যবিধি বজায় রাখা সংক্রান্ত বেশিরভাগ কাজও সম্পন্ন হচ্ছে মহিলা কর্মীদের দ্বারাই ৷ এর পাশাপাশি প্রশাসনিক কাজ, এইচআর ম্যানেজমেন্ট ও রেকর্ড সংরক্ষণের মতো কাজের দায়িত্বও মহিলা কর্মীরা দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন ৷ শিয়ালদা ডিপোয় এই অর্থবর্ষে প্রায় 52 লক্ষ ওয়াশড লিনেন প্যাকেট উৎপাদন করা হয়েছে ৷