ওড়িশা থেকে বাংলায় 'ননী... ছিঃ ছিঃ', সরস্বতী পুজোর মণ্ডপে চলছে লাইভ
মিম, রিল আর ভিডিয়োর ছড়াছড়ি 'ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ...'। এবার এই গানের লাইভ পারফরম্যান্স চলছে বাংলার সরস্বতী পুজের মণ্ডপে ৷

Published : February 6, 2025 at 5:20 PM IST
মগরা, 6 ফেব্রুয়ারি: ওড়িশার এখন ভাইরাল গান 'ননী ছিঃ ছিঃ' ৷ যা এখন দেশজুড়ে মিম, রিল আর ভিডিয়োতে জায়গা পেয়েছে ৷ এই গানকে লাইভ পারফরম্যান্স করে থিম করল মগরার এক সরস্বতী পুজো কমিটি। দেখুন সেই ভিডিয়ো ৷
ভালো গান বা সুর জনপ্রিয়তা না-পাওয়ায় কালের অতলে তলিয়ে গিয়েছে। আবার মাঝে মধ্যেই হারিয়ে যাওয়া পুরনো গান মণিমুক্তোর মতো খুঁজে আনছে। তার রিমেক হচ্ছে, সেই গানের তালে রিল বানাচ্ছে নেটাগরিকরা ৷ তেমনই ইদানিং ভাইরাল হয়েছে একটি ওড়িশা গান, 'ছিঃ ছিঃ রে ননী ছিঃ…।' বিশেষ করে গানের একটি পরিচ্ছদ মুখে মুখে ফিরছে ৷ এই গান আপাত একটি কাছের মানুষকে না-পাওয়ার বিষাদমূলক গান ৷ যা বছর পঁচিশের পুরনো ৷ তবে গানটি এখন কেন দেশজুড়ে ভাইরাল, মিম-ব্যঙ্গাত্মক হিসেবে ৷ পুরনো এই গান ভাইরালের পিছনে রয়েছে এই সোশাল মিডিয়া ৷
ননী এখন ভাইরাল
নেটদুনিয়া বর্তমানে উত্তাল। বিয়ে বাড়ি হোক বা শীতের পিকনিক। ভেসে আসছে কেবল একটাই গান। 'ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ'। ট্রেন্ডিং এই গান মন খারাপের ৷ তবে ভাষা ঠিক করে বুঝে উঠতে না-পারায় মিম হিসাবে গানকে মনে ধরেছেন ৷ বোঝার উপায় নেই। সঙ্গে রিল-ভিডিয়ো-মিমের ছড়াছড়ি ৷ গানের সুর মন ছুঁয়ে গেলেও অর্থ বোধগম্য হচ্ছে না অনেকেরই। জানেন, ভাইরাল এই গানের অর্থ ?
গানের অর্থ
গল্পটি এক দরিদ্র যুবককে ঘিরে, যাঁকে প্রেমিকার পরিবার আর্থিক অবস্থার কারণে প্রত্যাখ্যান করে। কাজের সন্ধানে বাড়ি ছেড়ে গিয়েছিল যুবক। বাড়ি ফিরে এসে, প্রেমিকার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। সেই হৃদয়বিদারক মুহূর্তে গান গেয়ে ওঠে যুবক। 'ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ ৷ ওড়িশার সম্বলপুরের সেই গান এতটাই ভাইরাল হয়েছে যে গান নিয়ে মিম রিলের অন্ত নেই। রেকর্ড ভিউ সোশাল মিডিয়ায় ৷
পুজো উদ্য়োক্তাদের বক্তব্য
এনিয়ে, পুজো উপলক্ষে এই গানের সঙ্গে অভিনয় করছেন পুজো কমিটির সদস্যরা। মণ্ডপে তাঁদের অভিনয়ও ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ সূর্যোদয় সংঘের পুজো উদ্যোক্তাদের দাবি, মানুষকে আনন্দ দেওয়ার জন্যই এই চিন্তাভাবনা। কানাই হাঁড়ি (যিনি প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন) বলেন, "মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি বর্তমান সময়ে একটা বাস্তব ছবি তুলে ধরা হয়েছে এই গানের মাধ্যমে।" ক্লাবের সম্পাদক গৌরব পাল বলেন, "ননী ছিঃ এতটাই ভাইরাল হয়েছে যে আমরা এবার পুজোতে সেই থিমকে তুলে ধরেছি, দর্শকদের আনন্দ দেওয়ার উদ্দেশে ৷

