ETV Bharat / state

বাজার থেকে 7 কোটি তোলেন তাপস-কুন্তল, আর কী বিস্ফোরক তথ্য পেল সিবিআই ? - SSC Recruitment Scam

একই সময়ে বাজার থেকে 7 কোটি টাকারও বেশি তোলেন তাপস মণ্ডল ও কুন্তল ঘোষ ৷ এমনই বিস্ফোরক তথ্য হাতে এসেছে সিবিআইয়ের ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : April 17, 2024 at 5:39 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 17 এপ্রিল: নিয়োগ দুর্নীতি কাণ্ডে একই সময়ে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল এবং যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষ প্রায় সাত কোটিরও বেশি টাকা বাজার থেকে তুলেছেন । এই মামলার তদন্ত করতে গিয়ে এ বার এমনই বিস্ফোরক তথ্য এসেছে সিবিআইয়ের হাতে ।

জানা গিয়েছে, এই ঘটনার আগেই ধৃত তাপস মণ্ডল মাত্র এক বছরেই চার কোটি টাকা হাতিয়েছিলেন । এমনই দাবি সিবিআইয়ের । অভিযোগ, 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত তাপস মণ্ডল তাঁর রাখা আটজন এজেন্টের মাধ্যমে 141 জনের কাছ থেকে প্রায় 4 কোটি 12 লক্ষ 85 হাজার টাকা আত্মসাৎ করেছেন । তার মধ্যে থেকে অভিযুক্ত কুন্তল ঘোষকে 5 কোটি 23 লক্ষ টাকা দিয়েছিলেন তাপস মণ্ডল । সিবিআইয়ের দাবি, প্রায় একই কায়দায় এবং একই সময়কালে কুন্তল ঘোষও তাঁর তিনজন এজেন্টের মাধ্যমে 71 জন চাকরিপ্রার্থীর কাছ থেকে 3 কোটি 23 লক্ষ টাকা তুলেছিলেন বলে সূত্র মারফৎ জানা গিয়েছে ৷

সিবিআইয়ের দাবি, পরে কাজকর্মের দায়িত্ব বেড়ে যাওয়াতে তাপস মণ্ডল নিজেই কয়েকজন সাব এজেন্টকে কাজে রেখেছিলেন । তাঁদের মাধ্যমেই মূলত টিচার্স ট্রেনিং কলেজের মালিকদের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হত । ইতিমধ্যেই তদন্ত নেমে যে সব চাকরিপ্রার্থী তাপস মণ্ডল ও কুন্তল ঘোষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং যাঁরা টাকা দিয়েছিলেন, তাঁদের একটি নামের তালিকা তৈরি করেছেন সিবিআইয়ের আধিকারিকরা । পরবর্তী সপ্তাহে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং তাঁদের বয়ান রেকর্ডও করতে পারেন তদন্তকারীরা ।

আরও পড়ুন:

  1. তাপস-কুন্তলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিবিআই
  2. তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিতের বিরুদ্ধে এবার চাকরিপ্রার্থী মাহির লড়াই
  3. পাহাড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে মন্তব্যের জের, শুভেন্দুকে আইনি নোটিশ পার্থ ভৌমিকের