ETV Bharat / state

শুধু বিনোদন নয়, রামোজি ফিল্ম সিটিতে রয়েছে রোমাঞ্চকর অভিজ্ঞতার সুযোগও

রামোজি ফিল্ম সিটিতে রয়েছে 'সাহস' অ্যাডভেঞ্চার পার্ক ৷ রয়েছে কর্পোরেট হাউসগুলির মিটিংয়ের সুব্যবস্থা ৷

RAMOJI FILM CITY
রামোজি ফিল্ম সিটিতে রয়েছে রোমাঞ্চকর অভিজ্ঞতার সুযোগ ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 12, 2025 at 8:39 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 12 জুলাই: রামোজি ফিল্ম সিটি, এই তিনটে শব্দ কেবল একটি প্রতিষ্ঠানের নাম নয়, এর মধ্যে রয়েছে একটা বড় শহর ৷ ভারত তথা বিশ্বের সবচেয়ে বড় সিনেমার শহর বলা হয় এই রামোজি ফিল্ম সিটিকে ৷ সব বয়সী মানুষের জন্যই এখানে রয়েছে নানা বিনোদনের সম্ভার ৷ তবে, এর পাশাপাশি এখানে রয়েছে বেশ কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতার সুযোগও ৷ যার নাম রাখা হয়েছে 'সাহস' (Sahas) ৷ যেখানে কিছু নতুন অভিজ্ঞতা হবে পর্যটকদের ৷

এই 'সাহস'-এর মধ্যে কী কী রয়েছে ?

এখানে রয়েছে হাই রোপ কোর্স, যেখানে 4টি ভিন্ন স্তরে 44টি চ্যালেঞ্জ রয়েছে ৷ এশিয়ার বৃহত্তম নেট কোর্স ৷ যেখানে 42টি রোমাঞ্চকর চ্যালেঞ্জ অপেক্ষা করছে ৷ এছাড়া রয়েছে দেড় কিলোমিটারের পেশাদার এটিভি ট্র্যাক এবং দেশের দীর্ঘতম 220 ফুট লম্বা রোলার জর্ব প্ল্যাটফর্ম ৷ অন্যান্য আকর্ষণীয় কার্যকলাপের মধ্যে রয়েছে পেইন্টবল শুটিং, আর্চারি, বাঞ্জি ইজেকশন, স্যান্ড ভলিবল, মাউন্টেন বাইকিং ও ইনফ্ল্যাটেবল গেমস ৷ শিশুদের জন্য রয়েছে এক্সক্লুসিভ ও উপযোগী অ্যাক্টিভিটি ৷ অ্যাডভেঞ্চারপ্রেমী, পরিবার, স্কুল, কলেজ এবং কর্পোরেট গ্রুপের সকলেই এই 'সাহস'-এর অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ৷

রামোজি ফিল্ম সিটিতে রয়েছে রোমাঞ্চকর অভিজ্ঞতার সুযোগ ৷ (ইটিভি ভারত)

এই বিষয়ে, কর্পোরেট সেলসের চিফ ম্যানেজার নারায়ণ বলেন, "আমরা এটাকে 'সাহস' অ্যাডভেঞ্চার পার্ক বলে থাকি ৷ এটা এশিয়ার মধ্যে এক নম্বর অ্যাডভেঞ্চার পার্ক ৷ এখানে যাঁরা ঘুরতে আসবেন, তাঁদের জন্য বিভিন্ন অ্যাডভেঞ্চার রয়েছে ৷ আমরা এমন বেশ কিছু খেলা রেখেছি, যা দলগত প্রচেষ্টায় সম্পন্ন করা সম্ভব ৷ এগুলি অত্যন্ত মজার কর্মসূচি ৷"

RAMOJI FILM CITY
রামোজি ফিল্ম সিটির স্টলে পর্যটন ব্যবসায়ীরা ৷ (নিজস্ব ছবি)

তিনি আরও বলেন, "কেউ যদি রামোজি ফিল্ম সিটিতে প্যাকেজ নিয়ে ঘুরতে আসেন, সেই প্যাকেজে আমাদের কিছু অ্যাডভেঞ্চার গেমস রয়েছে ৷ সাহস পার্কের প্রধান ফটকের কাছে নামিয়ে দেওয়া হবে ৷ সেখানে আমাদের কর্মীরা প্রত্যেককে গোটা বিষয়টি বুঝিয়ে দেবেন ৷ এটা রামোজি ট্যুর প্যাকেজেরই অংশ ৷ কিন্তু, কেউ যদি আলাদা করে সাহস অ্যাডভেঞ্চার পার্কে আসতে চান সেই ব্যবস্থাও রয়েছে ৷"

RAMOJI FILM CITY
রামোজি ফিল্ম সিটির ব্যানার ৷ (নিজস্ব ছবি)

তবে, এর পাশাপশি কর্পোরেট কাজের জন্য রামোজি ফিল্ম সিটিতে রয়েছে সুযোগ ৷ কর্পোরেট সেলসের চিফ ম্যানেজার নারায়ণ বলেন, "অনেক কর্পোরেট জগতের মানুষও এখানে আসেন। তারা বিভিন্ন মিটিং করেন এখানে ৷ গোটা বছর ধরে ডিলার্স মিটিং, ডিস্ট্রিবিউটর মিটিং-সহ প্রচুর মিটিং হয় এখানে ৷ মিটিংয়ের জন্য খুব ভালো জায়গা ৷ আমরা প্রত্যেক ইভেন্টের জন্য আলাদা-আলাদা করে সাজিয়ে তুলি ৷ যাতে তাঁরা ভালো করে সময় কাটাতে পারেন ৷"

RAMOJI FILM CITY
পর্যটন মেলায় রামোজি ফিল্ম সিটির স্টল ৷ (নিজস্ব ছবি)
RAMOJI FILM CITY
পর্যটন মেলায় রামোজি ফিল্ম সিটির ইভেন্ট ব্যানার ৷ (নিজস্ব ছবি)