ETV Bharat / state

বামেদের সম্ভাব্য প্রার্থী তালিকায় সেলিম-সুজন, রয়েছেন দীপ্সিতা-সৃজনরাও

Lok Sabha Elections 2024: গত 2 মার্চ বিজেপির তরফে দেশজুড়ে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। তাতে নাম ছিল বাংলার 20টি আসনের প্রার্থীদের নাম । এরপর 10 মার্চ ব্রিগেডের 'জনগর্জন সভা'র মঞ্চ থেকে রাজ্যের 42টি লোকসভা আসনেই প্রার্থীদের নাম জানিয়েছে তৃণমূল। আর বৃহস্পতিবার বামেদের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছেন বিমান বসু ৷

প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছেন বিমান বসু
Lok Sabha Elections 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : March 14, 2024 at 5:14 PM IST

|

Updated : March 14, 2024 at 5:22 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 14 মার্চ: বৃহস্পতিবার প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বামফ্রন্ট। 10 থেকে 12টি আসনে প্রার্থীর নাম ঘোষণা হতে পারে আজ । সম্ভাব্য প্রার্থী তালিকায় মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীর নাম যেমন রয়েছে, তেমনই রয়েছে দীপ্সিতা ধর, সৃজন ভট্টাচার্যের মতো তরুণ ব্রিগেডের নামও ৷

বিকেলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সাংবাদিক সম্মেলনে এই প্রার্থী তালিকা প্রকাশ করবেন । আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর, কংগ্রেসের সঙ্গে আলোচনার দরজা খোলা রাখা হচ্ছে । তার আগে আজ বাম শরিকদের সঙ্গে আরও একবার বৈঠক করছেন বিমান বসু । সেই বৈঠক শেষে নওশাদ সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

আজ মূলত দমদম, যাদবপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, আসানসোল-দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে ।

  • দমদম কেন্দ্রে সম্ভাব্য সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী।
  • যাদবপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।
  • ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সিপিএমের সম্ভাব্য প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় ৷
  • ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সম্ভাব্য বাম প্রার্থী প্রতীক উর রহমান।
  • হুগলির শ্রীরামপুর কেন্দ্রের সম্ভাব্য সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর।
  • মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রার্থী হতে পারেন ৷
  • দক্ষিণ কলকাতার প্রার্থী হতে পারেন ফুয়াদ হালিমের স্ত্রী সায়রা হালিম।

এদিকে, বারাসাত, বসিরহাট, যাদবপুর, ঘাটাল, উলুবেড়িয়া মিলিয়ে প্রায় 14টা আসনের নিজেদের সাংগঠনিক রিপোর্ট ও তালিকা জমা দেয় আইএসএফ। সেখান থেকে কমিয়ে 7টা আসন দেওয়ার কথা ভাবা হয়েছে। পরে তা কমে 1-3টি আসনও হতে পারে আইএসএফের। কিন্তু, গোল বেঁধেছে অন্য জায়গায়। আইএসএফ যে আসনগুলির কথা বলেছে অধিকাংশটাই বাম শরিকদের। তারা নিজেদের আসন ছাড়তে নারাজ। ফলে, বামেদের সঙ্গে আইএসএফ থাকবে কি না তা নিয়েও সংশয় রয়েছে ৷

আরও পড়ুন:

  1. কংগ্রেসকে ছাড়াই প্রার্থীতালিকা ঘোষণার সিদ্ধান্ত বামেদের, আইএসএফ'কে নিয়েও জটিলতা
  2. 14 মার্চের মধ্যে সিদ্ধান্ত জানাক কংগ্রেস, জোট নিয়ে সময় বেঁধে দিল বামফ্রন্ট
  3. ভোটের 'দশে দশ' কর্মসূচি সিপিএমের, প্রার্থী তালিকা ঘোষণার আগে স্লোগান বেঁধে দিল আলিমুদ্দিন স্ট্রিট
Last Updated : March 14, 2024 at 5:22 PM IST