ETV Bharat / state

অপারেশন থিয়েটারে রোগিণীর শ্লীলতাহানি, গ্রেফতার হাসপাতালের কর্মী

একবালপুরের একটি বেসরকারি হাসপাতালের ঘটনা ৷ ধৃতের নাম আব্দুল সুভান ৷

Molestation in Operation Theater
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 5, 2025 at 7:36 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 5 অগস্ট: অস্ত্রোপচারের পর রোগিণীর শ্লীলতাহানি, এই অভিযোগে সরগরম কলকাতার একটি বেসরকারি হাসপাতাল । অভিযোগের তির সংশ্লিষ্ট হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে । নির্যাতিতা রোগীর পরিবারের সদস্যদের তরফ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর হাসপাতালের ওই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতের নাম আব্দুল সুভান ।

পুলিশ ও রোগীর পরিবার সূত্রের খবর, শ্লীলতাহানির ঘটনাটি রবিবার ঘটেছে । দিনকয়েক আগে একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এক রোগিণী । রবিবার তাঁর অস্ত্রোপচার হয় । অস্ত্রোপচারের পর ওটি (অপারেশন থিয়েটার) কেবিনে রাখা হয় তাঁকে ৷ সেই সময় তিনি প্রায় অচেতন অবস্থায় ছিলেন । পরে তাঁকে ওটি-র কেবিন থেকে বের করে অন্যত্র স্থানান্তর করা হয় । ওই রোগিণীকে অন্যত্র স্থানান্তরের দায়িত্বই পড়েছিল আব্দুলের উপর ।

অভিযোগ, সেই সময় আব্দুল ওই রোগিণীর শ্লীলতাহানি করে । যখন ওই রোগিণীকে স্থানান্তরিত করার সময় তাঁর শরীরে একাধিকবার খারাপভাবে হাত দেন আব্দুল । তিনি প্রায় অচেতন অবস্থায় ছিলেন ৷ সেই কারণে অভিযুক্ত ভেবেছিল তিনি কিছুই বুঝতে পারছেন না । কিন্তু কিন্তু তিনি বুঝতে পারেন সবকিছু ৷ তবে প্রায় অচেতন থাকায় তিনি তখন কোনও প্রতিবাদ করতে পারেননি বলে জানা গিয়েছে । এরপরে ধীরে ধীরে তিনি সুস্থ হলে এবং কথা বলার মতো অবস্থায় ফিরলে পরিবারের সদস্যদের পুরো বিষয়টি জানান ।

পরে পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন । এরপর পরিবারের তরফ থেকে স্থানীয় একবালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় । তদন্তে নেমে পুলিশ ওই রোগিণীর বয়ান রেকর্ড করে । রোগিণীর দেওয়া বয়ানের রেকর্ড ধরে একবালপুর থানার পুলিশ সংশ্লিষ্ট হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ।

পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজে পুরো বিষয়টি ধরা পড়ে । তার পরই সোমবার রাতে হাসপাতাল কর্মী আব্দুল সুভানকে গ্রেফতার করে একবালপুর থানার বলে । কলকাতা পুলিশের ডিসি (বন্দর) হরিকৃষ্ণ পাই বলেন, "অভিযোগ পাওয়ার পরই আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি ৷"

ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে সংশ্লিষ্ট হাসপাতালের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে । অপারেশন থিয়েটার সংলগ্ন কেবিনে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে ওই হাসপাতালের ওয়ার্ডগুলিতেও রোগীদের নিরাপত্তা কোথায়, এই প্রশ্ন তুলছেন অনেকে ৷

উল্লেখ্য, বছরখানেক আগে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় ৷ সেই ঘটনায় আজীবন কারাবাসের সাজা হয়েছে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় দাসের ৷ তিনি ওই হাসপাতালেই ডিউটি করতেন ৷ সেই ঘটনার বছরঘোরার মুখে বেসরকারি হাসপাতালের কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল ৷

আরও পড়ুন -

  1. ভরসন্ধ্যায় অন্ধকার গলিতে টেনে নিয়ে গিয়ে নাবালিকাকে নির্যাতন, গ্রেফতার যুবক
  2. সহবাসে প্রতারণা, নির্যাতিতার নাবালিকা মেয়ের শ্লীলতাহানি! গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
  3. সৎ বাবার যৌন লালসার শিকার নাবালিকা, মায়ের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত